জামালপুর-৩ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেতে চান সাবেক সভাপতি লাঞ্জু
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর-৩ আসনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেতে চান মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফায়েজুল ইসলাম লাঞ্জু। এ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল প্রাথমিক মনোনয়ন পেয়েছেন।
মনোনীত প্রার্থীকে পরিবর্তনের দাবিতে মঙ্গলবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মো. ফায়েজুল ইসলাম লাঞ্জুকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। এতে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।
মাদারগঞ্জ মেলান্দহের সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাইজুল ইসলাম লাঞ্জু।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহীন সবুজের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রওশন আলম তালুকদার রঞ্জু, মাদারগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার হাবলুল গাজী বেলাল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম সিজার, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ইসলাম জনি, গুনারীতলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত সরকার প্রমুখ।
সমাবেশে চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু বলেন, গত ৩ নভেম্বর সারাদেশের সাথে জামালপুর-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলকে সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়। কিন্তু এর আগে এই আসনে তিন বার মনোনয়ন পেয়েও পরাজিত হয়েছেন তিনি। এছাড়াও ঢাকা কেন্দ্রীক হওয়ায় দুই উপজেলায় জনপ্রিয়তার ঘাটতি রয়েছে তার। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীকে বাতিল করে যদি আমাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়, তবে দীর্ঘদিনের হারানো এ আসনটি বিএনপির ঘরে যাবে ইনশাআল্লাহ্।
এর আগে দুপুরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয় নেতাকর্মী ও সাধারণ ভোটার সমর্থকরা। সমাবেশের শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয়।
(আরআর/এএস/নভেম্বর ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার
- নড়াইলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল
- নগরকান্দায় যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- বুধবার বসছে সরকারি দলের সংসদীয় সভা
- যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে-অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের
- ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
- ‘ফয়সাল যেন বলির পাঁঠা না হয়, পুরো গ্যাং যেন সামনে আসে’
- সড়কের গাছ কাটতে নিতে হবে অনুমতি
- এবার ঈদে ইত্যাদির চমক বুবলীর গান
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
-1.gif)








