মুক্তার অলংকার তৈরি নিয়ে ১৫ দিনের আবাসিক প্রশিক্ষণ শুরু
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুক্তার অলংকার ও অন্যান্য সামগ্রী তৈরিতে হাতে কলমে দক্ষতা উন্নয়ন বিষয়ক উদ্যোক্তাদের ১৫ দিনের আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প আজ রবিবার সকালে গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র এ প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রধান অতিথি প্রকল্প পরিচালক (পিডি) মো: খালিদুজ্জামান এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন।
প্রশিক্ষণের ২টি ব্যাচে ঢাকা-বরিশাল ও খুলনা বিভাগের ১০ জেলার ৩০ জন তরুণ-তরুণী উদ্যোক্তা অংশ নিয়েছেন।
এ সময় প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক মুহম্মদ মনিরুল ইসলাম, উপ-প্রকল্প পরিচালক মো: খায়রুল ইসলাম, সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ, প্রশিক্ষক বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: ফেরদৌস সিদ্দিকী, বৈজ্ঞানিক কর্মকর্তা মো: নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।
প্রকল্প পরিচালক (পিডি) মো: খালিদুজ্জামান বলেন, প্রকল্প এলাকায় ঝিনুকের প্রাচুর্য বৃদ্ধিতে পাইলটিং আকারে ঝিনুক ও মুক্তা চাষ প্রদর্শনী স্থাপন করা হয়েছে। শামুক ও ঝিনুক এবং মুক্তা চাষ প্রদর্শনী স্থাপন ও মুক্তার ভ্যালুচেইন উন্নয়নে ‘বিএফআরআইর কারিগরি সহায়তা গ্রহণ করা হয়েছে। প্রদর্শনী থেকে উৎপাদিত শামুক ও ঝিনুক বিক্রয়ের মাধ্যমে চাষির বিকল্প আয় বৃদ্ধি পাবে। দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। এ লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পে ১শ’টি ঝিনুক প্রদর্শনী এবং ২শ’ টি ঝিনুকে মুক্তা চাষ প্রদর্শনী স্থাপন করা হয়েছে। বাস্তবতার নিরিখে ও স্থানীয় উপযোগিতার ভিত্তিতে প্রদর্শনীর একক আয়তন কম-বেশি রয়েছে। এছাড়াও উৎপাদিত মুক্তা দিয়ে অলংকার ও অন্যান্য সামগ্রী এবং মুক্তার ভ্যালুচেইন উন্নয়নে আগ্রহী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য হাতে কলমে সংশ্লিষ্ট কাজে দক্ষ কারিগরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২ ব্যাচে একই সাথে ২টি ভেন্যুতে প্রকল্প এলাকার মোট ৩০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তারা স্থানীয় মৎস্য দপ্তরের সহায়তায় পণ্য উৎপাদন করবেন। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে উৎপাদিত পণ্য বাজারজাতকরণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
এ প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে মৎস্য অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা, উদ্যোক্তা এক্সপার্টদেরকে সম্পৃক্ত করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা জানান।
(টিবি/এসপি/ডিসেম্বর ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- ঈদ শুভেচ্ছার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকমুক্ত থাকার আহবান
- গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত
- মহম্মদপুরে জমজমাট ঈদ বাজার, প্রিয়জনের পোশাক কিনতে ক্রেতাদের ব্যস্ততা
- বন ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী গ্রেফতার
- দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল
- বারুনীর গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত
- তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী
- সবুজ পাহাড় আর নীল জলরাশির মিতালি: কাপ্তাইয়ের মায়াবী জনপদ
- সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
- সালথায় অসহায় মানুষের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
- বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর ট্রেনের ৭ বগি, আহত অর্ধশতাধিক
- লৌহজংয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পদ্মা সেতুতে টোল দিয়ে নির্বিঘ্নে গন্তব্যে ছুটছে যানবাহন
- বগুড়ায় নিয়ন্ত্রণ হাড়িয়ে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, নিহত ৩, আহত ৯
- নড়াইলে শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সনি চৌধুরী
- কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- নড়াইলে গরু চোর আটক
- গোপালগঞ্জে ৭৮টি অসহায় পরিবার পেল ভ্যান ও সেলাই মেশিন
- মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বিধবা মায়ের ঘর
- ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নগরকান্দায় যুবলীগের ইফতার বিতরণের ভিডিও ভাইরালের পর যুবলীগ কর্মী গ্রেফতার
- কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটালো ব্যতিক্রমী ইফতার মাহফিল
- গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
- আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








