ফরিদপুরে মাদকবিরোধী যৌথ অভিযানে ইউপি চেয়ারম্যানের ভাইসহ গ্রেপ্তার ৭
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের ভাইসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৪০৪ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করেছে সেনা বাহিনী ও পুলিশের সমন্নয়ে গঠিত ওই যৌথ বাহিনীর দল।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত থেকে রবিবার (২৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত বোয়ালমারী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ যৌথ অভিযান চালানো হয় বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাতৈর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর আপন ছোটভাই শফিউল আলম পিন্টু (৪৪), মধুখালী উপজেলার দস্তরদিয়া গ্রামের রতন সেখ (৩০) ও সজীব শেখ (৩০), বোয়ালমারীর দাদপুর ইউনিয়নের ইমামুল সেখ (৩৮), আমরদী গ্রামের রেজাউল সেখ (৩২) ও তরিকুল সেখ (১৮) এবং ফরিদপুর সদর উপজেলার মিলন সেখ (২৭) প্রমুখ।
স্থানীয় জনতা ও পুলিশ সূত্রে জানায়, দীর্ঘদিন যাবত বোয়ালমারীতে সক্রিয় একটি সংঘবদ্ধ মাদক চক্র অবাধে মাদক কারবারি করে আসছিলো। এ চক্রের সাথে সাতৈর ইউনিয়নের চেয়ারম্যানের আপন ভাই জড়িত থাকায় কেউ কিছু বলার সাহস পেতেন না। অবশেষে ওই চিহৃিত মাদকচক্রের প্রধান স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাইসহ ওই মাদকচক্রের ৭জন সক্রিয় সদস্যকে উপরোক্ত পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় সেনাবাহিনী ও স্থানীয় থানা পুলিশের একটি যৌথ টিম।
একাধিক সূত্রে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে ফরিদপুরের বোয়ালমারী, মধুখালী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় সাতৈর ইউনিয়নের চেয়ারম্যানের প্রভাব বিস্তার করে তার ভাই মাদক সরবরাহ করে আসছে। সীমান্তবর্তী জেলা ও রাজধানী থেকে মাদক এনে স্থানীয় ডিলারদের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হতো। এছাড়া, ওই এলাকায় কিশোর ও যুবকদের টার্গেট করে চক্রটি ইয়াবা বিক্রি করে এলাকায় মাদক ছড়িয়ে দিতো বলেও অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃত মাদকচক্রের সদস্যদের থানায় হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম বাদি হয়ে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন (মামলা নং–৩৪, তারিখ: ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রীস্টাব্দ।
উপরোক্ত তথ্যগুলোর সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেইন জানান, 'সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তারকৃত মাদকচক্রের ওই সাত সদস্যকে থানায় হস্তান্তরের পর, তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। অতঃপর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।' এছাড়া, স্থানীয় কিশোর কিশোরী ও যুবসমাজকে মাদকের হিংস্র থাবা থেকে দূরে রাখতে মাদকবিরোধী এধরণের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলেও জানান ওসি আনোয়ার।
(আরআর/এএস/ডিসেম্বর ২৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
-1.gif)








