নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী তুমুল লড়াই, কঠিন চাপের মুখে ভোটারগণ
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : ১৫৯ নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকায় বিএনপির মনোনিত প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালীর সাথে বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মো: দেলোয়ার হোসেন ভূঞা দুলালের দ্বিমুখী তুমুল লড়াই হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাপের মুখে দুই উপজেলার ভোটার গণ।
আটপাড়া ও কেন্দুয়া উপজেলা নিয়ে নেত্রকোনা ৩ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৬৮৭ জন। এর মধ্যে ২ লাখ ১৪ হাজার ৮৮৪ জন পুরুষ ও ২ লাখ ৫ হাজার ৭৯৪ জন মহিলা। কেন্দুয়া উপজেলায় একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৯১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৫০০ এবং মহিলা ১ লাখ ৩৯ হাজার ৪১০ ও হিজড়া ৬ জন ভোটার রয়েছেন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ৯৬টি। অপর দিকে আটপাড়া উপজেলায় ৭টি ইউনিয়নের মোট ভোটার ১ লাখ ৩৪ হাজার ৭৭১ জন। এর মধ্যে মহিলা ৬৬ হাজার ৩৮৪ এবং পুরুষ ৬৮ হাজার ৩৮৪ ও হিজড়া ৩ ভোটার রয়েছে। এই উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫৩টি।
বিএনপির মনোনিত প্রার্থী সাবেক ছাত্রনেতা ডক্টর রফিকুল ইসলাম হিলালী বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক। তিনি দাবি করে বলেন, দীর্ঘ ৪২ বছরের রাজনৈতিক জীবনে হামলা মামলা ও নির্যাতনের পরও কখনো দল ছাড়িনি। বিএনপিই তার জীবনের আদর্শ দাবি করে তিনি বলেন, আটপাড়া কেন্দুয়া নির্বাচনী এলাকার ভোটার গণ আদর্শ, যোগ্যতা ও উন্নয়নের প্রশ্নে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকেই জয়যুক্ত করবেন। তিনি বলেন, আমার রাজনৈতিক জীবনে কখনো নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণের সাথে ধোকাবাজির রাজনীতি করিনি। এবার বলেছিলাম ধানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে। আমি আমার কথা ঠিক রেখেছি। জনগণ এর বিচার করবেন এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সম্মান রক্ষার্থেই আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে জনগণের কথা বলার জন্য মহান সংসদে পাঠাবেন ইনশাল্লাহ।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন ভূঞা দুলাল বলে, আশা ছিল আমিই বিএনপির মনোনায়ন পাবো। কিন্তু অবশেষে মনোনায়ন পায়নি। তবে দুই উপজেলার নির্যাতিত মেহনতি জনগণের দাবির প্রেক্ষিতেই স্বতন্ত্র প্রার্থী হতে হয়েছে। আমার নির্বাচনী প্রতীক ঘোড়া। বিএনপির বিপক্ষে নির্বাচন করায় দল থেকে ইতিমধ্যে তাকে বহিস্কার করা হয়েছে।
তবুও তিনি বলেন, ১৯৮৮ সাল থেকে গণমানুষের সাথে রাজনীতি করি। কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কেন্দুয়া পৌরসভার চেয়ারম্যান ও কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের সুখে দুঃখে পাশে থেকেছি। তাদের কথা শুনেছি। দীর্ঘ দিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করলেও কোন দিন জনগণের সাথে বেইমানি করিনি। অনিয়ম দুর্নীতির সাথে জড়িত হয়নি। এসব কারণের মূল্যায়ন করেই জনগণ আমাকে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। দুই শক্তিশালী প্রার্থীর চাপের মুখে পড়েছেন ভোটারগণ। দুই উপজেলায় সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহকালে দলীয় কর্মী সমর্থক ছাড়া সাধারণ ভোটারগণ করছেন নানান হিসেব নিকেষ। এক দিকে ভাবছেন উন্নয়নের কথা অন্যদিকে ভাবছেন স্থানীয় সম্পর্কের কথা। এই দুই মিলিয়ে দুই প্রার্থীর কঠিন চাপের মুখে তারা মুখ খুলছেন না। অবশেষে এই নির্বাচনী এলাকায় কার ভাগ্যে শিকে ছিড়ে তা বলা খুবই কঠিন। তবে প্রচার প্রচারণা পথসভার দিক দিয়ে ডক্টর রফিকুল ইসলাম হিলালী অনেক এগিয়ে থাকলেও দুজনই জয়ের ব্যাপারে আশাবাদী।
(এসবি/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক
- কাপ্তাইয়ে দুই দিনব্যাপী ‘পোর্ট্রেট ৩য় জাতীয় আলোকচিত্র ক্যাম্প ২০২৬’ সম্পন্ন
- ‘এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’
- গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি
- দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে
- ৫ কি.মি. দীর্ঘ মাদকবিরোধী দৌড়, এমপিসহ ২৫০ নারী-পুরুষের অংশগ্রহণ
- হরি দাসের মুক্তির দাবিতে ঢাকায় ঐক্য পরিষদের সমাবেশ বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- ‘খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে’
- সাতক্ষীরায় খাল ও অপরিকল্পিত ঘের থেকে নেট-পাটা অপসারণ শুরু
- ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- সোনাতলায় প্রায় ৫ হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড
- সস্ত্রীক নড়াইল ঘুরে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
- ‘স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ’র আহ্বায়ক মানিক লাল ঘোষ, সদস্য সচিব শফিক বাবু
- খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু
- গোপালগঞ্জে রাজনৈতিক নয় চুরির মামলায় কিশোর গ্রেফতার
- নড়াইল জেলা সমিতি ঢাকা’র ৪১ সদস্যের নতুন কমিটি গঠন
- গোপালগঞ্জ মৎস্যবীজ উৎপাদন খামারে লক্ষ্যমাত্রা অর্জন
- নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ফ্রি ট্রেড জোনে আমদানির নতুন নীতিমালা, ব্যাংকের ঝুঁকি কমাতে নির্দেশনা
- চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন
- বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতি, সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না, সম্ভাব্য সময় জানালো বোর্ড
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১০৩ ডেঙ্গুরোগী
- চাষী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- বাংলাদেশের সিডস ফর দ্য ফিউচার দল বিশ্বসেরা দশে
- গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৮ জুলাই ২০২৬
- গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক
- কাপ্তাইয়ে দুই দিনব্যাপী ‘পোর্ট্রেট ৩য় জাতীয় আলোকচিত্র ক্যাম্প ২০২৬’ সম্পন্ন
- ‘এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’
- দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে
- ৫ কি.মি. দীর্ঘ মাদকবিরোধী দৌড়, এমপিসহ ২৫০ নারী-পুরুষের অংশগ্রহণ
- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- ‘খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে’
- সাতক্ষীরায় খাল ও অপরিকল্পিত ঘের থেকে নেট-পাটা অপসারণ শুরু
- সস্ত্রীক নড়াইল ঘুরে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
- খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- গোপালগঞ্জে রাজনৈতিক নয় চুরির মামলায় কিশোর গ্রেফতার
- নড়াইল জেলা সমিতি ঢাকা’র ৪১ সদস্যের নতুন কমিটি গঠন
- গোপালগঞ্জ মৎস্যবীজ উৎপাদন খামারে লক্ষ্যমাত্রা অর্জন
- নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
- বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতি, সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানকে পারিবারিক কবরস্থানে দাফন
-1.gif)







