পাবনা-৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে চাটমোহরে বিশাল মশাল মিছিল
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বলেছেন, আমরা আজকেও শুনেছি আপনারা আমাদের লোকজনকে বাঁধার সৃষ্টি করেন। আপনাদের হুশিয়ার করে দিচ্ছি যদি ভদ্রভাবে থাকতে চান ভদ্রভাবে থাকুন। তা না হলে আগামীতে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে পাবনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তন করে স্থানীয় প্রার্থীর দাবিতে আয়োজিত মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।
এর আগে চাটমোহর বাসস্ট্যান্ড এলাকা থেকে বিশাল মশাল মিছিল নিয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালুচর খেলার মাঠে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, পাবনা-৩ আসনের সাবেক এমপি ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল।
বক্তব্যকালে হাসাদুল ইসলাম হীরা বিএনপি মনোনীত প্রার্থীর উদ্দেশ্যে বলেন, গত শনিবার আপনারা সারা বাংলাদেশ থেকে লোক নিয়ে এসেও পাঁচ ছয় হাজারের বেশি লোক জমায়েত করতে পারেননি। বালুচর মাঠে সমাবেশ করার কথা থাকলেও করতে ব্যর্থ হয়েছেন। আপনারা গিয়েছেন বাসস্ট্যান্ডে। যেখানে আজকে আমার মশালের সংখ্যা যত ছিল, সেদিন আপনার নেতাকর্মীর সংখ্যা তত ছিল। আপনাদের মনে রাখতে হবে পাবনা-৩ এর মানুষ আপনাদেরকে ধিক্কার জানিয়েছে, আপনাদের লাল কার্ড দেখিয়েছে। তাই বেশি আকাশে উড়বেন না, বেশি বড়াই করবেন না, কারন আপনারা বহিরাগত।
বক্তব্যকালে হাসাদুল ইসলাম হীরা বলেন, আমি সেন্ট্রাল নেতাদেরকে বলবো, এর আগেও বলেছি, বারংবার বলছি। আপনারা মাঠ জরিপ দেখুন। তৃণমূলে নেতাকর্মীদের অবস্থানের কথা বিবেচনা করুন। বহিরাগত প্রার্থীকে এখান থেকে প্রত্যাহার করে পাবনা- এর স্থানীয় সন্তানকে মনোনয়ন দিন। তা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। আমাদেরকে বাধ্য করবেন না, সারা বাংলাদেশ থেকে চাটমোহর কে যেন বিচ্ছিন্ন করতে না হয়। অনেক জায়গায় ট্রেন পথ বন্ধ করেছে, রাজপথ বন্ধ করেছে। আমরা ট্রেন পথ রাজপথ বন্ধ করে জনগণের ভোগান্তি বাড়াতে চাই না।
হীরা আরো বলেন, সেন্ট্রাল নেতারা যে ভুল করেছেন, আশা করি আমার প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সেই ভুল করবেন না, করতে পারেন না। তাকে অনুরোধ করবো আবারো তৃণসুলের মাঠ জরিপ করে দেখবেন। তা না হলে আমি আগেও বলেছি, বহিরাগত যে প্রার্থীকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে সে আগামী নির্বাচনে জামায়াতের কাছে হেরে যাবে। তার দায়ভার সেন্ট্রাল নেতাদেরকেই বহন করতে হবে। যদি তাকে প্রত্যাহার না করেন তাহলে আমরা বাধ্য হবো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াতে।
পথ সমাবেশে সাবেক এমপি কে আনোয়ারুল ইসলাম বলেন, আমার বিএনপি থেকে কি বলা হয়েছিল। বলা হয়েছিল এমন একজনকে মনোনয়ন দেওয়া হবে যার এলাকায় জনপ্রিয়, মানুষের সাথে সুসম্পর্ক রাখে, যার জনসম্পৃক্ততা আছে, গ্রহণযোগ্যতা আছে। কিন্তু পাবনা-৩ আসনে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি কি এলাকায় জনপ্রিয়? জনসম্পৃক্ত? না নাই। চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুরে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে। আমরা চাই আমাদের এলাকা থেকে একজনকে মনোনয়ন দেবার জন্য। চাটমোহরে যদি কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি ত্যাগী নেতা থাকেন তাকে মনোনয়ন দেয়া হোক। আজ চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুরে একই কথা। সবাই স্থানীয় প্রার্থী চায়। তাই আমরা বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকে বারবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের নেতা তারেক রহমানের কাছে চাই সবার শান্তির লক্ষ্যে আমাদের স্থানীয় মাটির সন্তানকে মনোনয়ন দেয়া হোক।
(এসএইচ/এসপি/নভেম্বর ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- জিঞ্জিরায় নিরীহ আশ্রয়প্রার্থীদের ওপর পাকসেনাবাহিনী আক্রমণ চালায়
- ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
- জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু
- শিক্ষার্থী সেজে শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন লৌহজংয়ের ইউএনও
- ‘প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’
- ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী : মোমিন মেহেদী
- অসুস্থতা ও একাকিত্বের জ্বালা সইতে না পেরে কাপ্তাইয়ে বৃদ্ধের আত্মহনন
- নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার মেট্রিক টন ডিজেল
- ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে প্রতারণার চেষ্টা, সাবেক সেরেস্তাদার আটক
- নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার
- মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি, জরিমানা ৫০ হাজার
- নড়াইলে রাস্তার ধারে দৃষ্টিনন্দন সজনের বাহার
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল
- বিএনপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
- মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা
- গোপালগঞ্জে ৭০ বোতল উইনসেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- একটি সেতুর কারণে ৯ বছরের দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
- হামের টিকাদান কর্মসূচি শুরু ৫ এপ্রিল
- ‘মাদক সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আত্মহত্যা করবো’
- কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধর্ষণের অভিযোগে কর্মচারী গ্রেফতার
- ‘পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার’
- মেলেনি লাইসেন্স, পেছাচ্ছে জ্বালানী লোডিং
- মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ ইয়াবাসেবী আটক
- সুন্দরবনের মধু আহরণ ও জলদস্যু নির্মূল কার্যক্রমের উদ্বোধন
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
-1.gif)








