কাপ্তাইয়ে কেআরসি উচ্চ বিদ্যালয়ে মেধা বৃত্তি বিতরণ
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষায় উৎসাহ প্রদানের লক্ষ্যে কেআরসি উচ্চ বিদ্যালয়ের বিশেষ উদ্যোগে ‘মেধা বৃত্তি–২০২৫’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেধা বৃত্তি–২০২৫ এর আহ্বায়ক ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইশারুল হক। বিদ্যালয়ের অফিস সহকারী নাছির উদ্দিন চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মেধা বৃত্তি কমিটির সদস্য সচিব ও সহকারী শিক্ষক মোঃ তৌহিদ কায়সার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কে আর সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার বেগম। তিনি তার বক্তব্যে বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দেবে। এই বৃত্তি কেবল একটি পুরস্কার নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের একটি শক্ত ভিত। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে, কে আর সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হক আজাদ এবং ইসলামি শিশু একাডেমীর প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মোঃ ইশারুল হক বলেন, “প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও পরিচর্যা করা অত্যন্ত জরুরি। কে আর সি উচ্চ বিদ্যালয় ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।”
উল্লেখ্য, এবারের মেধা বৃত্তি পরীক্ষায় চতুর্থ ও পঞ্চম শ্রেণির সর্বমোট ১৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মেধা ও ফলাফলের ভিত্তিতে ২০ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। কৃতী শিক্ষার্থীদের মধ্যে মুয়াজবিন রিয়াদ, নুহাদ রায়হান চৌধুরী, মুবাশশিরা বিনতে মাসুদ, থোয়াইহ্লাচিং মারমা, উক্যচিং মারমা এবং ইকরাতুল জান্নাত রামিমসহ অন্যান্যদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে কর্ণফুলী শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি রোকসানা আক্তারসহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইসলামী কিন্ডার গার্ডেন প্রধান শিক্ষক ও কেআরসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
(আরএম/এসপি/জানুয়ারি ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








