আট কুকুরছানা হত্যায় গ্রেপ্তার নিশি জেলহাজতে
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে আটটি কুকুরছানাকে বস্তাবন্দী করে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত নিশি রহমানকে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে তাকে ঈশ্বরদী থানা থেকে পাবনা জেলহাজতে নিয়ে যাওয়া হয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, রাত দেড়টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজের পশ্চিম পাশে চতুর্থ তলার পূর্ব পাশের ফ্লাট হতে নিশি রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পেনাল কোডের ৪২৯ ধারায় মামলা দায়ের হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে আসামীকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
পেনাল কোডের ৪২৯ ধারা প্রসংগে তিনি বলেন, যে কোন মূল্যের গবাদি পশু, ইত্যাদি অথবা পঞ্চাশ টাকা মূল্যের যে কোন পশুকে হত্যা বা বিকলাঙ্গ করিয়া অনিষ্ট সাধন : যদি কোন ব্যক্তি যে কোন মূল্যের হাতি, উট, গোড়া, খণ্ডর, মহিষ, ষাঁড়, গাভী বা গরু, কিংবা পঞ্চাশ টাকা বা তদূর্ধ্ব মূল্যের অন্য কোন পশুকে হত্যা করিয়া, বিষ প্রয়োগ করিয়া, বিকলাঙ্গ করিয়া বা অকেজো করিয়া অনিষ্ট সাধন করে, তাহা হইলে সেই ব্যক্তি পাঁচ বৎসর পর্যন্ত যে কোন মেয়াসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, কিংবা অর্থদন্ডে, কিংবা এতদুভয় দণ্ডেই দণ্ডিত হইবে। এই মামলায় পশু মূল্য চার হাজার টাকা দেখানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর ৭ ধারায় মামলা দায়ের করেন। প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন জানান, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে মামলাটি দায়ের করা হয়েছে। এতে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি বেগমকে একমাত্র আসামি করা হয়েছে।
এই ঘটনা গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ঘটনাটিকে “অমানবিক” উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে এনিমেল অ্যাকটিভিস্ট কমিটির একটি তদন্ত দল ঈশ্বরদীতে পৌঁছে তদন্ত করেছে।
অপরদিকে, নৃশংস এই ঘটনার জেরে অভিযুক্তের স্বামী হাসানুর রহমান নয়নের পরিবারকে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
ইউএনও মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবারই তাদের বাসা খালি করতে বলা হয়েছিল এবং তারা কোয়ার্টার ছেড়ে দিয়ে চলে গেছে । এই অমানবিক ঘটনায় প্রাণি সম্পদের পক্ষ হতে মামলা দায়ের হয়েছে এবং পুলিশ আসামি গ্রেপ্তার করেছে। ন্যাক্কারজনক এঘটনায় উপজেলা পরিষদ তথা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর গেজেটেড ভবনে বসবাসরত কর্মকর্তা নয়নের স্ত্রী নিশি খাতুনের বিরুদ্ধে কুকুরছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ ওঠে।
ইউএনও কার্যালয়ের কেয়ারটেকার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, সোমবার সকালে কর্মকর্তা দম্পতির ছেলে তাকে জানায়, তার মা নিজ হাতে ছানাগুলোকে পুকুরে ফেলে দিয়েছে। পরে পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় আটটি মৃত ছানা উদ্ধার করা হয়।
(এসকেকে/এসপি/ডিসেম্বর ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- জিঞ্জিরায় নিরীহ আশ্রয়প্রার্থীদের ওপর পাকসেনাবাহিনী আক্রমণ চালায়
- ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
- জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু
- শিক্ষার্থী সেজে শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন লৌহজংয়ের ইউএনও
- ‘প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’
- ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী : মোমিন মেহেদী
- অসুস্থতা ও একাকিত্বের জ্বালা সইতে না পেরে কাপ্তাইয়ে বৃদ্ধের আত্মহনন
- নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার মেট্রিক টন ডিজেল
- ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে প্রতারণার চেষ্টা, সাবেক সেরেস্তাদার আটক
- নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার
- মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি, জরিমানা ৫০ হাজার
- নড়াইলে রাস্তার ধারে দৃষ্টিনন্দন সজনের বাহার
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল
- বিএনপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
- মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা
- গোপালগঞ্জে ৭০ বোতল উইনসেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- একটি সেতুর কারণে ৯ বছরের দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
- হামের টিকাদান কর্মসূচি শুরু ৫ এপ্রিল
- ‘মাদক সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আত্মহত্যা করবো’
- কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধর্ষণের অভিযোগে কর্মচারী গ্রেফতার
- ‘পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার’
- মেলেনি লাইসেন্স, পেছাচ্ছে জ্বালানী লোডিং
- মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ ইয়াবাসেবী আটক
- সুন্দরবনের মধু আহরণ ও জলদস্যু নির্মূল কার্যক্রমের উদ্বোধন
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
-1.gif)








