মালামাল জব্দ, থানায় মামলা
সোনাতলায় অবৈধ বালুর পয়েন্টে প্রসাশনের হানা
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলায় নির্বাচনকে সামনে রেখে উপজেলা প্রসাশন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে আসছে। প্রসাশনের এই অভিযানে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন সেই সাথে সড়ক পরিবহন, জলমহাল সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থ দন্ড ও মামলা করা হয়েছে আইন অমান্যকারীদের বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে যৌথ বাহিনী সদর ইউপি'র নামাজখালী ঘাটে এক অভিযান পরিচালনা করে বেশকিছু মালামাল জব্দ করে। পরবর্তীতে বালু মহাল ও ভূমি ব্যবস্থাপনা আইনে অবৈধ বালু উত্তোলন করার অপরাধে ইউনিয়ন ভূমি অফিস এর ভূমি উপ-সহকারী কর্মকর্তা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে সোনাতলা থানায় মামলা করেন উপ-সহকারী ভুমি কর্মকর্তা দেয়ান-সাদ-উন-আরাফাত।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রানীরপাড়ায় বাঙালি নদীর ঘাটে কিছু আইন অমান্যকারী অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে বিভিন্ন এলাকায় বেচাকেনা করে আসছে। বিষয়টি জানতে পেরে যৌথবাহিনীর অভিযানে ১টি এপাচি (আরটিআর) মোটরসাইকেল, বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন, ৩টি ট্রাক্টর ও বেশকিছু পাইপ জব্দ করা সহ এক ব্যক্তিকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামাল স্থানীয় ইউপি চেয়ারম্যান এর অধীনে দেন যৌথবাহিনী।
সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি বাদি হয়ে থানায় মামলা দিয়েছি।
ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল বলেন, ৩টি কাঁকড়া, ২টি ড্রেজার মেশিন, মোটরসাইকেল ও পাইপগুলো আমি থানায় জমা দিয়েছি।
সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বলেন, আমরা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন সেই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইনে প্রতিনিয়তই অভিযান পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় রানীরপাড়ায় এই অভিযান। তিনি আরো বলেন, আমাদের এই অভিযান চলমান থাকবে।
এদিকে নির্বাচন আচরণবিধি পরিলক্ষিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ এর জন্য নিয়মিত প্রসাশনিক অভিযান পরিচালিত হচ্ছে। তার ধারাবাহিকতায় পৌরসভার রেলগেট, থানা মোড়, কলেজ এলাকা, বালুয়াহাট, মধুপুরের আড়িয়াঘাট সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছন প্রসাশন।
সোনাতলা থানার সেকেন্ড অফিসার এসআই গৌতম চক্রবর্তী জানান, কাঁকড়া মটরসাইকেল ড্রেজার মেশিন ও পাইপ জমা পেয়েছি অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জলমহাল ও ভূমি ব্যবস্থাপনা আইনে মামলা নেয়া হয়েছে।
এদিকে প্রসাশনের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে সাধারণ জনগণ। তারা জানান, অবৈধ বালু উত্তোলনকারীদের অত্যচারে অতিষ্ঠ আমরা। বিশেষ করে অদক্ষ ট্রাক্টর চালকের কারণে পুরো উপজেলায় বিগত দিনে বেশ কয়েকটি তাজা প্রাণ ঝড়ে গেছে। তবে যাদের নেতৃত্বে বালু উত্তোলন ও বেচাকেনা হয় তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানালেন তারা।
(বিএস/এসপি/জানুয়ারি ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








