একই ছাদের নিচে জাপানিজ, কোরিয়ান ও আইইএলটিএস ভাষা শিক্ষা কার্যক্রম
বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের কালকিনিতে প্রথমবারের মতো একই ছাদের নিচে জাপানিজ, কোরিয়ান ও আইইএলটিএস ভাষা শেখার সুযোগ সৃষ্টি করেছে আর. ই. এস. স্টাডি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ হাব। ২০২৬ সালের নতুন বছরের সূচনায় প্রতিষ্ঠানটির উদ্যোগে ভাষা শিক্ষা ও ভিসা সংক্রান্ত বিষয়ে এক মতবিনিময় সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের পশ্চিম গেট সংলগ্ন ইসলামী ব্যাংক বুথ এলাকায় অবস্থিত আর. ই. এস. স্টাডি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ হাব ভাষা শিক্ষা ট্রেনিং সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।
সেমিনারের প্রধান আলোচ্য বিষয় ছিল— “দক্ষ হয়ে বিদেশে গিয়ে ক্যারিয়ার গড়ুন”। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ বলেন, অবৈধ পথে ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি না জমিয়ে বৈধভাবে ভাষা শিক্ষা গ্রহণ করে সঠিক ভিসা প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে যাওয়া একটি সময়োপযোগী ও উত্তম সিদ্ধান্ত।
বক্তারা জাপান, কোরিয়া ও ইংরেজিভাষী দেশসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ভাষা দক্ষতা অর্জন, ভিসা প্রসেসিংয়ের ধাপ এবং বৈধ উপায়ে বিদেশ গমনের বিস্তারিত দিকনির্দেশনা তুলে ধরেন। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক পরামর্শ ও সচেতনতামূলক আলোচনা করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয় এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করা হয়।
এদিকে, যারা বিদেশে গিয়ে ক্যারিয়ার গড়তে আগ্রহী, তারা আর. ই. এস. স্টাডি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ হাব-এ ভর্তি হয়ে জাপানিজ, কোরিয়ান ও আইইএলটিএস ভাষা শিক্ষার সুযোগ নিতে পারেন। ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭৯৮৬৩৫৩৫৪ অথবা ০১৮৫৬১৬৩৭৮৩ নম্বরে।
(বিডি/এসপি/জানুয়ারি ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে জোর করে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগ
- আইন ও ফিটনেস পরীক্ষায় পাস করলেই দলে ফিরতে পারবেন সাকিব
- ‘বিএনপির পরিচয় থাকায় জুলাই আন্দোলনের অনেকেই বঞ্চিত’
- ঈদের ইত্যাদির দর্শক পর্বে থাকছেন মোশাররফ করিম
- অবৈধ সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
- ‘বাংলাদেশ ব্যাংক কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ’
- ‘পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে’
- ধর্মীয় উন্নয়নে যৌথ পথে বাংলাদেশ–মালয়েশিয়া
- ‘সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা’
- ‘বইমেলায় এবার মবের আশঙ্কা নেই’
- ‘রাষ্ট্রপতি অনেক কিছু চেপে গেছেন, জাতি অবুঝ নয়’
- বেতন-বোনাস পরিশোধে বকেয়া প্রণোদনার পাশাপাশি ‘সফট লোন’ চায় বিজিএমইএ
- এবারও জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
- গোপালগঞ্জে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে ২ স্কুল ছাত্র নিহত
- বাংলাদেশকে ঔপনিবেশিক অবস্থা থেকে রক্ষা করার জন্যই ৬-দফা
- পাংশায় এজাহারভুক্ত ৩ আসামী গ্রেফতার
- সাতক্ষীরায় দেড় বছর ধরে রতন বৈদ্যের ঘরবাড়িসহ ৫৮ শতক জমি জবরদখল
- সড়কে আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, আ.লীগের দুই নেতা কারাগারে
- ৩ মাসের মধ্যে চিকিৎসকদের ২৪ ঘণ্টা অস্ত্রপাচারের নির্দেশ দিলেন বাবর এমপি
- অতিরিক্ত খাজনার নামে চাঁদাবাজি বন্ধ না করলে আন্দোলনের হুশিয়ারি
- মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন
- হাটের ইজারার টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা
- রাজৈরে আওয়ামী লীগের বন্ধ অফিসের গেটে জাতীয় পতাকা উত্তোলন
- বালিয়াকান্দিতে রাতের অন্ধকারে কৃষকের জমির পেঁয়াজ ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা
- অনারের রমজান ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন স্বপ্নের জর্ডান ভ্রমণের সুযোগ
- মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন : ঘাতক ইরফান সম্পর্কে যা জানা গেলো
- মেহেরপুর জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন
- ব্রাহ্মণবাড়িয়ায় কবি সাহিত্যিকদের মিলন মেলা
- ‘পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে’
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- একান্নবর্তী পারিবারিক ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি, ফরিদপুরের ‘মহামায়া ভাণ্ডার’
- শিউলি আহমেদ’র কবিতা
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
২৫ ফেব্রুয়ারি ২০২৬
- গোপালগঞ্জে জোর করে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগ
- গোপালগঞ্জে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে ২ স্কুল ছাত্র নিহত
-1.gif)








