প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষা স্থগিত
টাঙ্গাইলের হাজারো খুদে শিক্ষার্থীর উৎকন্ঠা
টাঙ্গাইল প্রতিনিধি : আজ ২১ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘মেধা যাচাই পরীক্ষা' অনুষ্ঠিত হবার কথা থাকলেও তা বন্ধ রয়েছে। অথচ পরীক্ষা বন্ধ সংক্রান্ত কোন আদেশ পৌঁছেনি জেলা শিক্ষা অফিসে। শুধুমাত্র বিভিন্ন মিডিয়ার সংবাদে স্থগিত করা হয়েছে প্রাথমিকের মেধা যাচাই পরীক্ষা - এমনটি জানালেন টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশীদ।
জানা গেছে, মেধা যাচাই পরীক্ষা ১ মাসের জন্য স্থগিত করে আদেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৪ ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ দেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেধা যাচাই পরীক্ষা ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মহামান্য হাইকোর্টের স্থগিত আদেশ বহাল থাকায় সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় হাজার হাজার শিক্ষার্থী উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন।
টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় হাজার হাজার শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা যাচাই পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা থাকলেও মহামান্য হাইকোর্টের স্থগিত আদেশ বহাল থাকায় তারা অংশ গ্রহণ করতে পারছেন না।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা মেধা যাচাই পরীক্ষায় অংশ গ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থী মোট ১৪ হাজার ৭ মত ৯২ জন। এর মধ্যে বালক ৬ হাজার ৩ শত ৭০ জন ও বালিকা ৮৪২২ জন। মোট শিক্ষার্থীদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২ হাজার ৬৭১ জন, নাগরপুর উপজেলায় ১ হাজার ৪৬৯ জন, ঘাটাইল উপজেলায় ১ হাজার ৩৭৫ জন, সখিপুর উপজেলায় ১ হাজার ২৭০ জন, গোপালপুর উপজেলায় ১ হাজার ৭৮ জন, মধুপুর উপজেলায় ৮৩৭ জন, ভূঞাপুর উপজেলায় ৭৫৮ জন, মির্জাপুর উপজেলায় ১ হাজার ৬৩৭ জন,বাসাইল উপজেলায় ৬৭৩ জন, দেলদুয়ার উপজেলায় ৭৩৯ জন, কালিহাতী উপজেলায় ১ হাজার ৭০৬ জন এবং ধনবাড়ি উপজেলার ৫৭৯ জন।
মেধা যাচাই পরীক্ষায় অংশ গ্রহণ করতে না পেরে খুদে শিক্ষার্থীদের মতে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে। তারা উদ্বেগ ও উৎকন্ঠায় দিনাতিপাত করছেন।
টাঙ্গাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আদনান জানান, সারা বছর অপেক্ষা করে মেধা যাচাই পরীক্ষার ঠিক আগে বাবা জানালেন পরীক্ষা স্থগিত করা হয়েছে। এটি একটি বড় প্রতিযোগিতা। আমি কেমন শিখেছি তা অন্যদের সাথে তুলনা করা হবে। অথচ তা স্থগিত করা হলো। শুনেছি জুনিয়র বৃত্তি পরীক্ষা হচ্ছে। তাহলে আমাদের পরীক্ষা বন্ধ কেন? আমরাও অংশ নিতে চাই।
খুদে শিক্ষার্থীদের সাথে অভিমত ব্যক্ত করেছেন অভিভাবকগণও। তারা জানান, যেহেতু জুনিয়র বৃত্তি পরীক্ষা হচ্ছে তাহলে প্রাথমিক মেধা যাচাই শুরু হোক। অনেক দিন অপেক্ষার পর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বাচ্চারা বেশ উৎফুল্ল ছিলো। যথাযথ কর্তৃপক্ষের কাছে এবছরই মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য বিনীত অনুরোধ রইলো।
সদ্য যোগদানকৃত টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশীদ জানান, প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষা স্থগিতের আদেশ অফিসিয়ালি পাইনি। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে, মহামান্য হাইকোর্ট মেধা যাচাই পরীক্ষা স্থগিত করেছেন।
আদেশ না পেয়ে পরীক্ষা স্থগিত রেখেছেন কেন? প্রতিবেদকের এমন প্রশ্নে তিনি বলেন, পরীক্ষা অনুষ্ঠিত হবার উপকরণ, জেলা প্রশাসন কর্তৃক লোকবল ও প্রয়োজনীয় নির্দেশনা না থাকায় মেধা যাচাই পরীক্ষা বন্ধ রয়েছে। নির্দেশনা পেলে মেধা যাচাই পরীক্ষা যথারীতিতে অনুষ্ঠিত হবে।
(এসএম/এসপি/ডিসেম্বর ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








