ফরিদপুরে মসজিদের ভেতরে কন্যাশিশু ধর্ষণকারী ইমাম জেল হাজতে
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আট বছরে এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম মো. মোজাম্মেল হক (২২) নামে এক যুবককে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে, ঘটনার পর পলাতক ওই ইমামকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ধর্ষক মো. মোজাম্মেল হকের বাড়ি নেত্রকোনা জেলার কালিকাপুর গ্রামে বলে জানা গেছে। তিনি চরভদ্রাসনের উত্তর আলম নগর মধু সিকদারের ডাঙ্গী এলাকার মোল্লাবাড়ি জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (৮ ডিসেম্বর) গ্রেপ্তারকৃত ইমাম মোজাম্মেল হককে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
চরভদ্রাসন থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রফিকুজ্জামান কন্যাশিশুটির ধর্ষক ও স্থানীয় মসজিদের ইমাম মো. মোজাম্মেল হকের গ্রেপ্তার ও তাকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুটির পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর ভোরে কন্যাশিশুটি স্থানীয় উত্তর আলম নগর মধুসিকদারের ডাঙ্গী এলাকার মোল্লাবাড়ি জামে মসজিদে আরবি পড়তে গিয়েছিল। এ সময় মসজিদের ইমাম মো. মোজাম্মেল হক শিশুটিকে সুকৌশলে আটকে রেখে মসজিদের দরজা বন্ধ করে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে মসজিদের ভেতরেই শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। ঘটনার পর ধর্ষক মোজাম্মেল হক শিশুটিকে ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বলেন। কিন্তু শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি খুলে বলেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়। তবে, শেষপর্যন্ত মীমাাংসা না হওয়ায় ৫ ডিসেম্বর শিশুটির মা বাদি হয়ে ধর্ষক মোজাম্মেল হককে আসামি করে চরভদ্রাসন থানায় একটি মামলা দায়ের করেন। ইতিমধ্যে ইমাম মোজাম্মেল মসজিদ থেকে পালিয়ে যান। মামলার পরপরই অভিযুক্ত ইমামকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। অতঃপর দুই দিনের মধ্যে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় চরভদ্রাসন থানা পুলিশ।
(আরআর/এএস/ডিসেম্বর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








