চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে অষ্টপরিস্কার দান ও সংঘদান উৎসবে হাজারো ভক্তের ঢল
রিপন মারমা, কাপ্তাই : তিন পার্বত্য জেলায় হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে রাঙ্গামাটি কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও (বৌদ্ধ ধর্মাবলম্বী) উপাসক-উপাসিকা সম্মিলিত উদ্যোগে এই প্রথম এক বিশাল পরিসরে দুইদিনব্যাপী অষ্টপরিষ্কার দান ও মহাসংঘদান সম্পন্ন হয়।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টায় অষ্টপরিষ্কার দান ও মহাসংঘদান শেষে অনুষ্ঠিত হয় পুণ্যার্থীদের বিশেষ পর্ব।
এ অংশে সঞ্চালনা করেন, অষ্টপরিষ্কার দান সহ মহাসংঘদান উদযাপন কমিটির সদস্য সচিব থুইশিহ্লা মারমা পলাশ, এবং সভাপতিত্ব করেন, মহাসংঘদান উদযাপন কমিটি আহবায়ক উথোয়াই মং মারমা। এতে প্রধান পুণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন—রাঙ্গামাটি পার্বত্য ২৯৯নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ধর্ম বিষয়ক সহ সম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান।
বিশেষ পুণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন—বান্দরবান পার্বত্য ৩০০নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহবায়ক ও বান্দরবান জেলা বিএনপি আহবায়ক সাচিংপ্রু জেরী,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচ: প্রু মাষ্টার,খাগড়াছড়ি জেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সভাপতি কংচাইরী মাষ্টার, রাঙ্গামাটি জেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সভাপতি সাজাই মং মারমা,বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি লুসাইমং, বান্দরবান পার্বত্য জেলা উৎসব উদযাপন কমিটির সভাপতি চনুমং মারমা। অনুষ্ঠানের শেষ পর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দুইদিনব্যাপী এ আয়োজনকে ঘিরে তিন পার্বত্য জেলার মারমা সম্প্রদায়ের হাজারো মানুষের উপস্থিতিতে বিহার প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। এর আগে, শুক্রবার (৫ ডিসেম্বর) বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদে
আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানে ছিল নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান সন্ধ্যায় বৌদ্ধ বিহার মাঠে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সভাপতি সাজাই মং মারমা এবং সঞ্চালনা করেন, রাঙামাটি জেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক উথোয়াই মং মারমা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
এই মহতী ধর্মীয় আয়োজনে পার্বত্য তিন জেলা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় হাজারো পুণ্যার্থী ও ভক্তের সমাগম ঘটে, যা এক অভূতপূর্ব ধর্মীয় মহামিলনের সৃষ্টি করে।
(আরএম/এএস/ডিসেম্বর ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








