রাজারহাটে হাঁড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত
প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : গত এক সপ্তাহ ধরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় হিমেল হাওয়া আর হাঁড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনভর ঘন কুয়াশায় সূর্য্যের মূখ পর্যন্ত দেখা যায়নি।
আজ সোমবার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় রাজারহাট উপজেলাসহ আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যেখানে বাতাসের আর্দ্রতা প্রায় ৯৯% ছিল। দিনভর ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে বাইরে থাকা দায় হয়ে পড়েছে। নিম্নআয়ের খেটে খাওয়া মানুষরা শীতে কাহিল হয়ে পড়েছে, অনেকেই ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না।
দিনমজুররা ঘরের বাইরে কাজ করতে না পারায় উপার্জন বন্ধ হয়ে পড়েছে। ফলে পরিবারপরিজন নিয়ে তারা বিপাকে পড়েছে। প্রচ- ঠান্ডায় গরু-ছাগলসহ গবাদিপশুরাও কাহিল হয়ে পড়েছে। রাজারহাট উপজেলায় শীতার্তদের মাঝে রাত জেগে জেগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। তিনি রবিবার রাতে ছিনাই ইউনিয়নের বৈদ্যেরবাজার এলাকার সংস্কৃতিক টোল প্রতিষ্ঠানে প্রতিমা তৈরির দুস্থ ও অসহায় কারিগরদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রেসক্লাব রাজারহাট'র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, উপজেলা পূজা উদযাপন ফোরামের সদস্য সচিব সুশিল চন্দ্র সরকার ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফোরামের রতন চন্দ্র রায় অর্ঘ্য। এছাড়া তিনি রাত্রিবেলা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরেও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র দিয়েছেন।
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, এবারে রাজারহাট উপজেলায় আড়াই লাখ মানুষের জন্য মাত্র ২৪’শ টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। এগুলো উপজেলার ইউপি চেয়ারম্যান- ইউপি সদস্যদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। কিছু কিছু কম্বল এলাকায় ঘুরে ঘুরে আমি পিআইও কে সঙ্গে নিয়ে দিচ্ছি।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ডিসেম্বরের শেষদিকে কুড়িগ্রাম জেলায় শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে।
(পিএস/এসপি/ডিসেম্বর ২৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘পাকিস্তানের আভ্যন্তরীন ব্যাপারে ভারতের হস্তক্ষেপ পূর্ব পরিকল্পিত’
- মানুষ
- মুকুটি আর কুকুটি
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- মানুষ
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







