সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ শিক্ষকের
সোনাতলা পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপস্থিত থেকেও খাতায় উপস্থিত
বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ স ম মোনারুল ইসলাম শাহীন দির্ঘদিন প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় তিনি নিয়মিত এমন অভিযোগ উঠেছে। বিষয়টির সত্যতা খুঁজতে প্রতিষ্ঠানে গেলে হাজিরা খাতা তো দেখানো হয়নি উল্টো সাংবাদিক এর সাথে অসৌজন্যমূলক আচরণ করা হয়।
একটি সূত্র জানায়, গত ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর থেকেই তিনি নানা ভাবে ছুটি নিয়ে বিদ্যালয়ে আসতেন না। তবে ছুটির সমস্ত কলাকৌশল শেষ এখন চাকুরীর নিয়মানুযায়ী প্রতিষ্ঠানে তাকে থাকতে হবে নিয়মিত জানিয়েছেন অফিস। তিনি সকল নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রতিষ্ঠানে না এসেও কৌশলে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলেছেন। শুধু তাই নয় রিতিমত বেতন সহ সব ধরনের সুবিধা ভোগ করছেন এই শিক্ষক। এতে করে দেখা দিয়েছে চরম অসন্তোষ।
ওই প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, প্রধান শিক্ষক প্রতিষ্ঠানে নিয়মিত না থাকায় বেশকিছু বিষয়ে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে। তারা এটিও জানায়, এখন কে যে প্রধান তা আমরা বুঝতেও পারছি না।
সরেজমিনে বেশ কয়েকদিন ওই প্রতিষ্ঠানে গিয়ে প্রধান শিক্ষকের দেখা মেলেনি। তবে প্রধান শিক্ষকের চেয়ারের সাথেই লাগানো আরেকটি চেয়ারে একজন শিক্ষক বসে থাকতে দেখে এগিয়ে গিয়ে তাকে প্রধান শিক্ষক এর বিষয়ে জিজ্ঞাসা করতেই, তিনি রাগান্বিত হয়ে বলেন আপনারা কেন আসেন এই প্রতিষ্ঠানে? তিনি উচ্চস্বরে বলেন, এই প্রতিষ্ঠান কিভাবে চলবে এটি আমরা দেখবো। আপনাদের লেখায় কিছুই যায় আসেনা। যদিও তার উত্তেজিত মূহুর্তে অনেক শিক্ষকই এগিয়ে এলেও তটস্থ অবস্থায় থাকতে দেখা গেছে। এর পরের দিন ওই প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের কাছ থেকে জানাগেছে প্রধান শিক্ষক আসেননি। তবে এটিও জানা যায় হাজিরা খাতায় স্বাক্ষরে নাকি তিনি নিয়মিত।
শিক্ষাবিদদের মতে কোন প্রতিষ্ঠানের প্রধান না থাকলে সেই প্রতিষ্ঠান দূর্বল হয়ে পড়ে সেই সাথে বেশ কিছু কার্যক্রমে দেখা দেয় স্থবিরতা। উপজেলার মধ্যে এমন সুনামধন্য প্রতিষ্ঠানে গত এক বছরের অধিক সময় ধরে প্রধান শিক্ষক ঠিকমতো বিদ্যালয়ে আসেন না। এরফলে স্কুল টিতে শিক্ষা ব্যবস্থার উপরে প্রভাব পড়তে পারে এবং নিয়মনীতিতে দেখা দিতে পারে বিশৃঙ্খলা। যদি প্রধান শিক্ষক নিয়মিত না আসে তাহলে শিক্ষা ব্যবস্থাকে ধরে রাখতে বিকল্প পথ বেছে নেয়ার দাবি জানালেন উর্দ্ধতন কতৃপক্ষের কাছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক আসম মোনারুল ইসলাম শাহীন এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করে কথা বলেননি।
প্রধান শিক্ষক এর অনুপস্থিত স্বীকার করে ওই প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল ইসলাম জানান, প্রধান শিক্ষক নিয়মিত না এসেও হাজিরা খাতায় স্বাক্ষর করছেন এটি আমি অবগত। আমি নিজে ওই প্রতিষ্ঠানে গিয়ে তার দেখা পাইনি। তবে আমি তাকে বলেছি হয় আপনি অবসরে যান অথবা অবৈতনিক চাকুরী করেন।
তিনি আরো বলেন, প্রধান শিক্ষক যদি অনুপস্থিত থেকেই যায় তাহলে সহকারী প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধানের দ্বায়িত্ব পালন করতে হবে। তবে সহকারী প্রধান যদি ভারপ্রাপ্তের দ্বায়িত্ব বুঝে নিতে অপারগতা প্রকাশ করেন তাহলে বিধি মোতাবেক তাকেও চাকরি ছাড়তে হবে।
(বিএস/এসপি/নভেম্বর ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- সিসিকের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক
- জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
- হাইব্রিড-ইভি গাড়িতে শুল্ক কমানোর দাবি বারভিডার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে
- বিএনপিপন্থী আইনজীবীদের পূর্ণ প্যানেলে জয়ী
- ‘সংগীতের শক্তিতে এক হয় মানুষ’
- জরুরি ভিত্তিতে ইসরায়েলসহ কোন কোন দেশে অস্ত্র বিক্রি করছেন ট্রাম্প
- ‘শ্রমিকদের উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না’
- হাতিয়া রুটে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ
- নারী ক্রিকেটে পাকিস্তানকে টপকাল বাংলাদেশ
- সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী
- নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- ফিরে দেখা, ঘুরে দেখা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
০২ মে ২০২৬
- সাতক্ষীরায় ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক
- জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
- হাতিয়া রুটে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ
-1.gif)








