‘জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন’
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর আওতাধীন এলাকায় প্রায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিজিবি বিশ্বের পঞ্চম দীর্ঘতম সীমান্ত- মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার- সুরক্ষার দায়িত্বে নিয়োজিত একটি পেশাদার বাহিনী। সীমান্ত ব্যবস্থাপনা একটি নিরবচ্ছিন্ন ও ২৪ ঘণ্টাব্যাপী প্রক্রিয়া। এই দায়িত্ব পালনের পাশাপাশি দেশের জনগণকে একটি ভয়মুক্ত, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে বিজিবি রেকর্ড সংখ্যক ফোর্স ডিপ্লয়মেন্টের পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি জানান, সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সাতক্ষীরা, কালিগঞ্জ, শ্যামনগরসহ সংশ্লিষ্ট ৩টি জেলার ২১টি উপজেলার ১২টি সংসদীয় আসনে বিজিবি দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে সর্বোচ্চ ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনী এলাকাগুলোতে ১৫টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে বিজিবির বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড মোতায়েন করা হবে বলে জানান তিনি। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংরক্ষণের জন্য আধুনিক প্রযুক্তির সহায়তায় ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে, যা নির্বাচনী পরিবেশ আরও স্বচ্ছ ও নিরাপদ করতে সহায়ক হবে।
লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সাতক্ষীরার দায়িত্বপূর্ণ উপজেলাগুলোতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে সরকার কর্তৃক নির্দেশিত নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় অবৈধ পারাপার, অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ এবং যে কোনো ধরনের নাশকতা রোধে বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তল্লাশি ও নজরদারি কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, ২০২৫ সালের ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর আওতাধীন ৩টি জেলার সকল উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের জন্য প্রয়োজনীয় রেকি কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, ২৯ জানুয়ারি থেকে আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন সম্পন্ন হবে। মোতায়েনের শুরু থেকেই বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ভোটারদের জন্য নিরাপদ, শান্ত ও ভয়ভীতিহীন পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে।
শেষে লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সরকারের নির্দেশনা ও নির্বাচন কমিশনের নীতিমালা অনুসরণ করে বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে। জনগণের ভোটাধিকার ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে বিজিবি তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
(আরকে/এসপি/জানুয়ারি ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- মাদক-জুয়া বন্ধে কঠোর নির্দেশনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
- সার-কিটনাশকের দোকানে মিলল ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের সম্মাননা
- আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে পিবিআই
- ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল : শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি
- বিকল্প উৎস থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু
- ‘ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট রয়েছে’
- ‘স্থল অভিযান হলে শত্রুসেনাদের কেউ যেন জীবিত না ফেরে’
- ‘ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথে তৈরি সম্পর্ক আগামীতেও থাকবে’
- মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত
- অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন সংসদে, বাতিল হচ্ছে ১৬টি
- শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে পৃথক নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ, মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- 'আ'লীগের নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ রেডক্রস সোসাইটির জন্ম হয়'
- চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী কারাগারে
- চিকিৎসা সেবার বাণিজ্যিকীকরণ ও বিপন্ন মানবতার আর্তনাদ
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- চাটমোহরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৩ জন গ্রেফতার
- আইনজীবীর প্রাইভেট কারে পুলিশ আহত, আইনজীবী আটক
- পেশাজীবীরা চরম বিপাকে, অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি
- প্রখ্যাত ঔপন্যাসিক ডা: নীহারঞ্জন ও গৌরী সেনের বাড়ি পরিদর্শন করলেন নড়াইলের জেলা প্রশাসক
- তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- কালীগঞ্জে সরকারি মাহতাবউদ্দিন কলেজে অফিস সহায়ককে মারধর, হাসপাতালে ভর্তি
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত
-1.gif)








