সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : পবিত্র রমজান মাসকে সামনে রেখে বগুড়ার সোনাতলা উপজেলায় বিভিন্ন রেস্টুরেন্ট ও অস্থায়ী দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রির অভিযোগ উঠেছে। নিম্নমানের পাম তেলে খাবার ভাজা এবং অবিক্রীত ইফতার সামগ্রী পরদিন পুনরায় গরম করে বিক্রির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে প্রতিদিন বিকেলে বিপুল পরিমাণে বেগুনি, পিয়াজু, বুন্দিয়া, ছোলা, আলুর চপসহ নানা ধরনের ইফতার সামগ্রী প্রস্তুত করা হয়। তবে এসব খাবার তৈরিতে নিম্নমানের পাম তেল ব্যবহার এবং একই তেল বারবার ব্যবহার করার কারণে খাবারের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
এছাড়া অভিযোগ রয়েছে, অনেক অস্থায়ী দোকানে খোলা আকাশের নিচে ইফতার সামগ্রী বিক্রি করা হচ্ছে। এতে ধুলাবালি খাবারের ওপর পড়ছে এবং মাছি বসছে অবাধে।
অনেক ক্রেতার দাবি, একদিনের অবিক্রীত ইফতার সামগ্রী পরদিন আবার গরম করে বিক্রি করা হচ্ছে। এতে খাদ্যে বিষক্রিয়া ও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে।
বিশেষ করে সোনাতলা বাজার, বালুয়াহাট, সৈয়দ আহম্মদ কলেজ এলাকা, হরিখালি ও পাকুল্লাসহ বিভিন্ন স্থানে একাধিক হোটেলের বিরুদ্ধে এমন অভিযোগ বেশি পাওয়া গেছে বলে জানিয়েছেন কয়েকজন ক্রেতা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রেতা জানান, ইফতার কিনে বাড়িতে নিয়ে গেলে অনেক সময় খাবারের স্বাদ ও গন্ধে বাসি মনে হয়। অনেক ক্ষেত্রে খাবার তেলচিটচিটে এবং অতিরিক্ত কালচে রঙের দেখা যায়।
স্বাস্থ্যসচেতন মহলের মতে, দীর্ঘদিন ধরে একই তেল ব্যবহার করলে তা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। বিশেষ করে রমজান মাসে সারাদিন রোজা রাখার পর বাসি বা নিম্নমানের খাবার গ্রহণ করলে ডায়রিয়া, পেটব্যথা ও খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বেড়ে যায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হলে এ ধরনের অনিয়ম অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন তারা। জনস্বার্থে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
(বিএস/এসপি/মার্চ ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- আজ মহান মে দিবস
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
-1.gif)








