ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের কোতয়ালীতে ২২ কেজি গাঁজাসহ তাসলিমা খাতুন (৪৬) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। যার আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব-১০।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহর তলীর মুন্সিবাজার এলাকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক (২২ কেজি গাঁজা) উদ্ধার ও এসব মাদক কারবারির সাথে সক্রিয় থাকা ওই নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনি. সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার 'দৈনিক বাংলা ৭১'কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার দুপুর অনুমান ১২ টা ৩০ দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মুন্সিবাজার সাকিনস্থ চুইঝাল হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে চেকপোস্ট স্থাপন করে গোল্ডেন লাইন নামক একটি যাত্রীবাহী বাস হতে অনুমানিক ছয় লক্ষ ষাট হাজার টাকা মূল্যমানের ২২ কেজি গাঁজাসহ ১ জন নারী আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামির নাম তাসলিমা খাতুন (৪৬), পিতা- মৃত আবু তালেব খন্দকার, সাং- ছয়চার, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা বলে জানা যায়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত এ নারী পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে উদ্ধারকৃত মাদকদ্রব্য (গাঁজা) সহ হস্তান্তর করা হয়েছে।
মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া বলে আখ্যায়িত করে র্যাব-১০ আরও জানায় মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, 'মাদক নির্মূলে জিরো টলারেন্স' নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়া, ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর এ চৌকস এলিট ফোর্স- র্যাব।
(আরআর/এএস/মার্চ ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- সুবর্ণচরে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী
- সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি
- সোনা-রুপার দামে পতন, ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- সোনা-রুপার দামে পতন, ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
০৪ মার্চ ২০২৬
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- সুবর্ণচরে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী
-1.gif)








