যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের কেশবপুর উপজেলায় এক চাঞ্চল্যকর যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং অপরাধমূলক কার্যকলাপে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোররাতে উপজেলার আলতাপোল ও ভোগতি গ্রামে পরিচালিত পৃথক ও গোপনীয় এই অভিযানে অপরাধীদের আস্তানায় যেন একটি ‘ছোটখাটো অস্ত্রের প্রদর্শনী’ ও মাদকের গুদাম আবিষ্কার হলো।
কেশবপুর উপজেলায় অবস্থিত সেনাবাহিনির অস্থায়ী ক্যাম্পের আভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ভোগতি গ্রামের আব্দুল আজিজের ছেলে আলমগীর (৪০) ও জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৭) , মূল গ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল (২২),আলতাপোল গ্রামের নজির বিশ্বাসের ছেলে উজ্জল বিশ্বাস (৩৮)। গ্রেফতারকৃত পলাশ জুলাইযোদ্ধা ও যুবদল নেতা। এছাড়া বাকি তিন জন বিএনপির রাজনিতির সাথে সক্রিয় ভাবে জড়িত।
কেশবপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ভোরে গোপন তথ্যের ভিত্তিতে এই চারজনের বাড়িতে একযোগে তল্লাশি চালানো হয়। অভিযানে যা উদ্ধার হয়েছে তার তালিকা রীতিমতো উদ্বেগজনক।
অভিযানে একটি মার্কিন তৈরি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন, দেশিয় দা, রামদা, খুর, চায়নিজ কুড়াল, চাপাতিসহ ২০টিরও বেশি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, ৩০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম, দুটি ইলেকট্রিক শক মেশিন, একটি টাকা গোনার মেশিন, আটটি মোবাইল ফোন, খালি মদের বোতল।
এই গ্রেফতার ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার স্থানীয় অপরাধ চক্রগুলোর মূলে আঘাত হানবে বলে মনে করছে আইন-শৃঙ্খলা বাহিনী। বিদেশি পিস্তল, ইলেকট্রিক শক মেশিন এবং টাকা গোনার মেশিনের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, আটককৃতরা শুধুমাত্র স্থানীয় ছোটখাটো অপরাধেই নয়, বরং বড় আকারের কোনো অবৈধ অর্থ লেনদেন এবং সংঘবদ্ধ অপরাধের সাথে জড়িত থাকতে পারে।
কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
(এসএমএ/এএস/ডিসেম্বর ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








