রাষ্ট্রীয় মর্যাদায় শেখ কবিরের দাফন সম্পন্ন
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
আজ রবিবার বিকেলে গোপালগেঞ্জের টুঙ্গিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তার মরদেহ সমাহিত করা হয়।
এদিন বেলা সাড়ে ১১ টায় একটি অ্যাম্বুলেন্সে মরদেহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে আত্মীয় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
বাদ জোহর তাঁর প্রতিষ্ঠিত টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজ মাঠে গার্ড অব অর্নার প্রদান করা হয়। তার পর সেখানে অনুষ্ঠিত হয় জানাযা।
এতে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনের নব নির্বাচিত এমপি এসএম জিলানী, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান, শেখ কবিরের ভাই শেখ নাদির হোসেন লিপু, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শেখ কবির হোসেন ১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা খান সাহেব শেখ মোশাররফ হোসেন এবং মা রাহেলা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। তার চাচাতো ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পর্যটন করপোরেশন ও সোনালী ব্যাংকে চাকরি করেছেন। ১৯৭৫ সালে তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন।
শেখ কবির হোসেন দেশের শিক্ষা, স্বাস্থ্য, বীমা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে অসামান্য অবদান রেখেছেন।
তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন ২০১১ সালে। এরপর টানা ১৩ বছর এ পদে ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৮ অক্টোবর এই পদ থেকে পদত্যাগ করেন। সোনার বাংলা ইন্স্যুরেন্স ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ছিলেন তিনি।
এ ছাড়া তিনি ন্যাশনাল টি কোম্পানি, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতালের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি প্রতিষ্ঠা করেছিলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ফারইস্ট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। দেশের শিক্ষা বিস্তারে তিনি ব্যাপক অবদান রেখেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এ শিক্ষা অনুরাগীর মৃতুতে শোক ও সমাবেদন জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এবং শিক্ষা অনুরাগী ছাড়াও বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি।
শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- কাউকে অন্যায় করতে দেব না : এস এম জিলানী
- মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আমন্ত্রিত
- ‘দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি’
- বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ
- শিক্ষার্থীদের ১৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও নার্সিং কোচিং সেন্টার কর্তৃপক্ষ
- নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি'র সংবাদ সম্মেলন
- গাইবান্ধা- ১ আসনে ভোট কারচুপির প্রতিবাদে সম্মেলন
- রাষ্ট্রীয় মর্যাদায় শেখ কবিরের দাফন সম্পন্ন
- ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, অতঃপর এমপি আব্দুল আজিজ
- ফুলপুরে সাবেক এমপির গাড়িতে হামলা
- বেশী ভোট পাওয়া শাহজাহানকে মন্ত্রী হিসেবে চাচ্ছেন নোয়াখালীবাসী
- দুটি ডিম পাড়া হাঁস মেরে রেখে গেল দুর্বৃত্তরা
- ১৫ বছর কারাদণ্ডের মুখোমুখি পুলিশের গুলিতে আহত বাংলাদেশি যুবক
- জামাত বিরোধী দলে বসবে, এটি শুভ নয়
- পুরো রমজানে মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
- ‘কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা’
- ‘হাতিয়ার ঘটনায় দায়িত্বশীলদের চূড়ান্ত মন্তব্য সমীচীন মনে করি না’
- বাংলাদেশে সম্পদ জব্দ, অভিযোগ অস্বীকার আজিজ খানের
- মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে অনুমাননির্ভর তথ্য প্রচার না করার আহ্বান
- মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হাত ধরে সেলিমুজ্জামান সেলিমের ঐক্যের বার্তা
- শিল্পের ক্ষত সারাতে ‘দাওয়াই’ চান উদ্যোক্তারা
- গোপালগঞ্জের ৩টি আসনে জামানত খুইয়েছেন ২০ প্রার্থী
- ‘শাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়নি’
- আগামী মাসে মাঠে গড়াবে ইয়ুথ লিগ
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- ঝাল মুড়ি বিক্রেতা আলম শরীফ বাঁচতে চায়
- নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
১৫ ফেব্রুয়ারি ২০২৬
- কাউকে অন্যায় করতে দেব না : এস এম জিলানী
- শিক্ষার্থীদের ১৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও নার্সিং কোচিং সেন্টার কর্তৃপক্ষ
- নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি'র সংবাদ সম্মেলন
- গাইবান্ধা- ১ আসনে ভোট কারচুপির প্রতিবাদে সম্মেলন
- রাষ্ট্রীয় মর্যাদায় শেখ কবিরের দাফন সম্পন্ন
- ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, অতঃপর এমপি আব্দুল আজিজ
- ফুলপুরে সাবেক এমপির গাড়িতে হামলা
- বেশী ভোট পাওয়া শাহজাহানকে মন্ত্রী হিসেবে চাচ্ছেন নোয়াখালীবাসী
- দুটি ডিম পাড়া হাঁস মেরে রেখে গেল দুর্বৃত্তরা
- ‘হাতিয়ার ঘটনায় দায়িত্বশীলদের চূড়ান্ত মন্তব্য সমীচীন মনে করি না’
- প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হাত ধরে সেলিমুজ্জামান সেলিমের ঐক্যের বার্তা
- গোপালগঞ্জের ৩টি আসনে জামানত খুইয়েছেন ২০ প্রার্থী
- ভক্ত মুখর ঘোনাপাড়া কালী খোলা
- ‘আমি আপনার রাস্তাটি করে দিবো মা, এটা আমার দায়িত্ব’
-1.gif)








