ফেসবুক পোস্ট ডিলেটকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৩
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়-একসময় জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পেলেও এখন এই প্রতিষ্ঠানের অবস্থান তলানীতে। চার দফা দাবিতে চলমান শিক্ষক আন্দোলন, প্রশাসনিক অচলাবস্থা ও ছাত্রদের বিভক্তি পুরো পরিবেশকে জটিল করে তুলেছে। সর্বশেষ বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট ডিলেট না করাকে কেন্দ্র করে জুনিয়র- সিনিয়র দুই গ্রুপের সহিংসতায় রক্তাক্ত হয় চার শিক্ষার্থী। এর আগে মঙ্গলবারের সংঘর্ষে সাংবাদিক হেনস্তা ও পরীক্ষা স্থগিত-সব মিলিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে হতে থাকে।
এই অস্থিরতার নেপথ্যে যে প্রাইভেট পড়ানো আন্দোলনকারী শিক্ষকদের সক্রিয় ভূমিকা রয়েছে- অনুসন্ধানে উঠে এসেছে এমন কিছু তথ্য।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পরীক্ষা শেষে ক্যাম্পাসে দাঁড়াতেই দেখা দেয় উত্তেজনা। মঙ্গলবারের সংঘর্ষের ভিডিও-ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় ক্ষুব্ধ ছিল দশম শ্রেণীর ছাত্র প্রভাববিস্তারকারী জিসানের অনুসারীরা। তারা ঘোষণা দিয়েছিল- 'ফেসবুকের সব ভিডিও-পোস্ট ডিলেট করতে হবে'। কিন্তু কিছু ছাত্র পোস্ট ডিলেট করলেও কয়েকজনের ফেসবুক ওয়ালে ভিডিও থেকে যায়। এ নিয়েই হাতাহাতি, শেষে রক্তাক্ত সংঘর্ষে রূপ নেয়।
আহত শিক্ষার্থীরা হলেন- অষ্টম শ্রেণীর ছাত্র ইরফান আজম খান, সপ্তম শ্রেণীর ছাত্র বাদশাহ শিহাবুল, অষ্টম শ্রেণীর ছাত্র আরেফিন চৌধুরী। লোহার স্কেল, কলম এবং ইট দিয়ে চারজনকে মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, 'মারধর ছিল উদ্দেশ্যমূলক। পরে স্কুল কর্তৃপক্ষ পুলিশ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে ওই ঘটনার কিছুক্ষণের মধ্যেই প্রতিশোধ হিসেবে অপর গ্রুপ দশম শ্রেণীর এক ছাত্রের বাবার ব্যবসা প্রতিষ্ঠান- 'ভাই ভাই মোটরসাইকেল শো রুমে' হামলা চালানোর খবর জানা গেছে। যার ভিডিও চিত্র ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।
এর আগে চার দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের কর্মবিরতির প্রেক্ষাপটে মঙ্গলবার সকাল ১১টার দিকে পরীক্ষার পক্ষে-বিপক্ষে শিক্ষার্থীরা দুই দলে বিভক্ত হয়। এ নিয়ে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত হাতাহাতি-কিলঘুষিতে রূপ নেয়। এসময় বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের পুত্র সপ্তম শ্রেণীর ছাত্র রোহিত আহত হয়।
সরেজমিনে জানা যায়- আন্দোলনকারী শিক্ষকরা মঙ্গলবার বিদ্যালয়ের পরীক্ষার কার্যক্রমে বাধা দেয়, ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকা সত্ত্বেও পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি এবং শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর উত্তেজিত সিনিয়র গ্রুপের হামলার চেষ্টা হয়।
সংশ্লিষ্ট শিক্ষকদের বরাতে জানা গেছে- জিসান গ্রুপের সঙ্গে জড়িত কয়েকজন প্রাইভেট পড়ানো শিক্ষক- মাহির গ্রুপের সঙ্গেও যুক্ত রয়েছে ভিন্নমতের আরেক শিক্ষক গোষ্ঠী। এই দুই গ্রুপেই আন্দোলনকারী শিক্ষকদের সরাসরি প্রভাব রয়েছে। এছাড়া স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কিছু শিক্ষক দৃষ্টি বাঁকা করে রেখেছেন।
জানা গেছে- যে শিক্ষকেরা চার দফা দাবি নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারাই বিভিন্ন সময়ে ছাত্রদের মাধ্যমে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছেন।
এ বিষয়ে একজন অভিভাবক বলেন- সিনিয়রদের নির্দেশ না মানায় জুনিয়রদের মেরেছে- এ কথাই শুনছি। যারা মেরেছে তারা সবাই পলাতক, তাদের বাবা-মায়ের ফোন বন্ধ।
অন্য একজন অভিভাবক বলেন- আমার সন্তান ষষ্ঠ শ্রেণীতে পড়ে। বড়রা নাকি বলেছে, শেষ পরীক্ষার দিন ৭ ডিসেম্বর জুনিয়রদের মজা দেখানো হবে। আমরা আতঙ্কে আছি।
প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু বলেন- ছাত্রদের প্রতিটি ঘটনাই আমি ডিসি স্যারকে জানিয়েছি। ২ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট এসে পরীক্ষা নিতে চাইলেও আন্দোলনকারী শিক্ষকদের বাধায় তা সম্ভব হয়নি। যেসব শিক্ষক ছাত্রদের পরীক্ষা দিতে দেয়নি, ম্যাজিস্ট্রেট সিসিটিভি দেখে ১০ জনের তালিকা নিজ হাতে করেছেন। এখন সেই শিক্ষকদের পক্ষেই আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে।
তিনি আরও বলেন- কে বা কারা ছাত্রদের মধ্যে মারামারি বাধিয়ে ফায়দা লুটছে- আমি বলতে পারছি না। তবে পুরো ঘটনায় সুপরিকল্পিত একটি চক্রান্ত রয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন- ঘটনা জানার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পেরেছি। তবে বড় ধরনের কোন ঘটনা যাতে না ঘটে সেজন্য সজাগ থাকতে হবে। আর আগেই জানিয়েছি যেকোন পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে নিতে হবে। আগামী ৭ তারিখে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে যারা আন্দোলনকারী তাদের মধ্যে ম্যাজিস্ট্রেট কর্তৃক চিহ্নিত ১০ জন শিক্ষকের বিষয়ে জেলা প্রশাসক কিছুই বলেন নি।
অভিভাবকদের দাবি- পরীক্ষা, স্কুলে ক্লাস এবং নিরাপত্তা নিয়ে প্রশাসনকে জরুরি পদক্ষেপ নিতে হবে। তারা মনে করেন- শিক্ষক আন্দোলনের প্রতিক্রিয়া ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়েছে, প্রশাসনিক অচলাবস্থা পরিস্থিতি আরও ঘনীভূত করেছে। একজন ম্যাজিস্ট্রেট পরীক্ষা কেন্দ্রে থাকলেও পরীক্ষা না হওয়া স্কুল ব্যবস্থাপনার গুরুতর ব্যর্থতা। সামাজিক যোগাযোগমাধ্যম উত্তেজনা বাড়িয়েছে, ফেসবুক পোস্ট ডিলেট করার নামে ছাত্রদের ওপর চাপ প্রয়োগ যা নতুন প্রজন্মের মধ্যে ডিজিটাল বুলিংয়ের ভয়াবহ দৃষ্টান্ত। যা স্কুলের বাইরে হামলা- অপরাধ প্রবণতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এছাড়াও অভিভাবক-ছাত্র- শিক্ষকের মধ্যে বিশ্বাসহীনতা চরম মাত্রায় পৌঁছেছে। যা একটি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের দিকে ধাবিত করছে।
সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি শুধু একটি স্কুলের সংকট নয়-এটি শিক্ষাব্যবস্থার গভীর সংকট-ষড়যন্ত্রের চিত্র। শিক্ষক আন্দোলন, প্রশাসনিক ব্যর্থতা, প্রাইভেট পড়ানো শিক্ষকদের অতিরিক্ত প্রভাব, ফেসবুক-রাজনীতি, জুনিয়র-সিনিয়র বিভাজন-সব মিলিয়ে একটি সুশৃঙ্খল শিক্ষা পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনই- শিক্ষক- প্রশাসন- জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শক্ত হাতে দমন করা। না হলে ছাত্রদের মধ্যে যে কোনো সময় আরও বড় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
(আরকে/এএস/ডিসেম্বর ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
০৩ মার্চ ২০২৬
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
-1.gif)








