কুমিল্লায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
আব্দুল্লা আল মাশরুফ, কুমিল্লা : কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের গোয়ালমথন এলাকায় পৈত্রিক জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে। অভিযুক্তদের অত্যাচারে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী মোঃ আঃ বারেক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ আঃ বারেক (৬৪) জানান, তিনি মৃত আলী আশ্রাফের পুত্র। তাদের পৈত্রিক সম্পত্তি ভাইদের মধ্যে বৈধভাবে ভাগ-বাটোয়ারা সম্পন্ন হয়। কিন্তু তার ছোট ভাই এছাক গোপনে নিজের অংশের ৩ শতক জমি রহুল আমিনের কাছে দুইটি সাব কবলা দলিলের মাধ্যমে বিক্রি করেন। দলিলে উল্লেখিত দাগ ও চৌহুদ্দী অনুযায়ী দখল না নিয়ে ক্রেতা পক্ষ জোরপূর্বক তার দখলীয় জমিতে খুঁটি স্থাপন করে।
তিনি অভিযোগ করেন, বল্লভপুর এলাকার কুখ্যাত মাদক সম্রাট আমিন মিয়া ও সাবেক কাউন্সিলর খুনি সাত্তারের উপস্থিতিতে তার জমি দখল করা হয়। এ সময় তার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী আরও বলেন, সাবেক কাউন্সিলর খুনি সাত্তার বল্লভপুর গ্রামের দুইটি হত্যা মামলার প্রধান আসামি। এছাড়াও গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায়সহ তার বিরুদ্ধে মোট ১২টি মামলা ও ওয়ারেন্ট রয়েছে। অপরদিকে, আমিন মিয়ার বিরুদ্ধে মাদক আইনে ২০ থেকে ৩০টি মামলা চলমান রয়েছে বলে অভিযোগ করা হয়।
নিরুপায় হয়ে তিনি সমাজের সর্দার ও স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শে ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোতাহের হোসেনের কাছে বিচার প্রার্থনা করেন। তার পরামর্শে গ্রাম্য সালিশ দরবার আয়োজন করা হয়। সালিশে উভয় পক্ষের দলিলপত্র যাচাই করে দাগ ও চৌহুদ্দী অনুযায়ী সীমানা নির্ধারণ করে খুঁটি স্থাপন করা হয়। কিন্তু অভিযোগ অনুযায়ী, রাতের আঁধারে খুনি সাত্তার ও মাদক সম্রাট আমিন মিয়ার নির্দেশে রহুল আমিন গং সালিশের সিদ্ধান্ত অমান্য করে খুঁটি উপড়ে ফেলে। পরবর্তীতে বিষয়টি জানতে চাইলে তারা অশালীন ভাষায় গালিগালাজ ও সংঘর্ষের চেষ্টা করে।
ভুক্তভোগীর দাবি, ঘটনার পরদিন তাকে, তার ছেলে ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি মিথ্যা নারী নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়, যা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের প্রশ্ন একাধিক হত্যা ও মাদক মামলার আসামি হয়েও অভিযুক্তরা কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে চাঁদাবাজি ও জমি দখল করছে।
ভুক্তভোগী মোঃ আব্দুল বারেক সংবাদমাধ্যমের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান, যাতে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরে আসে।
এ সময় উপস্থিত ছিলেন সাদেকুর রহমান, আব্দুর রহমান, ইকরাম হোসেন, খোরশেদ আলম, আব্দুল বারেক ও আব্দুল খালেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
(এএএম/এসপি/ডিসেম্বর ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








