শ্যামনগরে পরিবার কল্যাণ কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শক, পরিদর্শিকা ও সহকারীদের নিয়োগ বিধি ২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি শ্যামনগরের আয়োজিত অবস্থান কর্মসূচিতে উপজেলায় কর্মরত সকল কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অবস্থান কর্মসূচি চলাকালে তারা বলেন, আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মূল চালিকাশক্তি, শতভাগ দম্পতি নিবন্ধন ও নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সেবা প্রদান, মা ও শিশু স্বাস্থ্য সেবা, (সার্বক্ষণিক/সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা) সেবা প্রদান (গর্ভকালীন, নিরাপদ প্রসব, নবজাতক ও প্রসবোত্তর সেবা), কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা, পুষ্টি সেবা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-তে দায়িত্ব পালন, কমিউনিটি ক্লিনিকে সেবা দানসহ স্বাস্থ্য বিষয়ক অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে থাকি। আমাদের কার্যক্রমে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশু মৃত্যু হ্রাস পেয়েছে যা দেশে ও বহিঃবিশ্বে প্রশংসা অর্জন করেছে। অতীব দুঃখের বিষয় যে, আমাদের চাকুরী রাজস্বখাতভূক্ত কিন্তু নিয়োগবিধি নেই এবং পরিবার কল্যাণ পরিদর্শিকাদের বিদ্যমান নিয়োগবিধি সংশোধন হয়নি। বিধায় আমাদের বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকুরীগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
তারা আরও বলেন, নিয়োগ বিধি প্রণয়ন/সংশোধনের ফাইল অসম্পূর্ণ ও দীর্ঘ সূত্রতায় অধিদপ্তর থেকে প্রশাসনিক মন্ত্রণালয় ও প্রশাসনিক মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ হলেও কোয়েরীর নামে বছরের পর বছর ঘুরপাক খাচ্ছে। এভাবে কোয়েরী নামের জটিলতায় দীর্ঘ ২৬ বছর যাবৎ প্রস্তাবিত নিয়োগ বিধি বাস্তবায়ন হয়নি। আমাদের এক দফা, এক দাবি, প্রস্তাবিত নিয়োগ বিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন চাই।
কর্মসূচিগুলো হলো- মাসিক রিপোর্ট প্রদান বন্ধ, ২রা ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্ম বিরতি এবং স্ব-স্ব উপজেলা অফিসে অবস্থান, আসন্ন (০৬-১১ ডিসেম্বর) পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জন। এছাড়াও ন্যায্য ও যৌক্তিক দাবি নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন না হলে আরও ধারাবাহিক কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে ঘোষণা দেন।
(আরকে/এসপি/ডিসেম্বর ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








