ময়মনসিংহের ফুটপাত হকারদের দখলে
মাসে ১৫ লক্ষ টাকার চাঁদাবাজি, প্রশাসন নিশ্চুপ
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ শহরের অন্যতম প্রাণকেন্দ্র গাংগীনার পাড় মার্কেট অবৈধ দখল ও ফুটপাতের দোকানের কারণে সারাদিন যানজট লেগেই থাকে জনবহুল এই এলাকায়। সড়কের ডিভাইডারের এপাড়-ওপারে বসানো হয়েছে ফুটপাত। দিনের বেলা ও সন্ধ্যার পর ফুটপাতে থাকে না তিল ধারণের ঠাঁই। যার কারণে পথচারীদের পোহাতে হয় ভোগান্তি। সড়কে লেগে থাকে তীব্র যানজট। আর অবৈধ এই দখলের নেপথ্যে রয়েছে চাঁদাবাজি। প্রতি মাসে এই এলাকায় মোটা অংকের টাকা চাঁদাবাজি হয়। এই চাঁদাবাজির সঙ্গে পুলিশ ও রাজনৈতিক দলের নেতারা যুক্ত বলে অভিযোগ পাওয়া গেছে।
ময়মনসিংহ শহরের গাংগীনার পাড় এলাকা ঘুরে দেখা যায়, পুরো এলাকার ফুটপাথে শত শত জামা-কাপড়, জুতা-স্যান্ডেলসহ বিভিন্ন পণ্যের হকারির দোকান। সবমিলিয়ে গাংগীনার পাড় এলাকায় ফুটপাত দোকান রয়েছে আড়াইশো থেকে তিনশো।
চাঁদাবাজিতে যারা জড়িত
খোঁজ নিয়ে জানা গেছে, রাজনৈতিক দলের নেতারা এসব চাঁদাবাজির সঙ্গে জড়িত। মধ্যম সারির নেতাদের ছত্রছায়া ও পুলিশের সহযোগিতায় এসব চাঁদাবাজি হচ্ছে। আবার কখনো নামে, কখনো বেনামে চাঁদাবাজি করেন নেতারা। বেশিরভাগ নেতাই বেনামে চাঁদাবাজি করেন। আর কখনও ঝামেলায় পড়লে পুলিশকে ব্যবহার করা হয় মীমাংসা জন্য।যাতায়াত সহজ ও হকারদের নিয়ন্ত্রণে রাখতে কোন তৎপরতা চলমান নেই পুলিশের।
জানতে চাইতে নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, গাংগীনার পাড় ফুটপাতে দোকান করার বিনিময়ে প্রতি দিন নেতাদের দিতে হয় চাঁদা। চাঁদার পরিমাণ দোকান প্রতি ১৫০/২০০ টাকা। ছোট-বড় দোকান ভেদে আবার চাঁদার পরিমাণ বাড়ে কমে। এসবই অবৈধভাবে ভোগ করছেন বিভিন্ন নামে বেনামে পুলিশ/নেতারা। সেই হিসাবে প্রতি মাসে পনেরো লক্ষাধিক (টাকা) ফুটপাত থেকে চাঁদা পান তারা।
দোকানিদের অভিযোগ, এক সময় এই এলাকায় চাঁদাবাজি করতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ক্ষমতার পালাবদলে এই চাঁদাবাজির সঙ্গে এবার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুসন্ধানে জানা গেছে, ফুটপাতে কেউ কেউ ৩-৪টি পর্যন্ত দোকান নিয়ন্ত্রণ করেন। প্রতি মাসে এসব দোকান থেকে তারা নির্ধারিত চাঁদা আদায় করেন। এ সকল অভিযোগ সরাসরি দোকানীরা করে থাকেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বহ্নিস্কৃত নেতা বলেন, বেশিরভাগ নেতা বড় এক নেতার নামে-বেনামে চাঁদা আদায় করেন। নিজের নামে চাঁদাবাজি করেন খুবই কম নেতা। কেউ যাতে তাদের ধরতে না পারে এবং যাতে ক্লিন ইমেজে থাকতে পারেন, এজন্য বেনামে চাঁদাবাজি করেন। এতে ব্যবহার করেন ইন্তা নামের এক টোকাই নেতা। আর মাঠে টাকা তুলেন হিরন নামের এক নেশাখোর ব্যক্তি। ফুটপাত ব্যবসায়ীরা জানান, ইন্তা নেতার আন্ডারে ফুটপাত চলে।
রাস্তা যেন ফুটপাত ব্যবসায়ীদের দখলে, শহরের গাংগীনার পাড় থেকে স্টেশন রোড ট্রাফিক মোড় পর্যন্ত হাফ কিলোমিটা রাস্তায় প্রায় ৩ শত দোকান ফুটপাতে বসে। মাত্র ৩০ ফুটের রাস্তার বেশীর ভাগ দখলে থাকে ফুটপাত ব্যবসায়ীর। আগের পৌর প্রশাসক ও পুলিশ সুপার প্রায় এক বছর ফুটপাত বসতে না দিয়ে জানযট ও জন সাধারনের চলাচল সহজ করে ছিলেন। তৎসময়ে ফুটপাতে এতো চাঁদাবাজী ছিলোনা। এখন ফুটপাত ভাড়া দিয়ে ধুমছে চলছে চাঁদাবাজী।
ফুটপাতের ব্যপারে ১ নম্বর ফাড়ি ইনর্চাজ মাহবুব মিলকী জানান, আমি গাংগীনার পাড় রাস্তায় ফুটপাত বসতে দেইনা। তিনি বলেন আমি ফাড়িতে নেই ২৬ তারিখে আসবো।
শহরের মালগুদাম, স্টেশনের ২ নম্বর গেইট এলাকা, মেডিকেল গেইট, কৃষ্টপুর ও বাঘমারা এলাকার মাদক ব্যবসায়ী ও কুখ্যাত ছিনতাইকারীদের অভয়ারণ্যে। সুইচ গিয়ার চাকুপাটীর এক তার নেতার সাথে সখ্যতা ছিলো সাবেক আইসি’র। ফুটপাতের টাকা, আবাসিক হোটের টাকা, মাদক ব্যবসার টাকা সাপ্তাহিক হিসেবে তুলে দিতো এই নেতা। সেই আইসিকে নেতায় মামা বলে ডাকতো। পেশাদার ছিনতাইকারী ও ফুটপাত ব্যবসায়ীদের মামা বনে যান। মামাই এখন ফাড়ি এলাকার কিং বলে পরিচিত! পতিতা পল্লীর ৩৪টি অবৈধ মদের দোকানের নিত্য দিনের চাঁদার টাকা তাদের হাত ধরেই বিলি হয় বলে অভিযোগ!
শহরের বিভিন্ন অলি গলিতে সন্ধ্যার পরে ছিনতাই কারীদের দৌড়াত্ব, দূর্গাবাড়ী, আমপট্টি, ট্রাংপট্টি ষ্টেষন রোড সবই এখন হকারদের দখলে, প্রত্যাহ চুরি, ছিনতাই, ভ্যানিটি ব্যাগ কেটে নেওয়া, এগুলো নৈমিত্যিক ব্যাপার, এ ব্যাপারে প্রশাসনের নেই মাথা ব্যাথা। এর থেকে পরিত্রান চায় নগর বাসী। গাঙ্গীনার পাড় ব্যাবসায়ীদের মাথায় হাত - কয়েকজন স্থায়ী ব্যাবসায়ী অভিযোগ করলেন লক্ষ লক্ষ টাকার বিনীযোগ করেছি, অথচ হকারদের জন্য ব্যাবসা বন্ধ। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না?
(এনআরকে/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
-1.gif)








