গোপালগঞ্জে ৩ সড়ক সংস্কার কাজ নিয়ে নয়-ছয়
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া-রাজৈর, গেড়াখোলা-ব্যাসপুর ও ভাটিয়াপাড়া-মাঝকান্দি সড়ক সংস্কার করা হয়েছে। প্রায় ১ মাস আগে এসব সড়কের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এ সড়ক ৩টির সংস্কার কাজের চুক্তিমূল্য ছিল ১ কোটি ২৭ লাখ টাকা। এরমধ্যে কোটালীপাড়া-রাজৈর সড়ক ৪১ লাখ ১৪ হাজার ৫৩৩ টাকা, গেড়াখোলা-ব্যাসপুর সড়ক ৩৬ লাখ ২ হাজার ৫৭০ টাকা ও ভাটিয়াপাড়া-মাঝকান্দি সড়ক ৪৯ লাখ ৭৭ হাজার ৪৮৩ টাকা ব্যয়ে সংস্কার করা হয়।
কোটালীপাড়া-রাজৈর সড়ক সংস্কার কাজের কাজে চুক্তি অনুসারে সড়কের ১৫ হাজার ৬৭৫ বর্গ মিটারে ১২ এমএম সিলকোট এবং ১৪.৯৩ কাম বিটুমিন কার্পেটিং অন্তর্ভূক্ত ছিল। এখানে ৯ এমএম সিলকোট ও ১২.৯০ কাম বিটুমিন কার্পেটিং করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গেড়াখোলা-ব্যাসপুর সড়ক সংস্কারে ১২৩.২২০ কাম বিটুমিন কার্পেটিং ধরা হয়। এ সড়কের কোথাও-কোথাও ১০০.১২০ কাম বিটুমিন কার্পেটিং করা হয়েছে বলে জানাগেছে। এছাড়া ভাটিয়াপাড়া-মাঝকান্দি সড়কে ১৪০.৫৩৩ কাম ওয়্যারিং কোর্স (প্লান্ট মেথড) ছিল। কিন্তু এখানে ১০০ এর কাছাকাছি কাম ওয়্যারিং কোর্স সম্পন্ন করা হয়েছে। এসব সড়কে দৈর্ঘ্য এবং পুরুত্বে কাজে ফাঁকি দেওয়া হয়েছে। গোপালগঞ্জ সড়ক জোনের দায়িত্বশীল একটি সূত্র এসব তথ্য জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র আরো জানিয়েছে, গোপালগঞ্জ সড়ক জোন ও সার্কেলের ঘুষের ১০ লক্ষ টাকা আটক ও মামলা সংক্রান্ত খরচ জোগান দিতে এসব কাজে অনিয়ম করা হয়েছে।
ওই সূত্র জানিয়েছে, গত ১৭ ডিসেম্বর গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ঘুষ দিতে ১০ লক্ষ টাকা একটি প্রাইভেট কারে শরীয়তপুর সড়ক বিভাগের অবসরপ্রাপ্ত পিয়ন মোশাররফ হোসেন শরীয়তপুর থেকে নিয়ে আসছিলেন। ওই দিন গোপালগঞ্জ পুলিশ লাইনে চেক পোস্টে ওই গাড়িতে তল্লাশী করে পুলিশ। এসময় ওই গাড়ি থেকে পুলিশ ১০ লাখ টাকা উদ্ধার করে। টাকার একটি খামে সড়ক জোন ও অপর খামে সড়ক সার্কেল লেখা ছিল। এ ঘটনায় পুলিশ সড়ক জোনের উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাদুল হোসেন সহ ৩ জনকে আটক করে। ঘটনার ১৮ দিন পর দুদক সড়ক সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাদুল হোসন, পিওন মোশাররফ হোসেন ও প্রাইভেট কার চালককে আসামি করে গোপালগঞ্জের আদালতে একটি মামলা দায়ের করে। এ মামলা থেকে নিজেদের আড়াল করতে গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওই সড়কের কাজে নয়-ছয় করে অন্তত ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
এ সম্পর্কে জনতে চাইলে গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম ওই ৩ সড়কে অনিয়ম হয়েছে বলে জানতে পারি বলে এ প্রতিবেদকে জানান। পরে ঠিকাদারদের দিয়ে কাজ করে নেওয়া হয়েছে জানিয়ে বলেন, ৫০ লাখ টাকার কম কাজ সড়ক বিভাগ তাদের ক্ষমতায় বাস্তবায়ন করতে পারে। সড়ক সার্কেলের তত্ত্ববধায়ক প্রকৌশলীর দপ্তর সাধারণত এ কাজ তদারকি করে থাকে। এ কাজের সাথে আমাদের দপ্তরের কোন সংশ্লিস্টতা নেই। দুদকের মামলার সাথে সড়ক সংস্কার কাজের কোন সম্পর্ক নেই বলেও এ কর্মকর্তা দাবি করেন।
দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক রামপ্রসাদ মন্ডল বলেন, সড়ক বিভাগের মামলা সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। নির্দোষ কেউ যাতে হয়রাণী না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানান ওই কর্মকর্তা।
(টিবি/এসপি/মার্চ ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- খেয়ে-পরে বাঁচার স্বপ্ন ও মে দিবস
- উচ্চশিক্ষা রূপান্তরের দ্বারপ্রান্তে: কতটা প্রস্তুত বাংলাদেশ?
- শিকাগোর রক্তে কেনা শ্রমিকের মৌলিক মানবাধিকারের দলিল
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- বাধাহীন প্রত্যাশা
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
৩০ এপ্রিল ২০২৬
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
-1.gif)








