কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : টিউবওয়েল বরাদ্দ দেওয়ার কথা বলে ৩ ব্যক্তির কাছ থেকে ৪৬ হাজার টাকা আদায় করে নেন কেন্দুয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সাহাদাত হোসেন। ৪ মাস ফেরিয়ে গেলেও টিউবওয়েল বরাদ্দ ও দেওয়া টাকা ফেরত পাচ্ছেন না ভুক্তভোগীরা। তারা দু’দিক থেকেই বঞ্চিত হয়ে গত ২৬ নভেম্বর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নেত্রকোণার নির্বাহী প্রকৌলশী বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
জানা যায়, কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দীঘলকুশা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে রফিকুল ইসলাম রুবেল, মাসকা ইউনিয়নের দিঘলী গ্রামের এখলাছ উদ্দিনের ছেলে মাসুদুর রহমান মাসুদ ও চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামের বাবুল মিয়ার ছেলে রনি গত ১৫ জুলাই জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলীকে ৪৬ হাজার টাকা দেন। প্রকৌশলী তাদের কাছ থেকে টাকা নিয়ে ৩টি টিউবওয়েল অল্প দিনের মধ্যেই বরাদ্দ দেবেন বলে কথা দিয়েছিলেন। রফিকুল ইসলাম রুবেল জানান, ৪ মাস ফেরিয়ে গেলেও টিউবওয়েলও দিচ্ছেন না, নেওয়া টাকাও ফেরত দিচ্ছেন না। দিবেন দিচ্ছেন বলে শুধু সময় পার করছেন।
আমরা অতিষ্ট হয়ে গত ২৬ নভেম্বর নেত্রকোণা নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত আবেদন জমা দিয়েছি। নির্বাহী প্রকৌশলী আমাদেরকে বলেছেন, তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। মাসুদুর রহমান মাসুদ ও রনি জানান, টিউবওয়েলের কথা বলে বাবার কাছ থেকে টাকা এনে দিয়েছি। এখন আমাদের টিউবওয়েলও বরাদ্দ নেই, দেওয়া টাকাও ফেরত নেই। যে কারণে আমরা পরিবারের চাপের মুখে আছি। টাকা কিংবা টিউবওয়েল না নিয়ে আমরা বাড়িতেই যেতে পারছি না। এ ঘটনার আমরা বিচার চাই।
এ ব্যাপারে কেন্দুয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, তিনি তাদের কাছ থেকে এভাবে কোন টাকা নেননি। টিউবওয়েল বরাদ্দ আসলে তাদেরকে টিউবওয়েল বরাদ্দ দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন। এদিকে নির্বাহী প্রকৌশলী নেত্রকোণার সাথে যোগাযোগ চেষ্ঠা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
(এসবিএস/এএস/নভেম্বর ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








