অটোরিকশা চালক আবির হত্যা
রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ব্যাটারী চালিত রিকশা ছিনতাই করতে গোপালগঞ্জে আবির সাহাকে (১৫) ইয়াবা সেবনের পর শ্বাসরোধে হত্যা করা হয়। তারপর ব্যাটারির এসিডে তার মুখ ঝলসে দেওয়া হয়। এরপর রিকশা ছিনতাই করে পার্টস বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হয়। আর এ হত্যাকাণ্ডে আবিরের মাদকসেবী ৩ বন্ধু অংশ নেয়।
গোপালগঞ্জ জেলা পুলিশের মিডিয়া গ্রুপ থেকে শনিবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের কাছে এ তথ্য জানানো হয়েছে।
এ সংক্রান্ত মামলায় পুলিশ গত ১২ মার্চ শহরতলীর ঘোষরচর গ্রামের মুজাহিদ শেখের ছেলে সিহাব শেখকে (২২) গ্রেফতার করে। তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। সিহাব এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একই গ্রামের নাজমুলের ছেলে সাইফুল ইসলাম শেখ ওরফে রসুল ওরফে পাইচোকে (২৫) গ্রেফতার করে। তারা আরো একজন পলাতক আসামির নাম ঠিকানা প্রকাশ করে। কিন্তু মামলার তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হলেনা।
ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামি সিহাব পুলিশকে আরো জানায় , আবির সাহা হত্যাকান্ডে জড়িত আসামি সাইদুল ইসলাম শেখ ও পলাতক অপর আসামী সকলেই বন্ধু। তারা সবাই মাদকে আসক্ত। বিভিন্ন সময় তারা একসাথে মাদক সেবন করত। ঘটনার দিন গত ৩০ নভেম্বর আবির সাহার রিক্সা ছিনতাই করতে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে আবির সাহাকে ইয়াবা সেবনের লোভ দেখায় । রিক্সা নিয়ে আবির গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর উত্তরপাড়া ফিরোজ খানের বাঁশ বাগানে যায়। রিক্সা একটু দূরে রেখে তারা সকলে মিলে ঘটনাস্থলে ইয়াবা সেবন করে। একপর্যায়ে পলাতক আসামী ইয়াবার আসর থেকে উঠে এসে আবিরের রিক্সার ব্যাটারি খোলার চেষ্টা করে। আবির ব্যাটারি খোলার শব্দ পেয়ে তার রিক্সার ব্যাটারি খুলতে বাধা দেয়। পলাতক আসামি তার (আবিরের) মুখ চেপে ধরে।
এক পর্যায়ে জ্যাকেটের ফিতা দিয়ে গলায় প্যাচ দিয়ে ধরে। আসামি সিহাব তার হাত চেপে ধরে ও অপর আসামী সাইদুল ইসলাম শেখ পা চেপে ধরে শ্বাসরোধে আবিরকে হত্যা করে। পরবর্তীতে পলাতক আসাসি রিক্সার ব্যাটারির এসিড ঢেলে তার (আবিরের) মুখ ঝলসে দেয়। যাতে লাশ কেউ সনাক্ত করতে না পারে। পরে তারা রিক্সা ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইকৃত রিকশার যন্ত্রাংশ খুলে বিভিন্ন স্থানে বিক্রি করে। বিক্রির টাকা নিজেদের মধ্যে ভাগ-বাটোরা করে নেয়। আসামি সিহাবের স্বীকারোক্তি ও সনাক্তমতে ছিনতাইকৃত রিক্সার ২টি ব্যাটারি ঘোষেরচর গ্রামের মুন্নাফ শেখের ছেলে টুলু শেখের ভ্যান থেকে উদ্ধার করা হয়। ছিনতাইকৃত রিক্সার পার্টের বিভিন্ন অংশ ও ঘটনায় জড়িত অপর পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নিখোঁজের ৭ দিন পর গত ৬ ডিসেম্বর গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর উত্তরপাড়া ফিরোজ খানের বাঁশ বাগান থেকে পুলিশ আবির সাহার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ওই দিন রাতে আবির সাহার মা অনিতা বালা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হন ওই থানার এআই নয়ন কুমার সাহা। ক্লুলেস এ হত্যাকান্ডের তদন্তে নেমে তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তা নেন। তারপর তিনি জানতে পারেন হত্যাকারীরা মোবাইল ফোন ব্যবহার করে না। তাই তিনি সোর্স নিয়োগ করেন। সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সিহাব শেখকে গ্রেফতার করে। তারপর এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে পুলিশ।
(টিবি/এসপি/মার্চ ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- মেয়ে মানুষ
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ‘আ. লীগ আমলের সামাজিক ভাতার তালিকা যাচাই করা হচ্ছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
১৫ মার্চ ২০২৬
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- গোপালগঞ্জে স্নানোৎসব ও মহাবারুনী মেলা নিয়ে মতবিনিময় সভা
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
-1.gif)