‘আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি’
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : অবশেষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম কারামুক্ত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার (সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. আসিফ উদ্দিন।
কারামুক্তির পরপরই সাদ্দাম পরিবারের সদস্যদের সঙ্গে যশোর ত্যাগ করে বাগেরহাটের উদ্দেশে রওনা দেন। মুক্তির পর মোবাইল ফোনে তিনি বলেন, “আমার স্ত্রী ও সন্তানের কবরের কাছে যেতে মন ছটপট করছে। মনটা খুব কাঁদছে।” তিনি জানান, সেই উদ্দেশ্যেই তিনি বাগেরহাটে যাচ্ছেন।
কারামুক্ত হয়ে সাদ্দাম যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করে বলেন, যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার প্রত্যেক হাজতির দিয়ে কাজ করান, যা আইনবহির্ভূত। পাশাপাশি তিনি মানসিক নির্যাতনের অভিযোগও তোলেন। তার দাবি, এসব মানসিক চাপের ফলেই সম্প্রতি কারাগারে এক বন্দি আত্মহত্যা করেছেন। অপর একজন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি নিজেও কারাবন্দি অবস্থায় প্রচণ্ড মানসিক কষ্টে ছিলেন বলে দাবি করেন। এছাড়া বাগেরহাট জেলা কারাগারের জেলার নিয়েও নানা সমালোচনা করেন তিনি।
সাদ্দাম বলেন, “আমি জেলারের পায়ে ধরে মুক্তি চেয়েছিলাম, কিন্তু তিনি দেননি। আমার জামিন হওয়ার পরও ঘণ্টার পর ঘণ্টা কারাগারে আটকে রাখা হতো।”
নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “আমি তো বড় কোনো নেতা নই। আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। আমি কোনো দখলবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না। এ দায়ভার কে নেবে?”—বলে প্রশ্ন ছুড়ে দেন তিনি।
সূত্র জানায়, সাদ্দামকে ২০২৫ সালের ৫ এপ্রিল সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় প্রথম গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় জামিন পাওয়ার পরপরই একের পর এক নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। প্রতিবারই জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নতুন মামলায় তাকে আটক দেখানো হয়। এভাবে মোট ছয়টি মামলায় তিনি জামিন লাভ করেন।
গত ১৫ ডিসেম্বর তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। সর্বশেষ গত বছরের ১৮ ডিসেম্বর সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন।
কারাবন্দি অবস্থায় সাদ্দামের স্ত্রী কানিজ স্বর্ণালী নয় মাসের শিশুসন্তান সেজাদ হাসান নাজিফকে হত্যা করে আত্মহত্যা করেন। যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার পর প্যারোলে মুক্তির আবেদন করা হলেও তিনি মুক্তি পাননি। মৃত্যুর পরদিন ২৪ জানুয়ারি স্ত্রী ও সন্তানের মরদেহ অ্যাম্বুলেন্সে করে যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে আনা হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলগেটের ভেতরে পাঁচ মিনিটের জন্য সাদ্দামকে মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।
পরবর্তীতে হাইকোর্ট গত ২৬ জানুয়ারি তার ছয় মাসের জামিন মঞ্জুর করেন। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ২টায় তিনি কারামুক্ত হন।
এ বিষয়ে বক্তব্য জানতে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
(এসএমএ/এএস/জানুয়ারি ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








