মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া
অর্ধশত ককটেল বিস্ফোরণ, ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচলা বন্ধ
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুরে সরদার ও হাওলাদার বংশের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষ অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ করেছে। এই ঘটনায় ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা সারে ৬টা পর্যন্ত দফায় দফায় এই ঘটনা ঘটেছে। এসময় ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘন্টা যান বাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর এলাকার স্থানীয় সরদার ও হাওলাদার বংশের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। এরপর গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই দ্ব›দ্ধ আরো চরম আকার ধারণ করে। সর্বশেষ সরদার বংশের সামচু সরদার গত আগস্ট মাসে দেশিয় অস্ত্রসহ পুলিশ গ্রেফতার করে। প্রায় সারে তিন মাস জেল খেটে সামচু সরদার জামিনে বের হন। এরপর আবার এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে মঙ্গলবার দুপুরের পর থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে সরদার বংশের সামচু সরদার ও হাওলাদার বংশের হাবিব হাওলাদারের নেতৃত্বে দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এসময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করেন এবং অর্ধশত ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটায়। এছাড়াও বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পরে। এছাড়াও ঢাকা-বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় একঘন্টাস যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সন্ধ্যা ৬টায় যান চলাচলা স্বাভাবিক হয়। এই ঘটনায় উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছে। আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও দুই গ্রুপের লোকজন তেড়ে আসে। পরে সন্ধ্যা সারে ৬টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। তাছাড়া এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এলাকায় উত্তেজনা থাকায় উভয় গ্রুপের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তাই তাদের বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
(এএসএ/এসপি/ডিসেম্বর ৩১, ২০২৫)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে জোর করে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগ
- আইন ও ফিটনেস পরীক্ষায় পাস করলেই দলে ফিরতে পারবেন সাকিব
- ‘বিএনপির পরিচয় থাকায় জুলাই আন্দোলনের অনেকেই বঞ্চিত’
- ঈদের ইত্যাদির দর্শক পর্বে থাকছেন মোশাররফ করিম
- অবৈধ সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
- ‘বাংলাদেশ ব্যাংক কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ’
- ‘পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে’
- ধর্মীয় উন্নয়নে যৌথ পথে বাংলাদেশ–মালয়েশিয়া
- ‘সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা’
- ‘বইমেলায় এবার মবের আশঙ্কা নেই’
- ‘রাষ্ট্রপতি অনেক কিছু চেপে গেছেন, জাতি অবুঝ নয়’
- বেতন-বোনাস পরিশোধে বকেয়া প্রণোদনার পাশাপাশি ‘সফট লোন’ চায় বিজিএমইএ
- এবারও জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
- গোপালগঞ্জে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে ২ স্কুল ছাত্র নিহত
- বাংলাদেশকে ঔপনিবেশিক অবস্থা থেকে রক্ষা করার জন্যই ৬-দফা
- পাংশায় এজাহারভুক্ত ৩ আসামী গ্রেফতার
- সাতক্ষীরায় দেড় বছর ধরে রতন বৈদ্যের ঘরবাড়িসহ ৫৮ শতক জমি জবরদখল
- সড়কে আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, আ.লীগের দুই নেতা কারাগারে
- ৩ মাসের মধ্যে চিকিৎসকদের ২৪ ঘণ্টা অস্ত্রপাচারের নির্দেশ দিলেন বাবর এমপি
- অতিরিক্ত খাজনার নামে চাঁদাবাজি বন্ধ না করলে আন্দোলনের হুশিয়ারি
- মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন
- হাটের ইজারার টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা
- রাজৈরে আওয়ামী লীগের বন্ধ অফিসের গেটে জাতীয় পতাকা উত্তোলন
- বালিয়াকান্দিতে রাতের অন্ধকারে কৃষকের জমির পেঁয়াজ ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা
- অনারের রমজান ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন স্বপ্নের জর্ডান ভ্রমণের সুযোগ
- মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন : ঘাতক ইরফান সম্পর্কে যা জানা গেলো
- মেহেরপুর জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন
- ব্রাহ্মণবাড়িয়ায় কবি সাহিত্যিকদের মিলন মেলা
- ‘পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে’
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- একান্নবর্তী পারিবারিক ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি, ফরিদপুরের ‘মহামায়া ভাণ্ডার’
- শিউলি আহমেদ’র কবিতা
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
২৫ ফেব্রুয়ারি ২০২৬
- গোপালগঞ্জে জোর করে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগ
- গোপালগঞ্জে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে ২ স্কুল ছাত্র নিহত
-1.gif)








