দুই মাস পর সুন্দরবনে কাঁকড়া আহরণ শুরু
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : কাঁকড়ার প্রজনন মৌসুম ঘিরে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর পহেলা মার্চ রবিবার থেকে জেলেরা আবারে কাঁকড়া আহরণ করতে সুন্দরবনে যাত্রা শুরু করেছে। এতে স্বস্তির নিশ্বাস ফেলেছেন সুন্দরবন উপকূলীয়ীয় এলাকার জেলে পরিবারের সদস্যরা।
সুন্দরবনের শ্যামনগর উপকুলীয় অঞ্চলের হরিনগর গ্রামের বিকাশ গাইন ও তাপস গাইন জানান, প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাস কাঁকড়া ধরার পাস বন্ধ রাখা হয়। এ সময় অনেক জেলে পরিবার আর্থিক সংকটে পড়ে। কেউ বিকল্প পেশায় যুক্ত হয়েছেন, কেউ ধার দেনা করে সংসার চালিয়েছেন। নতুন মৌসুম শুরু হওয়ায় এখন তাদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
রোববার (১ মার্চ) সকাল থেকে বন বিভাগের পাশ (অনুমতিপত্র) নিয়ে কাঁকড়া আহরণের লক্ষ্যে সুন্দরবনে প্রবেশ করবেন তাঁরা। এ উপলক্ষে জেলেরা নৌকা ও জাল মেরামতসহ প্রয়োজনীয় সরঞ্জাম গোছানোর কাজ শেষ করেন শনিবারেই।
রবিবার সকালে সুন্দরবন সংলগ্ন হরিনগর জেলেপাড়ায় গিয়ে দেখা যায়, পাশের চুনকুড়ি নদীর পাড় থেকে কাঁকড়া ধরার সরঞ্জাম নৌকায় তুলছেন জেলেরা। নৌকার সামনের অংশে প্রয়োজনীয় বাজার-সদাই রেখে তাঁরা প্রস্তুতি নিচ্ছেন সুন্দরবন যাত্রার। কেউ শেষ মুহূর্তের নৌকার ছোটখাটো ত্রুটি সারছেন। আবার কেউ কাঁকড়া ধরার দোন-দড়ি মেরামতের ব্যস্ত।
এ সময় কথা হয় জেলে পাড়ার কাঁকড়া ধরা জেলে অরুন মন্ডলের সঙ্গে। তিনি বলেন, সুন্দরবনে কাঁকড়া ধরেই তাঁর পাঁচ সদস্যের সংসার চলে। অন্য পেশার কাজে তিনি অভ্যস্ত নন। তাছাড়া এলাকায় অন্য কোনো কাজও নেই। বিগত দুই মাস কাঁকড়া ধরা বন্ধ থাকায় বাড়িতে অলস সময় কাটাতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত দুই মাস সংসার চালাতে মহাজনের কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়েছেন। এখন নিষেধাজ্ঞা উঠে গেছে কাঁকড়া ধরে ঋণ পরিশোধের আশা তাঁর।
একই এলাকার কাঁকড়া ধরার জেলে নিত্যরঞ্জন মন্ডল নিজেকে হতদরিদ্র দাবি করে বলেন, দুই মাস নিষেধাজ্ঞা চলাকালে আমরা মতো দরিদ্র জেলেদের চরম দুর্দিন গেছে। বন্ধের দিনগুলোয় সরকারি কোনো ভাতার ব্যবস্থা না থাকায় মানবেতর জীবন যাপন করতে হয়েছে। আর্থিকভাবে সচ্ছল কেউই সুন্দরবনে জীবনের ঝুঁকি নিয়ে কাঁকড়া ধরতে যান না। যাঁরা যান, তাঁরা প্রায় সবাই দরিদ্র। রবিবার সকালে কাঁকড়া ধরার অনুমতি মিলেছে। দুই মাস পর আবারও সুন্দরবনে কাঁকড়া ধরতে যেতে পারায় ভালো লাগছ।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী, কদমতলা, কৈখালী ও কোবাদক ফরেস্ট স্টেশনের আওতায় দুই হাজার ৯০০ টি নৌকার সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র আছে। এর মধ্যে কাঁকড়া ধরার নৌকা এক হাজার ৬০০ টি।
বন বিভাগের তথ্য অনুযায়ী, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনের আওতাধীন পুষ্পকাটি, মান্দারবাড়িয়া, নটাবেঁকি ও হলদেবুনিয়া এলাকা অভয়ারণ্য। এছাড়া দোবেকী ও কাঁচিকাটার ৫২ শতাংশ অভয়ারণ্য ঘোষিত। এছাড়াও সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের মধ্যে অভয়ারণ্য ঘোষিত ছোট কেয়াখালী খাল, বড় কেয়াখালী খাল, খোলশিবুনিয়া খাল ও সাপখালী খাল এবং ২৫ ফুটের কম প্রশস্ত খালে সারা বছরই কাঁকড়া ধরা নিষিদ্ধ থাকে। বাকি অংশের নদী ও খালে বৈধ পাস-পারমিটধারী প্রায় ১৫ হাজার জেলে শুধু কাঁকড়া আহরণ করে জীবন-জীবিকা নির্বাহ করেন। ১৯৯৮ সালে কাঁকড়া রপ্তানির নীতিমালা প্রণয়নের পর থেকেই প্রতিবছর দুই মাস কাঁকড়া ধরার পাস বা অনুমতি বন্ধ রাখা হয়।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মসিউর রহমান জানান, কাঁকড়া বৃদ্ধির লক্ষ্যে সুন্দরবনে বিভিন্ন নদী-খালে দুই মাস জেলেদের কাঁকড়া আহরণ নিষিদ্ধ ছিল। রবিবার থেকে বন বিভাগের অনুমতি নিয়ে জেলেরা প্রবেশ নিষিদ্ধ অভয়াশ্রম ছাড়া অন্য নদী-খালে কাঁকড়া আহরণ করতে পারবেন। তবে কেউ যাতে সুন্দরবনে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে বেআইনি কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সে জন্য বনরক্ষীদের টহল ও অন্যান্য কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইঞ্জিনচালিত নৌকা বা ট্রলারে কাঁকড়া পরিবহনে নিষেধাজ্ঞা রয়েছে।
(আরকে/এএস/মার্চ ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যা রহস্য উদ্ঘাটন, খুনি গ্রেফতার
- সাতক্ষীরা কারাগারে হাজতীর মৃত্যু
- যশোর পৌরসভা নির্বাচন, আলোচনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ
- নির্বাচক চেয়ে বিসিবির বিজ্ঞপ্তি
- মাদারীপুরে ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল
- কাপাসিয়া বাজারে দোকানীকে আংকেল বলায় ক্রেতাকে পিটিয়ে জখম
- দুই মাস পর সুন্দরবনে কাঁকড়া আহরণ শুরু
- পাংশায় তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
- মুন্সীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সভাপতি টিপু, সম্পাদক গুলজার
- কাপাসিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
- পাহাড়ি-বাঙালি সম্প্রীতির সেতুবন্ধন কাপ্তাইয়ে জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় মানবিক নেতা অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- ‘প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’
- শ্রীনগরে বিএনপি নেতার বাড়িতে চুরি
- রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাদকসেবীর কারাদণ্ড
- ‘আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, দেবও না’
- মদিনা ও জেদ্দায় দুটি ফ্লাইট যাবে আজ
- অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি
- ফের বাড়লো সোনা ও রুপার দাম
- ক্ষোভ ও সম্পত্তির ভাগ পেতে শিশু শামস্কে হত্যা করেছে তার আপন চাচাতো ভাই
- দুই মাসের ইলিশ নিষেধাজ্ঞা শুরু: ৬ অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ
- খামেনির মৃত্যুকে ‘স্বাগত’ জানালেন রেজা পাহলভী
- ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ‘আমরা নিশ্চিত খামেনি মারা গেছেন’
- ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
- জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
- বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মাদারীপুরে ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
০১ মার্চ ২০২৬
- ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যা রহস্য উদ্ঘাটন, খুনি গ্রেফতার
- সাতক্ষীরা কারাগারে হাজতীর মৃত্যু
- যশোর পৌরসভা নির্বাচন, আলোচনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ
- মাদারীপুরে ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল
- কাপাসিয়া বাজারে দোকানীকে আংকেল বলায় ক্রেতাকে পিটিয়ে জখম
- দুই মাস পর সুন্দরবনে কাঁকড়া আহরণ শুরু
- পাংশায় তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
- মুন্সীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সভাপতি টিপু, সম্পাদক গুলজার
- কাপাসিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
- পাহাড়ি-বাঙালি সম্প্রীতির সেতুবন্ধন কাপ্তাইয়ে জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় মানবিক নেতা অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- ‘প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’
- শ্রীনগরে বিএনপি নেতার বাড়িতে চুরি
- রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাদকসেবীর কারাদণ্ড
- ক্ষোভ ও সম্পত্তির ভাগ পেতে শিশু শামস্কে হত্যা করেছে তার আপন চাচাতো ভাই
-1.gif)








