মাদারীপুরে স্কুল শিক্ষককে হাতুড়িপেটা
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের সহকারী গণিত শিক্ষক অনাদি বিশ্বাসকে (৩৫) বখাটেরা হাতুড়ি পেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
আজ সোমবার দুপুরে বিদ্যালয়ের সামনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এর আগে সকালে বখাটেরা স্কুলে যাবার পথে শিক্ষকের উপর হামলা করেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেছে।
শিক্ষক অনাদি বিশ্বাস মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চৌহদ্দি গ্রামের অতুল চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি পরিবার নিয়ে মাদারীপুর শহরের মাস্টারকোলনী এলাকায় ভাড়া থাকেন।
পুলিশ, শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত বিদ্যালয়ে যাবার জন্য সোমবার সকালে শিক্ষক অনাদি বিশ্বাস তার বাসা থেকে বের হন। বিদ্যালয়ে পিছনের ফটক দিয়ে ঢুকতে যান। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুই বখাটে তার উপর হামলা করেন। শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এসময় শিক্ষকের চিৎকারে তার সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়রা এগিয়ে আসলে অজ্ঞাত ওই দুই কিশোর হামলাকারী পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবীতে দুপুরে বিদ্যালয়ের সামনের সড়কে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আব্দুল হামিদ, সহকারী শিক্ষক মো. আল মামুন, আরিফুজ্জামান মুনশি, মিজানুর রহমান প্রমুখ।
আহত শিক্ষক অনাদি বিশ্বাস বলেন, মুখে মাস্ক পড়া দুইজন কিশোর বয়সের ছেলে আমার উপর হামলা করেছে। আমাকে হাতুরি দিয়ে পিটিয়ে আহত করে। আমি এই ঘটনার বিচার চাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আব্দুল হামিদ বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আমরা পুলিশের কাছে দিয়েছি। লিখিত অভিযোগও দিয়েছি। আশা করছি দ্রুত হামলাকারীদের খুজে বের করা সম্ভব হবে। সেই সাথে অপরাধীদের কঠিন বিচার দাবী করছি।
বিদ্যালয়ের এক অভিভাবক মিলন হোসেন বলেন, শিক্ষকের উপর এমন হামলা কিছুতেই মেনে নেয়া যায়না। তাই আমরা দ্রুত এই ঘটনার বিচার চাই।
বিদ্যালয়ের এক শিক্ষার্থী আলিফ হোসেন বলেন, আমাদের গণিতে শিক্ষক খুবই ভালো। কেন তার উপর এই হামলা হয়েছে, তা খুজে বের করে অপরাধীদের শাস্তির দাবী জানাই।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসক অখিল সরকার বলেন, ঐ শিক্ষকের মাথায় গুরুতর জখম আছে। তাই ৬টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এই ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ অপরাধীদের ধরতে কাজ করছে। আশা করছি দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তাছাড়া একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে একাধিক টিম কাজ করছে।
(এএসএ/এসপি/জানুয়ারি ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








