মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে বেশি দামে সার বিক্রি ও ভাউচার জালিয়াতির অভিযোগ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উপজেলার বালিদিয়া বাজারে অভিযানে সার বিক্রয়ে বিভিন্ন অনিয়ম, ভাউচার জালিয়াতি, মূল্য তালিকা লুকানো এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণের মতো গুরুতর অপরাধ ধরা পড়েছে।
গতকাল সোমবার এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
অভিযানে বিসিআইসি ও বিএডিসি সার ডিলার, সাব ডিলার, বীজ, ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো তদারকি করা হয়।
এ সময় বালিদিয়া বিসিআইসি ডিলার মেসার্স মিলন এন্টারপ্রাইজে ভয়াবহ অনিয়ম সার-বাণিজ্যে অসাধুতা, কৃষকদের অভিযোগ গোপন করা ও বেশি দামে সার বিক্রির অভিযোগে প্রথমেই অভিযান চালানো হয়, মেসার্স মিলন এন্টারপ্রাইজ নামক বিসিআইসি-বিএডিসি সার ডিলারের প্রতিষ্ঠানে।
কৃষকদের অভিযোগ, ডিলার ইচ্ছামতো দাম নেন, কিন্তু ভাউচার দেন না। সকাল থেকে কৃষকদের সার প্রয়োজন হলেও দোকান খোলেন দুপুর ১২টার পর, ফলে কৃষকদের বাধ্য হয়ে খুচরা দোকান থেকে বেশি দামে সার ক্রয় করতে হয়। পরিদর্শনের সময় ভাউচার ও রেজিস্টারে পাওয়া যায় বড় ধরনের গড়মিল।
এছাড়া র্যাকে রাখা প্রচুর মেয়াদোত্তীর্ণ কীটনাশকও জব্দ করা হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানটির মালিক মিলন কুমার ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০, ৪৫ ও ৫১ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে সাব ডিলার মেসার্স বিশ্বাস ট্রেডার্স—এ ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণে অবহেলা, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে মোট দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি সকল দোকানিকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন ও ভাউচার সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন মাগুরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
(বিএস/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
- ‘চুক্তির পরও হরমুজে ড্রোন হামলা কাণ্ডজ্ঞানহীন’
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- মরা নদের গল্প
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
-1.gif)







