সাধক কবি তারক গোঁসাইয়ের ১১১তম তিরোধান তিথী
কবিধাম সেজেছে অপরুপ সাজে, আসতে শুরু করেছে মতুয়া ভক্ত-অনুরাগীরা
রূপক মুখার্জি, নড়াইল : মতুয়া ধর্মাবলম্বীদের দ্বিতীয় তীর্থক্ষেত্র লোহাগড়ার জয়পুর গ্রামের তারক গোঁসাইয়ের বাড়ি সেজেছে অপরুপ সাজে। তারক গোঁসাইয়ের তিরোধান তিথিতে হাজার হাজার মতুয়া ভক্ত ও অনুসারীদের পদচারণায় মুখরিত গোঁসাই বাড়িসহ আশেপাশের এলাকা।
বাংলা কবি গানের অন্যতম পথিকৃৎ কবিয়াল তারক গোঁসাইয়ের ১১১ তম তিরোধান দিবস রবিবার। এ উপলক্ষে নড়াইলের লোহাগড়ার কবিধাম জয়পুর গ্রামে দু’দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ ছাড়া অশ্বিনী গোঁসাইয়ের বাড়ি, পরশমনি মহাশশ্মান এবং শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরেও অনুরুপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শনিবার শুভ অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে তিরোধান তিথির অনুষ্ঠান। রবিবার মহোৎসব আর সোমবার মীন মহোৎসব অনুষ্টিত হবে।
তিরোধান দিবসকে সামনে রেখে বুধবার সকাল থেকেই বিভিন্ন এলাকার ভক্ত অনুরাগী কবিধাম জয়পুর গ্রামে আসতে শুরু করেছেন। গোঁসাইবাড়ি সেজেছে অপরুপ সাজে। এ উপলক্ষে কবিধামসহ আশেপাশের এলাকাজুড়ে গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে।
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুুর গ্রামের ‘গোঁসাইবাড়ি’ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী তীর্থক্ষেত্র। গোঁসাইবাড়ি দেশের মতুয়া সম্প্রদায়ের কাছে অতি পরিচিত ও পূজনীয় নাম। তারক গোঁসাইয়ের বাড়িটি মতুয়া ধর্মাবলম্বীদের কাছে ’দ্বিতীয় তীর্থক্ষেত্র‘ হিসেবে পরিচিত। এমন কোন মতুয়া খুঁজে পাওয়া যাবে না, যিনি লোহাগড়ার জয়পুর গ্রামের গোঁসাই বাড়ি দর্শন করেন নাই। ইতিহাস ও ঐতিহ্যের জীবন্ত স্মারক এই গোঁসাই বাড়ি। এ বাড়িতেই জন্মেছিলেন রসরাজ তারক গোঁসাই, যিনি কবিগানের স্রষ্ঠা এবং ভক্তকূলে 'গোসাই ' নামে পরিচিত ছিলেন।
ইতিহাস থেকে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ। ছোট, শান্ত ও শীর্ণকায় বহমান নবগঙ্গা নদীর উত্তর-পশ্চিম পাড়ে কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গোঁসাইবাড়ি। লৌকিক সংস্কৃতির লীলাভূমি এই গোঁসাইবাড়ি। আর এই জয়পুর গ্রামে বাংলা ১৯৫২ সালের ১৫ অগ্রহায়ণ অমাবস্যা তীথিতে জন্মগ্রহণ করেন মতুয়া ধর্মের অন্যতম ধর্মগুরু যোগসিদ্ধ মহাপুরষ তারক চন্দ্র সরকার। ভক্তকুলে তিনি ‘তারক গোঁসাই’ হিসেবে পরিচিতি লাভ করে ছিলেন। তার পিতার নাম কাশীনাথ সরকার ও মাতার নাম অন্নপূর্ণা সরকার। কাশীনাথ ছিলেন একজন পেশাদার শিল্পী। কবিগান গেয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। এজন্য তিনি কবিগানের একটি দল গড়ে ছিলেন। এ গান গেয়ে তিনি বেশ সুনাম কুড়িয়ে ছিলেন। কিন্তু কাশীনাথ ও অন্নপূর্ণার ঘরে কোন সন্তান ছিল না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই ঝগড়া বিবাদ লেগে থাকতো। দীর্ঘদিন ধরে কোন সন্তান-সন্ততি না থাকায় কাশীনাথ ‘পুত্রেষ্টী’ যজ্ঞ করেন এবং পরবর্তীতে অন্নপূর্ণার গর্ভে তারক গোসাই জন্মগ্রহণ করেন। তারক গোঁসাই ছিলেন সুস্বাস্থ্যের অধিকারী।
সুদর্শন ও সৌম্যকান্তি তারক গোঁসাই বাল্যকাল থেকেই মানব সেবায় নিয়োজিত ছিলেন। গায়ক পিতা কাশিনাথ কখনোই চাননি, তারক গায়ক হোক। তিনি চেয়েছিলেন, সে লেখাপড়া শিখে অন্য কোন পেশায় নিয়োজিত হোক। এজন্য তারককে পাশের গ্রাম ছাতড়ার পাঠশালায় ভর্তি করা হয়। কাশীনাথের বাড়ির সামগ্রিক পরিবেশ পরিস্থিতি ও অন্য কবিয়ালদের আগ্রহে ছোট বেলা থেকেই তারক গোঁসাই সংগীতের সাথে জড়িয়ে পড়েন। আশে পাশের এলাকায় ছড়িয়ে পড়ে তার গানের সুনাম। তিনি বহু কবিগান ও কবিতা রচনা করে ছিলেন। এতদাঞ্চলের নিম্নবর্ণের মানুষের কাছে তিনি ‘দেবদূত’ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।
পিতা কাশীনাথ মারা যাওয়ার পর সংসারের হাল ধরেন তারক গোঁসাই। পুরোপুরি লেগে পড়েন কবিগানের দল নিয়ে। নিজেই দল গড়ে বিভিন্ন অঞ্চলে কবিগান গাইতে শুরু করেন। চারিদিকে ছড়িয়ে পড়ে কবিয়াল তারক গোঁসাইয়ের নাম ও খ্যাতি। তিনি শুধু কবিগানই গাইতেন না, তিনি অজস্র কবিগান রচনা করেছিলেন। নিজের লেখা কবিগান গুলো সুর দিয়ে ছন্দের তালে হৃদয়গ্রাহী করে তোলেন। অপূর্ব সুরের জাদুকরী কন্ঠের অধিকারী ছিলেন তারক গোঁসাই। কবিগানের অন্যতম দিকপাল তারক গোঁসাই রচিত কবিতা ও কবিগানের সংখ্যা দু’সহস্রাধিক। বাংলা ১৩২১ সালের ১৭ ফাল্গুন শিব চতুদর্শীর রাতে তারক গোঁসাই ইহলোক ত্যাগ করেন।
কবি রসরাজ তারক গোঁসাই এর স্মৃতি বিজড়িত জয়পুর পরশমনি মহাশশ্মান ও শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির আজও স্ব মহিমায় ভাস্বর। এই দুই তীর্থক্ষেত্রে তীরধান দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
জয়পুর মহাশশ্মান পরিচালনা পর্ষদের সভাপতি মিলন ভট্টাচার্য বলেন, “এ বছর মহাসাধক তারক গোঁসাইয়ের তিরোধান দিবসে হাজার হাজার ভক্তবৃন্দের আগমন ঘটবে। তাদের সেবায় পরশমণি মহাশশ্মানের স্বেচ্ছাসেবকরা ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহন করেছে।”
শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সহ সম্পাদক কিশোর রায় জানান, মহা শিবরাত্রি ব্রত উৎসব উপলক্ষে শিব মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। এ ছাড়া কবিয়াল তারক গোঁসাইয়ের প্রয়াণ তিথি যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হবে।
কবিগানের পথিকৃৎ তারক গোঁসাইয়ের জন্ম ও মৃত্যূতিথীর অনুষ্ঠান রাষ্ট্রীয় ভাবে পালনের দাবি জানিয়ে গোঁসাই বাড়ির অন্যতম কর্ণধার পরীক্ষিত সিকদার বলেন, 'ধর্ম যার যার উৎসব সবার'। তারকের উৎসব সার্বজনীন। সুস্থ ও শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, এই মহান সাধকের মৃত্যুতিথীর অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
(আরএম/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘জনগণকে কনভেন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং’
- নগরকান্দা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মতবিনিময় সভা
- নতুন ৩ সংসদ সদস্য সম্প্রীতির গোপালগঞ্জ গড়তে চান
- পাংশায় একাধিক মামলার চার আসামি গ্রেফতার
- পাংশায় অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও একটি বসতঘর পুড়ে ছাই
- মাগুরায় গান, আবৃত্তি ও দেশীয় খাবারে বসন্ত বরণ
- ‘কোন দালালী ব্যবসা করা যাবে না’
- সোনাতলায় বসন্ত বরণ ও ভালোবাসা দিবস পালিত
- ফরিদপুরে ভয়াবহ সংঘর্ষে আহত ২০, বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ
- ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন
- ঈশ্বরগঞ্জে বসন্ত বরণ
- মহাশিবরাত্রি: পরম চেতনার জাগরণ ও শিবত্বে উত্তরণ
- নাটোরে জামায়াত-বিএনপি সংঘর্ষে ইউনিয়ন আমিরসহ আহত ১২
- কবিধাম সেজেছে অপরুপ সাজে, আসতে শুরু করেছে মতুয়া ভক্ত-অনুরাগীরা
- তারেক রহমান সরকারের অগ্নিপরীক্ষা ও উত্তরণের পথ
- নিউ ইয়র্কে দুর্যোগ সহায়তা তহবিল জালিয়াতি মামলায় আট বাংলাদেশির দোষ স্বীকার
- যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্ককে বিব্রত করা হত্যাচক্রান্ত মামলায় ভারতীয় নাগরিকের দোষ স্বীকার
- চার কন্যা শিশুকে যৌন নির্যাতন, ডে-কেয়ার শিক্ষক গ্রেপ্তার
- বিএনপির ঐতিহাসিক বিজয় ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ
- ‘৩–৪ দিনের মধ্যে নতুন মন্ত্রীদের শপথ’
- নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা
- খেজুর খেলে মিলবে যেসব উপকার
- ‘বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে’
- নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
- তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
১৪ ফেব্রুয়ারি ২০২৬
- নগরকান্দা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মতবিনিময় সভা
- নতুন ৩ সংসদ সদস্য সম্প্রীতির গোপালগঞ্জ গড়তে চান
- পাংশায় একাধিক মামলার চার আসামি গ্রেফতার
- পাংশায় অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও একটি বসতঘর পুড়ে ছাই
- মাগুরায় গান, আবৃত্তি ও দেশীয় খাবারে বসন্ত বরণ
- ‘কোন দালালী ব্যবসা করা যাবে না’
- সোনাতলায় বসন্ত বরণ ও ভালোবাসা দিবস পালিত
- ফরিদপুরে ভয়াবহ সংঘর্ষে আহত ২০, বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ
- ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন
- ঈশ্বরগঞ্জে বসন্ত বরণ
- নাটোরে জামায়াত-বিএনপি সংঘর্ষে ইউনিয়ন আমিরসহ আহত ১২
- কবিধাম সেজেছে অপরুপ সাজে, আসতে শুরু করেছে মতুয়া ভক্ত-অনুরাগীরা
- ধামরাইয়ের ১৪৭ টি ভোট কেন্দ্রের সব কটিতেই ধানের শীষ প্রার্থী তমিজ উদ্দিন বিপুল ভোটে জয়ী
- টাঙ্গাইল জেলার ভোটের সাতকাহন
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
-1.gif)








