অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
নির্বাচনের ছুটিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীর ঢল
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নির্বাচন উপলক্ষে গ্রামমুখী মাষুষের ঢল নামে। গাড়ীর অতিরিক্ত চাপ দেখা না গেলেও মোটর সাইকেলের সারি নজর কারে সকলের। দীর্ঘ সারি বেঁধে টোল দিয়ে সেতু পার হতে দেখা গেছে মোটরসাইকেলগুলোকে। কিন্তু পদ্মা সেতু উত্তর থানার সামনে ঘরমুখী মানুষ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছিলনা। শুধু পদ্মা সেতুর মাওয়া প্রান্তেই নয়, বাসের জন্য যাত্রীদের শ্রীনগর, ষোলঘর, হাসাড়া ও নিমতলা বাসস্ট্যান্ডে যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এসময় যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
সরজনিমে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গিয়ে দেখা যায়, আজ মঙ্গলবার সকাল থেকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও অনেক যাত্রী পরিবহন না পাওয়ার অভিযোগ করেন। যাত্রীদের দাবি, বাসগুলো ফাঁকা আসন থাকা সত্ত্বেও স্থানীয় স্টপেজ থেকে যাত্রী তুলছে না। কেউ কেউ জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ দাবি করা হয়।
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে অপেক্ষমান বরিশালগামী বশির উদ্দিন নামে এক যাত্রী বলেন, ‘সকাল থেকে প্রায় ৫ ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছি। এসময় অনেক বাস গেলেও আমাদের বাসে তোলছেনা কোন যাত্রীবাহি বাস। নির্বাচনের ছুটি পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। অথচ ভীড় থাকায় বাসগুলোতে উঠতে পারছিনা। ভাড়াও চাইছে বেশী। তাদের কাঙ্খিত ভাড়ায় রাজি না হলে বাসে তুলছেনা।’
শরিয়তপুরগামী এক নারী যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি প্রায় ঘণ্টা দুয়েক। বাস থামছে না। যাও দু একটা থামছে যাত্রীর ভিরে বাসে উঠতে পারছিনা। ভাড়াও চাইছে বেশী।এভাবে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া ঠিক না।’
তবে এক্সপ্রেসওয়েতে যানবাহনের তেমন চাপ দেখা যায়নি। সংশ্লিষ্টদের দাবি, নির্বাচনের ছুটিতে যাত্রীর চাপ বাড়লেও সার্বিক যান চলাচল স্বাভাবিক রয়েছে। প্রাইভেট কারের তেমন চাপ দেখা যায়নি। তবে মোটর সাইকেলের অতিরিক্ত চাপ ছিল। পদ্মা সেতুর টোল প্লাজায় মোটর সাইকেলগুলোকে দীর্ঘ লাইনে থেকে টোল পরিশোধ করতে দেখা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া না গেলেও মাওয়া ট্রাফিক জোনের টিআই জিয়াউর হক জিয়া বলেন, অভিরিক্ত গাড়ীর কোন চাপ নেই। তবে বাস গুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ ছিল। তাই স্থানীয় বাসস্ট্যান্ড থেকে যাত্রীদের বাসে উঠতে কিছুটা সমস্যা পড়দে হয়। নির্বাচন উপলক্ষে ছুটি পেয়ে সাধারণ লোকজন এখন গ্রামমুখী হওয়ায় এমনটা হচ্ছে।
(এমকে/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে সোমবার
- টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
- ইরানে হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- 'কসবার মুক্তিবাহিনী ও পাকিস্তানিদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়'
- শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
- গোপালগঞ্জে যুবলীগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৭
- রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- নড়াইলে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু
- কলেজ ছাত্র রোহান হত্যা: মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচি মন্তব্য ও নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচার দাবীতে মানববন্ধন
- দেশের প্রথম ব্যাংক হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক
- দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে: চিফ হুইপ
- বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল: আইজিপি
- আমদানিনিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ৫
- আরবি পড়তে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, মসজিদের ইমামের যাবজ্জীবন
- ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
- তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং
- ঈশ্বরদীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মূল ডিলার পলাতক
- গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রয়োজন তথ্য যাচাইয়ের সংস্কৃতি ও সম্মিলিত প্রচেষ্টা
- লক্ষ্মীপূজার তাৎপর্য: সমৃদ্ধির সাধনা, প্রজ্ঞার আলো ও মানবতার জয়
- ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
- কাপ্তাইয়ে তারুণ্যের দীপ্ত পায়ে ক্রীড়ার আলো ছড়াচ্ছেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে আজ
- গোপালগঞ্জে পিক-আপ চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের
- গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- চাঁদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- পিরোজপুরে মেম্বার প্রার্থী মোজাম্মেল হকের ব্যাপক গণসংযোগ
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- রাঙা প্রভাত
- কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে : মনিরুল হক চৌধুরী
-1.gif)








