‘নির্বাচন এলেই একটি গোষ্ঠী বেহেশতের টিকিট বিক্রি করে’
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল- ২ আসনের (নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া) স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মনিরুল ইসলাম বলেছেন, নির্বাচন এলেই একটি গোষ্ঠী বেহেশতের টিকিট বিক্রি করে থাকে। ধর্মের দোহাই দিয়ে তারা এই অপকর্মে লিপ্ত। এই গোষ্ঠী আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ১০টির বেশি আসন পাবে না। তিনি কলস প্রতীককে আপামর জনসাধারণের মার্কা বলে অবহিত করে ভোট প্রার্থনা করেন।
আজ শনিবার বিকালে নড়াইলের লোহাগড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্হিত ঐতিহ্যবাহী মোল্যার মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মনিরুল ইসলাম উপরোক্ত কথা বলেন।
জেলা বিএনপির প্রবীণ নেতা তবিবুর রহমান মনু জমাদ্দারের সভাপতিত্বে ও লোহাগড়া উপজেলা বিএনপির বহিস্কৃত সভাপতি মো: আহাদুজ্জামান বাটু'র সঞ্চালনায় নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বিএনপি নেতা জাহিদুল হক পাপ্পু, নড়াইল সদর উপজেলা বিএনপির বহিস্কৃত সভাপতি মুজাহিদুর রহমান পলাশ, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক মিলন ঘোষ, লোহাগড়া উপজেলা বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফসহ প্রমূখ।
জনসভায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মনিরুল ইসলাম বলেন, কলস স্বাধীনতার প্রতীক। কলস বীর মুক্তিযোদ্ধাদের প্রতীক। কলস হিন্দু-মুসলমানের প্রতীক। সর্বোপরি কলস নড়াইল ও লোহাগড়ার আপামর জনসাধারণের প্রতীক। কলস প্রতীকে ভোট দিলে নড়াইল-লোহাগড়ায় কোন হামলা-মামলা হবে না। মিথ্যা মামলা হবে না। অসাম্প্রদায়িক নড়াইল গড়তে হলে কলস প্রতীকে ভোট দিতে হবে। তিনি উপস্থিত সাধারণ ভোটারদের কলস প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
উল্লেখ্য, দুপুরের পর থেকেই জনসভাস্হলে নড়াইল পৌরসভাসহ সদর উপজেলার ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া পৌরসভাসহ ১২টি ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মনিরুল ইসলামের কলস প্রতীকের সমর্থনে খন্ড খন্ড মিছিল আসতে থাকে। জনসভা শুরুর সাথে সাথে ঐতিহ্যবাহী মোল্যার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে রুপ নেয়।
(আরএম/এসপি/জানুয়ারি ৩১, ২০২৬)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








