চাকরিচ্যুত ও বরখাস্তকৃত পুলিশ সদস্য এবং চাকরিচ্যুত সেনা সদস্য
লৌহজংয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতারা ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ৬ ডাকাতের মধ্যে একজন চাকরিচুত্য পুলিশ সদস্য, একজন বরখাস্তকৃত পুলিশ সদস্য এবং একজন চাকরিচুত্য সেনা সদস্য রয়েছে। আজ শনিবার দুপুরে লৌহজংয়ের পদ্মা সেতুর উত্তর থানার পদ্মা সেতু টোলপ্লাজায় তাদের আটক করা হয়। জেলা পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞিপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞিপ্তিতে বলা হয়, জেলা বিডি পরিদর্শক মোঃ মহিদুল ইসলাম এবং এসআই (নিরস্ত্র) আবুল কালাম আজাদ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশশের একটি চৌকস টিম লৌহজংয়ের পদ্মা সেতু (উত্তর) ও শ্রীনগর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে অভিযান ডিউটি করাকালীন শনিবার সকাল ১১.২৫ ঘটিকার সময় পদ্মা সেতু (উত্তর) থানাধীন মাওয়া চৌরাস্তায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি সিলভার রংয়ের হাইয়েচ মাইক্রোবাস যোগে কতিপয় ব্যক্তি শ্রীীনগর ও পদ্মা সেতু (উত্তর) থানাধীন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আইনশুঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতি করার উদ্দেশ্যে শ্রীনগর থানা এলাকা হতে মাওয়া টোল প্লাজার দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার টিম পদ্মা সেতু (উত্তর) থানাধীন মেদেনীমন্ডল সাকিনস্থ পদ্মা সেতুর উত্তর প্রান্তের টোল প্লাজায় চেক পোস্ট পরিচালনা করে টোল প্লাজার ৪ নম্বর লেনে একটি সিলভার রংয়ের হাইয়েচ মাইক্রোবাস সন্দেহজনকভাবে দ্রুতত গতিতে কাউন্টার পার হওয়ার চেষ্টা করলে বেলা ১২.২০ ঘটিকার সময় উক্ত গাড়িটি থামাতে সক্ষম হয়।
তাৎক্ষনিক ভিতরে থাকা ড্রাইভারের বাম পাশের সিটে বসা ব্যক্তি তার ডান হাতে থাকা ওয়ারলেস (ওয়াকিটকি) সেট দেখিয়ে নিজেকে ডিবি পুলিশের অফিসার পরিচয় দেয়। তখন জেলা গোয়েন্দা শাখার সদস্যগণ বিষয়টি চ্যালেঞ্জ করলে ভিতরে থাকা আসামীরা আতঙ্কিত হয়ে গাড়ির দুই পাশের গ্লাস ভেঙ্গে বের হয়ে পালানোর চেষ্টাকালে জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্স গাড়ির ড্রাইভারসহ ৬ জন ডাকাতকে আটক করে এবং তাদের বহনকারী গাড়ি ও তাদের নিকট থাকা আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশ ধারণ করে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর এসব সরঞ্জামাদি ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ আশপাশ এলাকায় ডাকাতি করে আসছে। তারা ঢাকা থেকে বিভিন্ন দিকে টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে বাসে চলাচলকারী যাত্রীদের টার্গেট করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে রাস্তায় বাস থামিয়ে আইনগত অভিযানের নামে যাত্রীদের বাস থেকে নামিয়ে নিয়ে তাদের নিজস্ব গাড়িতে উঠিয়ে যাত্রীকে মারপিট করে এবং তাদের সর্বস্ব লুটে নিয়ে সুবিধাজনক জায়গায় তাদেরকে নামিয়ে দিয়ে থাকে।
আসামিদের বিরুদ্ধে পদ্মা সেতু (উত্তর) থানার মামলা নং-০৬, ধারা-১৭০/১৭১/৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ০১ (এক) জন চাকরিচ্যুত পুলিশ সদস্য, ০১ (এক) জন বরখাস্তকৃত পুলিশ সদস্য এবং ০১ (এক) জন চাকরিচ্যুত সেনা সদস্য। আসামীদের নামে পূর্বেও একই ধরণের অপরাধের একাধিক মামলা রয়েছে।
আসামিদের নিকট হতে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, ১ টি সিলভার রংয়ের পুরাতন হাইয়েচ মাইক্রোবাস, ১টি কালো রংয়ের ওয়ারলেস সেট (ওয়াকিটকি), ১টি কালো রংয়ের প্লাস্টিকের খেলনা পিস্তল, ১ জোড়া স্ট্রিলের হ্যান্ডকাপ, ১টি ব্লু রংয়ের কাপড়ের অফিস ব্যাগ, যাহা চেইনযুক্ত এবং এর ভিতর রক্ষিত ৪টি টি খয়েরী বাদামী রংয়ের ডিবি পুলিশের কটি। যাহার প্রতিটির কোটির সামনের ডান পাশে পুলিশের মনোগ্রামযুক্ত প্রিন্ট করাত, ১টি টি কালো রংয়ের ইলেকট্রিক শক মেশিন এবং ১টি ব্লু রংয়ের চায়না লেজার লাইট।
গ্রেপ্তারকৃত আসমিরা হল- ঢাকার ডেমরায় আনোয়ার হোসেনর পুত্র মোঃ বশির হাওলাদার (৫৬), তার বিরুদ্ধে ইতিপূর্বে ৯টি মামলা রয়েছে, ঢাকার সবুজবাগ থানার মো. আলম হোসেনের পুত্র মোঃ কাজল ইসলাম জিকু (৩০), তার বিরুদ্রেধ পূর্বের ০৭ টি মামলা রয়েছে, ঢাকার কদমতলী থানার মৃত হাহেব আলীর পুত্র মোঃ হীরা বেপারী (৪৮) তার বিরুদ্ধে পূর্বের ০৩ টি মামলা রয়েছে, ঢাকার খিলগাও থানার আব্দুল জলিলের পুত্র মোঃ মোস্তাফিজুর রহমান রাজু সে একজন চাকরিচ্যুত সেনা সদস্য ও তার বিরুদ্ধে পূর্বের ০২ টি মামলা রয়েছে, ঢাকার বাড্ডা থানার মো. জাকির হোসেনের পুত্র মোঃ রুবেল রানা (৩০), পিতা-মোঃ জাকির হোসেন, সে বরখাস্তকৃত পুলিশ সদস্য ও তার বিরুদ্ধে পূর্বের ১ টি মামলা রয়েছে এছাড়া দক্ষিন খান থানার মো. এরশাদ মিয়ার পুত্র মোঃ ফয়সাল রাব্বি (২১)।
(এমকে/এসপি/জানুয়ারি ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- পাকাপাকি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৪ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
-1.gif)








