গোপালগঞ্জে নিখোঁজের ২১ দিন পর ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি : নিখোঁজের ২১ দিন পর গোপালগঞ্জের একটি কবরস্থান থেকে মাটি চাপা অবস্থায় মোবাইল ব্যবসায়ী মিজান মোল্যার (৪৮) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মুল আসামি জাহিদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের কবর স্থান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মোবাইল ব্যবসায়ী মিজান মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর মাস্টারপাড়া গ্রামের হারেজ মোল্লার ছেলে। মরদেহ উদ্ধারের পর থেকে মিজান মোল্যার পরিবারে শোকের মাতম চলছে। ঘোষেরচর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
অভিযুক্ত জাহিদুল ইসলাম মোল্লা (৫৫) গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের সাহেব মোল্লার ছেলে। নিহত মিজান মোল্লার স্ত্রী জামিলা ইসলাম অভিযোগ করেছেন, ব্যবসার ২০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে তার স্বামীকে হত্যা করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো: শাহ আলম বলেন , গত ৮ নভেম্বর রাতে ব্যবসায়ী মিজানুর রহমান মোল্যাকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ফোন করে ডেকে নিয়ে যায় তার ব্যবসায়িক পার্টনার জাহিদ মোল্লা । এরপর থেকে থেকে তিনি নিখোঁজ ছিলেন । এ ঘটনায় গত ১৭ নভেম্বর ৫ জনকে আসামি করে জামিলা ইসলাম বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরের দিন মামলার প্রধান অভিযুক্ত জাহিদুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয় । তার স্বীকারোক্তি ও টেকনোলজির ব্যবহার করে আজ শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের একটি কবরস্থান থেকে মাটি চাপা অবস্থায় ব্যবসায়ী মিজান মোল্যার গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে । পরিবারের সদস্যরা মিজানের মরদেহ সনাক্ত করেছে । এরপর মময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই কর্মকর্তা আরো বলেন, এ ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে ।
পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে আনার পর নিহত মিজান মোল্যার স্ত্রী জামিলা ইসলাম ও স্বজনদের আহাজাড়িতে এলাকার পরিবেশ ভারী হয়েছে ওঠে । তারা এ হত্যাকান্ডের বিচার দাবি করেন।
ওই কর্মকর্তা আরো বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অপহরণের পর ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে ।প্রচলিত আইনে শান্তি নিশ্চিত করতে জড়িত সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।
এসময় নিহত ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জামিলা ইসলাম বলেন, আমার স্বামী মিজান মোল্যা শহরের কেরামত আলী প্লাজায় জাহিদদুল ইসলাম মোল্লার সাথে মোবাইল ফোনের ব্যবসা করতেন। এ ব্যবসায় আমার স্বামী ২০ লাখ টাকা দিয়েছিলেন । আমার স্বামীকে না জানিয়ে গোপনে জাহিদ মোবইলের দোকান বিক্রি করে দেয়। আমরা স্বামী ব্যবসায়িক লেনদেনের ২০ লাখ টাকা ফেরৎ চাইলে জাহিদ টালবাহানা শুরু করে । ৩ মাস ধরে ঘুরাতে থাকে। খাগাইল গ্রামে তার কিছু জায়গা জমি আছে বলে আমার স্বামীকে জানায় । ওই গ্রামের সোহেল ও টিটোর কাছে জায়গা বিক্রি করে টাকা দেবে বলে প্রতিশ্রুতি দেয় জাহিদ । গত ৮ নভেম্বর রাত ৯ টার দিকে আমার স্বামীকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ফোন করে ডেকে নিয়ে যায় জাহিদ । আমার স্বামী পাওনা টাকা আনতে খাগাইল গ্রামে যাওয়ার কথা বলে বাড়ি থেকে রেব হন। সন্দেহ করছি ওই রাতেই জাহিদ, সোহেল ও টিটো সহ অন্যান্যরা আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করে । পরে মরদেহ জাহিদের বাড়ির পাশের কবরস্থানে মাটি চাপা দিয়ে রাখে । আমি এ হত্যাকান্ডের বিচার চাই। জাহিদ সহ এ ঘটনায় জড়িতদের ফাঁসি দিতে হবে ।
(টিবি/এএস/নভেম্বর ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে আইনি নোটিশ
- পিএসএলে বাংলাদেশি তারকাদের মেলা, নতুন মুখ শরিফুল
- ট্রেনে ঈদের ফিরতি যাত্রা, ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
১৭ মার্চ ২০২৬
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- ‘নতুন বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, আধুনিক বাংলাদেশ’
-1.gif)