‘ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারের জন্য, কাউকে ধরনা দিতে হবে না’
ঈশ্বরদী প্রতিনিধি : ফ্যামিলি কার্ড শুধু বিএনপি সমর্থকদের জন্য নয়; দেশের প্রতিটি পরিবারের নারী সদস্য এই কার্ডের আওতায় আসবেন—এমন ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ৯০’র স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের অন্যতম নেতা হাবিবুর রহমান হাবিব।
তিনি বলেন, “ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপদকালীন সময়ে পরিবার সরাসরি রাষ্ট্রের সহায়তা পাবে। স্বামী পরিত্যক্তা বা বিধবা নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজারে পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান হাবিব আরও বলেন, “ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড কিংবা স্বাস্থ্য কার্ড পেতে কাউকে খুঁজতে হবে না—মামা-খালু বা তদবিরের প্রয়োজন হবে না। প্রকৃত কৃষকরাই কৃষি কার্ড পাবেন এবং স্বাস্থ্য কার্ড দেখিয়ে দেশের যেকোনো সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া যাবে।”
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতা চালুর ঘোষণা দিয়েছেন। পাশাপাশি বিদ্যমান মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও চিকিৎসা ভাতা অব্যাহত রাখার পাশাপাশি নতুন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
উঠান বৈঠকে তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা থাকলে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে হবে।”
দাশুড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যনির্বাহী সভাপতি আহসান হাবীব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, পাবনা জেলা কৃষক দল নেতা রেজাউল ইসলাম, বিএনপি নেতা মোস্তফা কামাল বকুল, মতিয়ার রহমান নিরব বিশ্বাস, শ্রমিক নেতা সোহেল রানা, তাঁতি দল নেতা রাজিবুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, ছাত্রদল নেতা ইমরুল কায়েস সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, যুবদল নেতা ইমদাদ, ছাত্রনেতা বিকি আগারওয়াল, রবিউল ইসলাম প্রিন্স ও জিসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির ‘মৌচোষা’ বিওপির উদ্বোধন
- সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
- ফুলপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
- নারী অধিকার
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
-1.gif)








