দেবহাটায় ব্যবসায়ী নাসিরউদ্দিনকে পিটিয়ে হত্যার চেষ্টা, ৩ আসামি জেল হাজতে
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের নাসিরউদ্দিন নামের এক ব্যবসায়িকে পিটিয়ে হত্যার চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় তিন আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম- ২ আদালতের বিচারক নুসরাত জাহান জামিন আবেদন না’মঞ্জুর করে এ আদেশ দেন।
জামিন না’মঞ্জুর হওয়া আসামীরা হলেন, দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের সবেদ আলী সানার ছেলে রফিকুল সানা, একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে রাজিব হোসেন ও শাকিল হোসেন।
সাতক্ষীরা আদালতের পুলিশ উপপরিদর্শক মোঃ মিন্টু হোসেন জানান, নাসিরউদ্দিন গাজীর দায়েরকৃত মামলায় দক্ষিণ পারুলিয়া গ্রামের সবেদ আলী সানার ছেলে রফিকুল সানা, গোলাম মোস্তফার ছেলে রাজিব হোসেন ও শাকিল হোসেন এবং শওকত হোসেনের ছেলে ভেদো মঙ্গলবার আদালতে হাজির হয়ে আইনজীবী অ্যাড. অজয় কুমার সরকারের মাধ্যমে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষ থেকে তিনি জামিনের প্রবল আপত্তি করেন। একপর্যায়ে উভয়পক্ষের শুনানী শেষে বিচারক ভেদোকে জামিনে মুক্তির আদেশ দিলেও রফিকুল সানা, রাজিব ও শাকিলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের কোরবান গাজীর ছেলে পারুলিয়া বাজারের “আমিন ফিস” এর স্বত্বাধিকারী নূর আমিন গাজী একই গ্রামের নাসিরউদ্দিন গাজীর বাবা দিদার বক্স গাজীর কাছ থেকে ২০১৬ থেকে ২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত দুটি চুক্তিপত্রের বিনিময়ে বিঘা প্রতি ১৩ হাজার টাকা হারিতে ৫৪ বিঘা জমি নয় বছর মেয়াদী লীজ নেন। লীজ বাবদ বকেয়া ৩৫ লাখ টাকা চাইতে গেলে নাসির উদ্দিনকে নানাভাবে হয়রানি করা হতো। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও কোন লাভ না হওয়ায় পাওনা টাকার দাবিতে ২০২৪ সালের ১২ ডিসেম্বর দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন নাসির। বিষয়টি জানতে পেরে নাসিরকে দেখে নেওয়ার হুমকি দেন নূর আমিন। এরই ধারাবাহিকতায় গত বছরের ১৭ নভেম্বর র রাতে পারুলিয়া বাসস্টা- এলাকা থেকে বিনা অপরাধে নূর আমিন পুলিশ দিয়ে নাসিরউদ্দিনকে থানায় তুলে নিয়ে পরদিন একটি বিচারাধীন মামলায় চালান দেন বলে অভিযোগ।
জামিনে মুক্তি পাওয়ার পর নাসির আবারো জমির লীজ পাওয়ার দাবিতে বিভিন্ন স্থানে দেনদরবার শুরু করেন। একপর্যায়ে তিনি গত বছরের ৩০ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নূর আমিনের বিরুদ্ধে লীজের টাকার দাবিতে অভিযোগ করেন। মেয়াদ শেষে ৩১ ডিসেম্বর তার ঘেরের জমি মুক্ত করে না দেওয়া ও পাওনা টাকার দাবিতে গত ২ জানুয়ারি নাসির দেবহাটা থানায় অভিযোগ করেন নূর আমিনের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে গত ৫ জানুয়ারি রাত ১১ টার দিকে সততা হোটেল থেকে বের হওয়া মাত্রই নূর আমিনের নির্দেশে তার আত্মীয় দক্ষিণ পারুলিয়া গ্রামের সবেদ আলী সানার ছেলে রফিকুল সানা, মোস্তফার ছেলে (রফিকুলের জামাতা) রাজীব, ভাই সাকিল, নূর আমিনের ভাগ্নে ভেদোসহ ১০/১২ জন তাকে লোহার রড দিয়ে নাসিরকে এলোপাতড়ি পিটিয়ে জখম করে। পুলিশ নাসিরউদ্দিনকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় নাসিরউদ্দিন গাজী বাদি হয়ে গত ১৪ জানুয়ারি সাতক্ষীরার ৭নং আমলী আদালতে (সিআর-১১/২৫ দেবহাটা) নূর আমিনসহ পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিচারক নুসরত জাহানের নির্দেশে মামলাটি দেবহাটা থানায় রেকর্ড(জিআর-১২/২৬ দেবঃ) করা হয়। প্রভাবশালী হওয়ায় নূর আমিন প্রকাশ্যে ঘুরে বেড়াতে থাকে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন
- দেবহাটায় ব্যবসায়ী নাসিরউদ্দিনকে পিটিয়ে হত্যার চেষ্টা, ৩ আসামি জেল হাজতে
- প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন
- নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী যারা
- রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
- প্রথমবার এমপি হয়েই মন্ত্রী পরিষদে ঠাঁই পেলেন টুকু
- সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান
- রাজনীতি হোক মানুষের জন্য, মানুষ নিয়ে নয়
- ৫টি ঘর পুড়ে ছাই, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
- মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় অন্তর্বর্তী সরকারের টার্গেটের শিকার সাংবাদিক আনিস আলমগীর, অভিযোগ পরিবারের
- কাপ্তাইয়ে কাবাডির লড়াই: শিরোপা জিতল চিৎমরম উচ্চ বিদ্যালয়
- গোপালগঞ্জে অত্যাচার, হামলা ও মিথ্যা মামলার হয়রানী থেকে বাঁচতে মানববন্ধন
- বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ
- কাপ্তাইয়ে পেশাদার সাংবাদিকদের গুরুত্বপূর্ণ সভা
- গোপালগঞ্জ সরকারি কলেজে পিঠা উৎসব
- দেড় বছর পর রাজবাড়ীতে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন
- ধানসিঁড়ি ও জীবনানন্দ: রূপসী বাংলার চিরন্তন হাহাকার
- বসন্তের অগ্নিশিখা পলাশে রঙিন মহম্মদপুর
- সিলেট টু ম্যানচেষ্টার ফ্লাইট বন্ধের সিন্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে বৃটেনে সভা
- আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
- প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান
- মন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৫ জন
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- ঝাল মুড়ি বিক্রেতা আলম শরীফ বাঁচতে চায়
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন : ঘাতক ইরফান সম্পর্কে যা জানা গেলো
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- রাজনীতি হোক মানুষের জন্য, মানুষ নিয়ে নয়
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
১৭ ফেব্রুয়ারি ২০২৬
- দেবহাটায় ব্যবসায়ী নাসিরউদ্দিনকে পিটিয়ে হত্যার চেষ্টা, ৩ আসামি জেল হাজতে
- প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন
- রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
- প্রথমবার এমপি হয়েই মন্ত্রী পরিষদে ঠাঁই পেলেন টুকু
- সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান
- ৫টি ঘর পুড়ে ছাই, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
- কাপ্তাইয়ে কাবাডির লড়াই: শিরোপা জিতল চিৎমরম উচ্চ বিদ্যালয়
- গোপালগঞ্জে অত্যাচার, হামলা ও মিথ্যা মামলার হয়রানী থেকে বাঁচতে মানববন্ধন
- গোপালগঞ্জ সরকারি কলেজে পিঠা উৎসব
- দেড় বছর পর রাজবাড়ীতে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন
- কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
-1.gif)








