ভোট আছে, অধিকার নেই
শিক্ষার আলো যেন মানতা শিশুদের বামুনের চাঁদ
সঞ্জিব দাস, গলাচিপা : নদীই যাদের জন্মভূমি, নদীর ঢেউয়েই শৈশবের দোলনা, আর সেই নদীতেই জীবনের শেষ আশ্রয়—তারা মানতা সম্প্রদায়। উপকূলীয় নদী ও মোহনার বুকে ভাসমান ছোট ছোট নৌকাই তাদের ঘর, সংসার ও পৃথিবী। যেখানে অধিকাংশ মানুষ ডাঙার মাটিতে দাঁড়িয়ে স্বপ্ন বুনে, সেখানে মানতারা স্বপ্ন দেখে ঢেউয়ের ওপর ভেসে থেকে। আধুনিক রাষ্ট্রব্যবস্থার আলো চারদিকে ছড়িয়ে পড়লেও এই জনগোষ্ঠীর জীবনে সেই আলো এখনো পৌঁছায়নি।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের সুইস গেট এলাকায় গেলে দেখা যায় নদীর বুকে সারি সারি নৌকা। প্রতিটি নৌকায় একটি পরিবার—হাসি-কান্না, সুখ-দুঃখ, জন্ম আর মৃত্যুর গল্প নিয়ে ভেসে থাকা একেকটি সংসার। ডাঙায় তাদের কোনো ঠিকানা নেই, নেই স্থায়ী আশ্রয়। ধর্মে তারা মুসলমান হলেও জীবনধারা ও সংস্কৃতিতে তারা আলাদা, প্রান্তিক। শিক্ষা, চিকিৎসা, নাগরিক পরিচয় কিংবা সরকারি সহায়তা—সবকিছুই যেন তাদের জীবনে অধরাই থেকে গেছে।
ইতিহাস বলছে, দেড়শ থেকে দুইশ বছর আগে শুরু হয়েছিল মানতা সম্প্রদায়ের এই ভাসমান জীবন। প্রজন্মের পর প্রজন্ম নদীর বুকে কাটিয়ে দিলেও তারা পায়নি এক টুকরো স্থায়ী ভূমি। ২০০৮ সালে প্রথমবারের মতো ভোটাধিকার মিলেছিল ঠিকই, কিন্তু ভোটের অধিকার পেলেও নাগরিক হিসেবে মৌলিক অধিকার আজও তাদের জীবনে অনুপস্থিত। নেই জন্ম-মৃত্যুর নিবন্ধন, নেই শিশুদের নিয়মিত স্কুলে যাওয়ার সুযোগ, অসুস্থ হলে নেই চিকিৎসার নিশ্চয়তা। নদীতে ছড়িয়ে-ছিটিয়ে বসবাস করায় আজও নির্ধারিত হয়নি তাদের সঠিক জনসংখ্যা।
রহমজান নামের এক মানতা জেলে কাঁপা কণ্ঠে বলেন, “আমাগো পরিবার মিলাইয়া প্রায় একশো জন হইবো। নৌকাই আমাগো ঘর। টাহা না থাকায় পোলাপান পড়াইতে পারি নাই। নদীতে গেলে খাই, না গেলে উপোস। কেউ যদি একটু সাহায্য করতো, বাচ্চাগো মানুষ করতাম, পড়াইতাম।”খোদেজা ভানুর জীবনের গল্পও আলাদা নয়। ক্লান্ত চোখে তিনি বলেন,
“মায়ের পেটে থাকতেই নৌকায় জীবন শুরু। ডাঙায় কোনো ঘর নাই। পাঁচটা সন্তান, সবাই জাল বাইয়া খায়। পড়ালেখার কথা ভাবার সুযোগই পাই নাই।”
শিরিনার কথায় ভেসে ওঠে অসহায়ত্ব, “আমরা নিজেরাই লেহাপড়া জানি না। বাচ্চাদের পড়াইতেও পারি না। স্কুল তো দূরে, নৌকার কাছে নাই। রাইতে তো স্কুল খোলা থাকে না।”
এখানে পেটের দায়ই সবচেয়ে বড় বাস্তবতা। পড়ালেখা যেন বিলাসিতা। বয়স দশ বা বারো হলেই শিশুরা বাবার সঙ্গে নৌকায় নামে মাছ ধরতে। নৌকাই তাদের শ্রেণিকক্ষ, নদীই পাঠশালা। ফলে অশিক্ষার বৃত্ত ভাঙে না—প্রজন্মের পর প্রজন্ম একই অন্ধকারে ঘুরপাক খায়। রাষ্ট্র যখন দক্ষ ও শিক্ষিত প্রজন্ম গড়ার কথা বলছে, তখন এই বিশাল জনগোষ্ঠী যেন চোখের আড়ালেই রয়ে গেছে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, মানতা শিশুরা মূলধারার শিক্ষা ব্যবস্থায় টিকে থাকতে পারছে না। তাদের বসবাসের কাছাকাছি ভাসমান বা বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা চালু করা গেলে অন্তত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব। এতে তাদের জীবনমান বদলের একটি পথ তৈরি হতে পারে। ঝড়, জলোচ্ছ্বাস আর অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে প্রতিদিন লড়াই করেই বেঁচে থাকে মানতা সম্প্রদায়। মৃত্যুভয়, দারিদ্র্য আর অনিশ্চয়তার মাঝেও তারা স্বপ্ন দেখতে চায়। তারা চায় ডাঙায় এক টুকরো ঘর, পরিচয়ের স্বীকৃতি, আর সন্তানদের হাতে বই। সুযোগ পেলে আর দশজন সাধারণ মানুষের মতোই শিক্ষিত করতে চায় মানতা সম্প্রদায়ের প্রতিটি শিশুকে—এই স্বপ্ন বুকে নিয়েই নদীর বুকে ভেসে চলে তাদের জীবন।
(এসডি/এসপি/জানুয়ারি ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- পাংশায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার, আদালতে প্রেরণ
- পাংশায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার
- ৩নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসৈন্যদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- জলে ডোবা স্বপ্ন
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- লাইজু তুই এমপি হয়েছিস!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-1.gif)








