‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুকে কমেন্টকে কেন্দ্র করে সালিশের নামে কাঁচামাল বিক্রেতা ইদ্রিস খানকে নীলগঞ্জ ইউনিয়নের প্যনেল চেয়ারম্যান জহিরুল ইসলামের অফিসে ডেকে নিয়ে মারধরে মৃত্যুর ঘটনায় মামলা করে বিপাকে পড়েছে তার পরিবার।
গত ৩ মার্চ কলাপাড়া থানায় প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জহিরকে প্রধান আসামী করে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও পুলিশ ঘটনায় জড়িত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। বরং মামলার আসামী ও তাদের স্বজনদের অব্যাহত জীবননাশের হুমকিকে এখন আতংকে রয়েছে নিহত ইদ্রিস খানের স্ত্রী ও দুই সন্তান।
তাই জীবনের নিরাপত্তা ও আসামীদের গ্রেফতারের দাবিতে প্রশাসনের সহায়তা কামনা করে বুধবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে নিহত ইদ্রিস খানের স্ত্রী আমেনা খাতুন ও তার দুই সন্তান পারভেজ খান ও আলী হোসেন। এসময় তারা কলাপাড়া থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে কলাপাড়ার পাখিমারা বাজারে প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলামের অফিসে নিয়ে বেধড়ক মারধর করা হয় ইদ্রিস খানকে । তার অপরাধ ছিল প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলামের একটি মাংস রান্নার ফেসবুক পোস্টে কমেন্ট করেছিলো রাতে গরু চুরি করে আর দিনে ভোজ করে। এ ঘটনায় মারধরে অসুস্থ ইদ্রিস খান ২ মার্চ ঢাকার নারায়ণগঞ্জে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনার বিচার চেয়ে ৩ মার্চ নিহতের স্ত্রী ও দুই সন্তান ইদ্রিস খানের মরদেহ নিয়ে থানায় আসলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
নিহত ইদ্রিস খানের স্ত্রী ও সন্তানদের দাবি, তার বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে। এখন তাদের জীবন নাশের হুমকি দিচ্ছে। পটুয়াখালী পুলিশ সুপার তাদের বাসায় গিয়ে আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলেও মামলার আট দিনেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।
(এমকেআর/এসপি/মার্চ ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- পাংশায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার, আদালতে প্রেরণ
- পাংশায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার
- ৩নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসৈন্যদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- জলে ডোবা স্বপ্ন
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- লাইজু তুই এমপি হয়েছিস!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-1.gif)








