সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, গৌরীপুরে বেকারী ব্যবসায়ী আতঙ্কিত
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : গৌরীপুর উপজেলায় সাংবাদিক ও ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী একজন বেকারী ব্যবসায়ী অভিযোগ করেছেন, একটি প্রতারক চক্র নিজেদের ম্যাজিস্ট্রেট, ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে তার কাছ থেকে একাধিকবার টাকা হাতিয়ে নিয়েছে।
ভুক্তভোগী মোঃ সাজু মিয়া (পিতা মৃত ফজর আলী), ফতেহপুর ডকঘর, রামগোপালপুর এলাকার বাসিন্দা। তিনি বাড়ির সংলগ্ন একটি বেকারী দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে তিনজন ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর ভয় দেখায় এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির হুমকি দেয়। পরে সাংবাদিক পরিচয়ধারী একজন ব্যক্তি ম্যাজিস্ট্রেট ও ডিবি পুলিশের নাম ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তার কাছ থেকে ১২ হাজার টাকা আদায় করে নেয়। একই সঙ্গে ভবিষ্যতে ব্যবসা চালাতে হলে নিয়মিত মাসিক টাকা দিতে হবে বলেও হুমকি দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে ওই চক্রের দুইজন পুনরায় বেকারী দোকানে এসে আবারও ১২ হাজার টাকা দাবি করে। সে সময় টাকা না থাকায় পাশের বাড়ি থেকে ধার করে ১ হাজার ৫০০ টাকা এনে তাদের হাতে তুলে দিতে বাধ্য হন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
পরবর্তীতে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে ভুক্তভোগী জানতে পারেন, ম্যাজিস্ট্রেট পরিচয়ধারী ব্যক্তির নাম হুমায়ুন কবির, যিনি একটি স্থানীয় পত্রিকার সাংবাদিক এবং গৌরীপুর প্রেস ক্লাবের সদস্য সচিব ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সিনিয়র সহ-সভাপতি। অপরদিকে সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তির নাম মাহফুজুর রহমান, যিনি গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সদস্য বলে জানা গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী বলেন, “সাংবাদিকতার মতো সম্মানজনক পেশার নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা ও চাঁদাবাজি অত্যন্ত দুঃখজনক। এতে সাধারণ মানুষের মধ্যে সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।”
তিনি সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে টাকা উদ্ধারসহ সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহলের দাবি, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা বন্ধ হবে।
(এনআরকে/এসপি/জানুয়ারি ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ফরিদপুর জেলা ছাত্রদল নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা
- ‘আমরা সবসময় ভালো কাজের পক্ষে, জনবিরোধী কাজের বিপক্ষে’
- সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখম
- ‘নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনভাবে কাজ করবে’
- ‘দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে’
- স্প্যানিশ ক্লাব কর্নেইয়ার মালিকানা কিনলেন মেসি
- ‘বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে’
- রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
-1.gif)








