E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ

২০২৬ মার্চ ১৫ ১৯:৩৪:৫৯
কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ

রিপন মারমা, রাঙ্গামাটি : পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) এলাকায় অবস্থিত সামাজিক সংগঠন ‘চম্পাকুঁড়ি খেলাঘর আসর’-এর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ‘আনন্দময় শৈশব চাই, সুখী সুন্দর বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই আয়োজন করা হয়।

আজ রবিবার বিকেলে কেপিএম আবাসিক এলাকার খেলাঘর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহিদুল্লাহ।

অনুষ্ঠানে আবাসিক এলাকার প্রায় ১৫০ জন হতদরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের হাতে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

উপহার বিতরণকালে প্রধান অতিথি মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, "চম্পাকুঁড়ি খেলাঘর আসর প্রতিবছরই আর্তমানবতার সেবায় এগিয়ে আসে। এই উপহার বিতরণের মাধ্যমে এলাকার অসহায় মানুষগুলোর ঈদ আনন্দে অংশীদার হওয়ার যে ক্ষুদ্র প্রচেষ্টা তারা নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আশা করি, আগামী দিনেও তাদের এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।"

চম্পাকুঁড়ি খেলাঘর আসরের সভাপতি ও কেপিএম-এর হিসাব বিভাগের কর্মকর্তা শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্ণফুলী পেপার মিলস লিমিটেড এর মহা ব্যবস্থাপক (এমটিএস) আবুল কাশেম রনি, সিনিয়র সাংবাদিক ও চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর সিনিয়র সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন সাগর, সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ জাকির হোসেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আনিসুর রহমান, সাংবাদিক রবিউল হোসেন চৌধুরী রিপন প্রমখ। এসময় গণমাধ্যম কর্মীসহ কমিটির সদস্যরা অন্যান্য উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সংগঠনের কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা খেলাঘর আসরের এই সামাজিক দায়বদ্ধতার প্রশংসা করেন এবং বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

(আরএম/এসপি/মার্চ ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test