গোপালগঞ্জে ৩০ প্রশিক্ষণার্থীর উদ্ভাবন
মুক্তার অলংকারে সুদিনের হাতছানি
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : মুক্তা ও ঝিনুকের নান্দনিক কারুকাজ খচিত অলংকার। সেই সাথে দৃষ্টিনন্দন শো-পিচ শোভা পেয়েছে। এ যেন হীরা আর জহরতের ছড়াছড়ি। গোপালগঞ্জে ৩০ উদ্যোক্তার মুক্তার অলংকার ও অন্যান্য সামগ্রীর প্রদর্শনীতে এমন দৃশ্যের দেখা মিলেছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের সার্কিট হাউস রোডের জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্র এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের ১০ জেলার ৩০ জন তরুণ ও তরুণী উদ্যোক্তার হাতে তৈরী মুক্তা, ঝিনুকের অলংকার ও শো-পিচ প্রদর্শন করা হয়।
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প উদ্যোক্তাদের ১৫ দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে এ প্রদর্শনীর আয়োজন করে।
প্রকল্প পরিচালক মো: খালিদুজ্জামান বলেন, ২০২১ সালের মার্চ মাসে গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের একটি ভবনে এ প্রকল্প যাত্রা শুরু করে। এ প্রকল্প থেকে ৩ বিভাগের ১০ জেলার ৫২টি উপজেলায় ঝিনুকে মুক্তা চাষের ২শ’টি প্রদর্শনী করা হয়। এখনো বিভিন্ন উপজেলা এ প্রদর্শনী চলমান রয়েছে। এখান থেকে ১ লাখ ইমেজ মুক্তা ও বিপুল পরিমান ঝিনুক উৎপাদিত হয়েছে।
বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তা ও ঝিনুকের অলংকার এবং শো-পিচের ব্যাপক চাহিদা রয়েছে। তাই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় মুক্তার অলংকার ও অন্যান্য সামগ্রী তৈরীতে দক্ষতা উন্নয়ন বিষয়ক ১৫ দিনের প্রশিক্ষণ শুরু করা হয়। এতে ১০ জেলার ৩০ জন তরুণ-তরুণী উদ্যোক্তা অংশ নেন। এটি মুক্তার অলংকার তৈরী নিয়ে দেশের সর্ববৃহৎ প্রশিক্ষণ। এখানে ঝিনুকে মুক্তা চাষ। মুক্তা উৎপাদন। ঝিনুক থেকে মুক্তা সংগ্রহ। মুক্তার অলংকার তৈরী ও বাজারজাত করণের উপর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর উদ্যোক্তারা প্রকটিক্যালে অংশ নেন। তারাই মুক্তা-ঝিনুকের অলংকার ও শো-পিচ তৈরী করে প্রদর্শনী করেন।
প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক মুহম্মদ মনিরুল ইসলাম বলেন, উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা গেলে তার হস্তশিল্প গড়ে তুলতে পারবে। তাদের উৎপাদিত পণ্য দেশর বাজার ছাড়িয়ে বিদেশের বাজার দখল করবে। এতে বৈদেশিক মূদ্রা আয় হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃটিতে উদ্যোক্তারা অবদান রাখতে পারবেন।
প্রশিক্ষক বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: ফেরদৌস সিদ্দিকী বলেন, এটি মুক্তার অলংকার তৈরীতে বাংলাদেশর সবচেয়ে বড় আবাসিক প্রশিক্ষণ। এখানে উদ্যোক্তা সিলেকশন ভাল হয়েছে। তারা সহজেই এ প্রশিক্ষণ থেকে সব কিছুই গ্রহন করতে পেরেছে। এ কারণেই প্রদর্শনীতে তারা বেস্ট পণ্যগুলো উৎপাদন করেছে। মুক্তার অলংকারে এদের সুদিন আসবেই।
প্রশিক্ষনার্থী শারমিন হক রিমা বলেন, আমি হাতে অলংকার তৈরী করি। এ প্রশিক্ষণের ফেসবুক বিজ্ঞপ্তি দেখে আগ্রহী হাই। পরে প্রশিক্ষণে অংশ নিতে সুযোগ পাই। এখানে হাতে কলমে ঝিনুকে মুক্তা চাষ, উৎপাদন, সংগ্রহ, অলংকার তৈরী ও বাজারজাত করণের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ লভ্য জ্ঞান কাজে লাগিয়ে আমরা অলংকার এবং শো-পিচ তৈরী করেছি। এগুলোর প্রদর্শনী হয়েছে। আমি মুক্তার অলংকার তৈরী করে দেশীয় বাজারের পাশাপাশি বিদেশের বাজার ধরতে পারব। সেখানে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
প্রশিক্ষনার্থী মোঃ আশিকুল ইসলাম বলেন, এটি বাংলাদেশর জন্য একটি সম্ভাবনাময়ী খাত। ঝিনুকে মুক্তা চাষ করা যায়। ঝিনুকের মধ্যে মুক্তা জন্মে। ঝিনুকের খোলস দিয়ে অলংকার সহ বিভিন্ন সৌখিন পণ্য তৈরী হয়। ঝিনুকের পালফ দিয়ে করা হয় মজাদার স্যুপ। তাই ঝিনুকের কিছুই ফেলনা নয়। এখান থেকে আনন্দের সাথে প্রশিক্ষণ নিয়ে নতুন-নতুন অনেক কিছুই শিখেছি। আমি কারিগরী বিভাগে পড়াশেনা করছি। কারিগরী বিদ্যার সাথে প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে ঝিনুক-মুক্তা নির্ভর শিল্প স্থাপন করব। এখান থেকে দেশের সমৃদ্ধি আসবে বলে আমি বিশ্বাস করি।
প্রশিক্ষনার্থী সুবর্ণা আক্তার বলেন, বাড়ি গিয়ে এ ব্যাপারে বিশেষ উদ্যোগ গ্রহণ করব। এতে সরকারের আর্থিক ও কারিগরী সহযোগিতা চাই। এটি পেলে আমি অনেকদূর যেতে পারব। অনেককে আমি এ কাজে উদ্বুদ্ধ করব।
(টিবি/এসপি/জানুয়ারি ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- সুবর্ণচরে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী
- সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি
- সোনা-রুপার দামে পতন, ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- সোনা-রুপার দামে পতন, ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
০৪ মার্চ ২০২৬
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- সুবর্ণচরে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী
-1.gif)








