মুন্সীগঞ্জে বিএনপিতে সংকট: বহিস্কার ১১,পদত্যাগ ৫
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত মুন্সিগঞ্জের রাজনীতি। তবে ভোটের লড়াইয়ের চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে জেলা বিএনপির অভ্যন্তরীন সংকট। দুই আসনে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর পক্ষে কাজ করায় এক দিনের ব্যবধানে ১১ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। এর মধ্যেই জেলা কমিটির আহবায়ক মিজানুর রহমান সিনহা অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসাধীন এবং সদস্য সচিব মো. মহিউদ্দিন দল থেকে বহিষ্কৃত হওয়ায় নেতৃত্ব সংকটে অভিভাবকহীন হয়ে পড়েছে জেলা বিএনপি।
সবশেষ গত বুধবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে ৩ নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত নেতারা হলেন জেলা বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ভাই আব্দুল মতিন (সাধারণ সম্পাদক, পঞ্চসার ইউনিয়ন বিএনপি), নাসির উদ্দিন ভূঁইয়া (সভাপতি, মহাকালি ইউনিয়ন বিএনপি) এবং শফিকুল ইসলাম শওকত (সভাপতি, রামপাল ইউনিয়ন বিএনপি)। পাশাপাশি মহাকালী ও রামপাল ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ নিয়ে এই আসনে স্বতন্ত্র প্রার্থীসহ ৬ বিএনপি নেতাকে বহিষ্কার করা হলো।
অন্যদিকে, মুন্সীগঞ্জ-১ আসনেও একই অভিযোগে ৮ নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে বহিষ্কৃত হওয়া এই নেতাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা এবং জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বীণা। এছাড়াও সিরাজদীখান উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ ও আবু তাহেরকে বহিষ্কার করা হয়েছে।
দলের এই গণ-বহিষ্কারের প্রতিবাদে এবং বর্তমান পরিস্থিতির প্রতি সংহতি জানিয়ে গত বুধবার রাতে জেলা বিএনপির ৫ জন শীর্ষ নেতা পৃথক সময়ে পদত্যাগ করেছেন। তারা হলেন, জেলা কমিটির সদস্য- আতোয়ার হোসেন বাবুল, সাহাদাত সরকার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, মাহাবুব আলম স্বপন এবং মাহাবুবুর রহমান খান।
নেতাকর্মীদের মতে, ৫৯ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটির অবস্থা এখন শোচনীয়। কমিটির সদস্য সচিবসহ এ পর্যন্ত ৯ জনকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, কমিটির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। গুরুত্বপূর্ণ সময়ে শীর্ষ নেতাদের বহিষ্কার ও পদত্যাগের ফলে জেলা বিএনপির সাংগঠনিক কাঠামো কার্যত ভেঙে পড়েছে বলে মনে করছেন তৃণমূলের কর্মীরা।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন মমিন আলী এবং মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মো. মহিউদ্দিন।
(এমকে/এসপি/জানুয়ারি ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- মাদক-জুয়া বন্ধে কঠোর নির্দেশনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
- সার-কিটনাশকের দোকানে মিলল ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের সম্মাননা
- আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে পিবিআই
- ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল : শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি
- বিকল্প উৎস থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু
- ‘ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট রয়েছে’
- ‘স্থল অভিযান হলে শত্রুসেনাদের কেউ যেন জীবিত না ফেরে’
- ‘ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথে তৈরি সম্পর্ক আগামীতেও থাকবে’
- মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত
- অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন সংসদে, বাতিল হচ্ছে ১৬টি
- শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে পৃথক নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ, মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- 'আ'লীগের নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ রেডক্রস সোসাইটির জন্ম হয়'
- চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী কারাগারে
- চিকিৎসা সেবার বাণিজ্যিকীকরণ ও বিপন্ন মানবতার আর্তনাদ
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- চাটমোহরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৩ জন গ্রেফতার
- আইনজীবীর প্রাইভেট কারে পুলিশ আহত, আইনজীবী আটক
- পেশাজীবীরা চরম বিপাকে, অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি
- প্রখ্যাত ঔপন্যাসিক ডা: নীহারঞ্জন ও গৌরী সেনের বাড়ি পরিদর্শন করলেন নড়াইলের জেলা প্রশাসক
- তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- কালীগঞ্জে সরকারি মাহতাবউদ্দিন কলেজে অফিস সহায়ককে মারধর, হাসপাতালে ভর্তি
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত
-1.gif)








