‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
রূপক মুখার্জি, নড়াইল : ‘এই যে দেহেন, ড্রাম খালি, বাড়ির দিকি রওনা হইছি। আমার নিজের ধানও যাচ্ছে (নষ্ট হচ্ছে), অন্যদেরও যাচ্ছে। ‘এলাকায় যে কয়ডা দুকান, সবই বন্ধ। শহরে আইসেও কোথাও কোনো ব্যবস্থা করতি পারিনি। গাড়িআলারা তেল পাচ্ছে, আমরা কৃষকেরা পাচ্ছিনে। আমাগের জন্যি কি কোনো বাজেট নেই? আমরা তো আর তেল নিয়ে নষ্ট করিনে।’
শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে নড়াইল সদর উপজেলার মাছিমদিয়া এলাকার সরদার ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে হতাশা ও আক্ষেপ নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের কৃষক রফিকুল ইসলাম।
বোরো ধানের জমিতে সেচ দেওয়ার জন্য নিজ এলাকায় ডিজেল না পেয়ে বাইসাইকেল চালিয়ে শহরে এসেছেন সকালে। দুপুর পর্যন্ত এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন। কোথাও এক লিটার তেলও পাননি। হতাশ হয়ে শূন্য ড্রাম নিয়েই বাড়ি ফিরছেন। সেচ নিয়ে তার দুশ্চিন্তা।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল জেলা শহর ও আশপাশে থাকা পাঁচটি তেলের পাম্প ঘুরে দেখা যায়, একটি পাম্পে শুধু পেট্রোল পাওয়া যাচ্ছে। সেখানে রেশনিং পদ্ধতিতে স্বল্প পরিমাণে তেল নিচ্ছেন মোটরসাইকেল চালকেরা। বাকি চারটি পাম্পে রশিতে লাল কাপড় বাঁধা হয়েছে যা তেল সংকটের সংকেত দিচ্ছে। এসব পাম্পে ডিজেল, পেট্রল বা অকটেন কোনোটিই নেই।
পাম্পগুলোয় সেচের জন্য তেল নিতে আসা কৃষক ও বিভিন্ন যানবাহনের চালকেরা এসে ফিরে যাচ্ছেন। ক্রেতাদের অভিযোগ, তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। কোথাও কোথাও আবার খুচরা দোকানে বাড়তি দাম দিলে তেল পাওয়া যাচ্ছে।
রমজান আলী নামে এক কৃষক বলেন, ‘এখন বোরোর ভরা মৌসুম চলতিছে। আমি কুড়ি কিলোমিটার দূর থেকে সাথে করে ড্রাম নিয়ে আইছি ডিজেল নিতে। তিনটে পাম্পে গেছি, তিনটেই বন্ধ, ডিজেল নেই। কীভাবে কৃষকরা ধানে পানি দেবে?’
নড়াইল-মাগুরা আঞ্চলিক সড়কে বাস চালান রিপন শেখ। তিনি বলেন, তেলের অভাবে তিন-চার দিন গাড়ি বন্ধ। সামনে ঈদ, এখন যদি গাড়ি চালাতে না পারি, আমরা কোন ভাবে চলব ?
পিকআপ চালক জাকির হোসেন বলেন, ‘পাম্পে গিলি তেল পাওয়া যাচ্ছে না, দোকানে গিলি পাওয়া যাচ্ছে না। অনেক জায়গায় বেশি টাকা দিলি তেল পাওয়া যাচ্ছে। আমি নিজিই কিনিছি। টাকা বাড়ায় দিলি এই তেল কোথা থেকে আসতিছে?’
তবে জ্বালানি তেল মজুতের অভিযোগ অস্বীকার করেছেন পাম্পসংশ্লিষ্টরা। তাদের দাবি, চাহিদার তুলনায় কম তেল আসা ও ক্রেতাদের বাড়তি চাপ থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। ডিপো থেকে তেল আসার পর যতক্ষণ মজুত থাকে, ততক্ষণই ক্রেতাদের দেওয়া হচ্ছে।
পিষণ ফিলিং স্টেশনের কর্মী আরাফাত আলী বলেন, গতকাল শুক্রবার থাকায় ডিপো থেকে তেল আসেনি। তেল ফুরিয়ে যাওয়া এক ঘণ্টার মতো হলো, আমরা পাম্প বন্ধ করে দিয়েছি। এ ছাড়া বেশি টাকা দিলে তেল পাওয়ার কোনো ঘটনা নেই। এটা বাইরের দোকানগুলোতে হতে পারে। আর আমাদের এখানে বড় কর্মকর্তারা এসে দেখে গেছে, কোনো মজুত পায়নি।
সরদার ফিলিং স্টেশনের কর্মী সাকিব হোসেন বলেন, আমাদের এখানে পেট্রোল, অকটেন ও ডিজেল কিছুই নেই। আর তেলের দাম বাড়ানোর কোনো বিষয় নেই। আসলে তেল ডিপো থেকেই দিচ্ছে না। বৃহস্পতিবার আমরা ডিজেল আর অকটেন পাইছি ডিপো থেকে, পেট্রোল পাইনি।
ক্রেতাদের বিভিন্ন অভিযোগ ও সে বিষয়ে প্রশাসনের উদ্যোগ সম্পর্কে জানতে নড়াইলের জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে শনিবার ছুটির দিন হওয়ায় ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। পরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে শনিবার বিকালে জেলার পাম্প মালিকদের একটি সূত্র জানিয়েছে, খুলনার ডিপো থেকে রাতে তেল আসার কথা। তেল আসলে ক্রেতারা অবশ্যই তেল পাবে।
(আরএম/এসপি/মার্চ ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
- ‘জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে’
- ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
- জুনে এমএফএসের মাধ্যমে প্রবাসী আয় কমেছে
- ‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’
- ‘চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন’
- রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








