সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
সকালে কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন।
নারী ভোটার লায়লা আক্তার জানান, সকালে আগেভাগেই ভোট দিতে এসেছেন, কারণ পরে বাড়ির রান্না ও সংসারের কাজ সামলাতে হবে। বেলা ১০টার দিকে একাধিক কেন্দ্রে নারী-পুরুষ উভয়েরই ব্যাপক উপস্থিতি দেখা যায়।
অনেক ভোটার জানান, দীর্ঘদিন পর শান্ত ও সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে তারা আনন্দিত। এবারের নির্বাচনে তরুণ ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
প্রথমবার ভোট দিতে আসা এক তরুণ বলেন, “আমি প্রথমবার ভোট দিতে পেরে খুবই খুশি।”
এক মাসের সন্তান কোলে নিয়ে ভোট দিতে আসেন তাসলিমা তানজিলা। তিনি জানান, ভোট দিতে পেরে তার খুব ভালো লাগছে। বয়স্ক ও অসুস্থ অনেক ভোটারকেও গাড়িতে করে কেন্দ্রে আসতে দেখা যায়।
শতবর্ষী মরিয়ম বেগম বলেন, “আজ পর্যন্ত কোনো বছর ভোট বাদ দিইনি, এবারও এসেছি।”
বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের দেওয়া তথ্যমতে, বেলা ২টা পর্যন্ত গড়ে প্রায় ৫৬ শতাংশ ভোট পড়েছে।
সুখানপুকুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আক্তারুজ্জামান জানান, বেলা ১টা পর্যন্ত সেখানে ৫৭ শতাংশ ভোট পড়েছে।
মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৫৬ শতাংশ এবং কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকেল ৩টা পর্যন্ত ৫৮.২৮ শতাংশ ভোটগ্রহণ হয়েছে বলে জানান সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা।
প্রায় সব কেন্দ্রেই ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের এজেন্টরা জানান, ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিকেল ৪টা পর্যন্ত উল্লেখযোগ্য হারে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো উপজেলাজুড়ে নিরাপত্তা জোরদার রাখে। বিকেল ৩টা পর্যন্ত কোনো কেন্দ্র থেকে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।বিকেল ৫টা ৪৩ মিনিটে সোনাতলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে এই উপজেলায় ভোটগ্ৰহণ হয়েছে ৬৫.৫৩ শতাংশ।
(বিএস/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির ‘মৌচোষা’ বিওপির উদ্বোধন
- সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
- ফুলপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
- নারী অধিকার
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- ১৭ এপ্রিল: মুজিবনগর দিবসের চেতনা ও ইতিহাসের দায়বদ্ধতা
- বৈশাখে পান্তা-ইলিশ যেভাবে এলো
- মহম্মদপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
- লোহাগড়ার হালখাতা : আর্থ-সামাজিক লোকজ উৎসব
- নড়াইলে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো চড়ক পূজা ও গ্রামীণ মেলা
- প্রাক্তন
- পাকাপাকি
- গোপালগঞ্জে ছেলের ধাক্কায় মায়ের মৃত্যুর অভিযোগ
- ‘যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তার প্রতিটি শব্দ বাস্তবায়ন করব’
- যুক্তরাষ্ট্রে ঝড় তুলেছে ‘দম’, কানাডাসহ চলবে ৫৮ হলে
- পদ্মা ব্যারেজ প্রকল্পে ব্যয় ৩৪ হাজার কোটি টাকা, বাস্তবায়ন ২০২৬-২০৩৩
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- ফুলপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- নারী অধিকার
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
১৬ এপ্রিল ২০২৬
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির ‘মৌচোষা’ বিওপির উদ্বোধন
- সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
- ফুলপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- মহম্মদপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
- নড়াইলে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো চড়ক পূজা ও গ্রামীণ মেলা
- গোপালগঞ্জে ছেলের ধাক্কায় মায়ের মৃত্যুর অভিযোগ
- লোডশেডিংয়ে বিপর্যস্ত পাংশা, চাহিদার তুলনায় মিলছে অর্ধেকেরও কম বিদ্যুৎ
-1.gif)