ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি
উত্তরবঙ্গের ঈদযাত্রায় এবারও গলার কাটা সেই সাড়ে ১৩ কিলোমিটার
# ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনায়েম লিমিটেডের কাজে ধীরগতি। ৩ বছরে প্রকল্পের কাজ করেছে মাত্র ৫০%। ১ বছর প্রকল্প মেয়াদ বৃদ্ধিতে বাকি ৫০% নিম্নমানের কাজ হওয়ার শঙ্কা।
# এলেঙ্গা ফ্লাইওভার নির্মাণে দৃশ্যমান ধীরগতি।
টাঙ্গাইল প্রতিনিধি : নাড়ীর টানে ঈদে ঘরে ফিরবেন উত্তর বঙ্গের ২৪ জেলার মানুষ। প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা- টাঙ্গাইল -যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব টোলপ্লাজা পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলমান। এই সাড়ে ১৩ কি.মি. মহাসড়কে যানজটের শেষ নেই। রাজধানীর সঙ্গে সড়ক পথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগমাধ্যম এই মহাসড়কটি। ঘরে ফেরা উত্তর বঙ্গের মানুষের সমস্ত আনন্দ ম্লান হয়ে যায় এই সাড়ে ১৩ কি.মি মহাসড়কে। দীর্ঘ যানজট আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে করতে ঈদে ঘরে ফেরার আনন্দ বিষাদে পরিণত হয়।
ঈদের সময় হঠাৎ বিকল ফিটনেসবিহীন গাড়ির কারণেও মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রতিবছর ঈদে এ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ যাতায়াত করেন, যা অন্যান্য সময়ের তুলনায় কয়েকগুণ বেশি। এবারও ঈদযাত্রায় পরিবহন চালক ও যাত্রীরা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহসড়কের এলেঙ্গা অংশে যানজটের আশঙ্কা করছেন।
তবে টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশের ৬৫ কিলোমিটার জুড়ে যান চলাচল নির্বিঘ্ন রাখতে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ঈদযাত্রা স্বাচ্ছন্দ্য করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এবারের ঈদে মহাসড়ককে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে। আর এতে মোতায়েন থাকবে এক হাজার পুলিশ। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও মহাসড়কে কাজ করবে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র হতে জানা যায়, সাসেক-২ প্রকল্প আওতায় ২০২১ সালের ডিসেম্বর মাসে টেন্ডারের মাধ্যমে এ মহাসড়কের উন্নীতকরণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড। কাজের নির্মাণ ব্যয় ধরা হয় ৬০০ কোটি টাকা। ২০২২ সালের মার্চ মাসে কাজ শুরু হয়। ২০২৫ সালের ডিসেম্বরে এ প্রকল্পের কাজ শেষ হবার কথা থাকলেও গত ৩ বছরে প্রকল্পের কাজ শেষ হয়েছে মাত্র ৫০%। এ কারণে পুনরায় প্রকল্পের মেয়াদ ১ বছর বাড়ানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে। বর্তমানে ফাইওভার ও আন্ডারপাসের কাজ চলমান। সার্ভিস লেনসহ মহাসড়কের কাজ এখনও পুরোপুরি শেষ করতে পারেনি এ ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
সরেজমিনে মহাসড়কের বিভিন্ন স্থানে দেখা যায়, মহাসড়কের এলেঙ্গার থেকে সেতু পর্যন্ত বিভিন্ন পয়েন্টে কাজ চলছে। এলেঙ্গায় চলছে ফ্লাইওভারের কাজ। এছাড়া বিভিন্ন স্থানে আন্ডারপাসের কাজও চলমান। ঈদের আগে তড়িঘড়ি করে এসব স্থানে দায়সারা কাজ করে ঈদ সময়ে যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে ।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের বাসচালক রফিকুল ইসলাম বলেন, ‘এলেঙ্গা ফ্লাইওভারের কাজ চলমান থাকায় দুপাশের রাস্তা চেপে গেছে। এ কারণে গাড়ি ওভারটেক করতে পারে না। মহাসড়কের কাজ শেষ না হওয়ায় এবারের ঈদ যাত্রায় চরম ভোগান্তিতে পরতে হবে।’
আরেক বাসচালক জগলু বলেন, 'এলেঙ্গার পর থেকে চার লেনের সুবিধা না পেলে যানজট থেকে মুক্তি মিলবে না। বিগত কয়েক বছর ধরে আমরা এই ১৩ কি.মি সিঙ্গেল লেনে চলাচল করছি। এই ভোগান্তির শেষ নাই। এবারও মহাসড়কে তীব্র যানজটের আশঙ্কা আছে।’
নওগাঁ জেলার বাসযাত্রী নিহাল বলেন, সারা বছর কাজের জন্য ঢাকায় থাকি। ঈদ এলে যখন বাড়ি ফিরি তখনই তীব্র যানজটে পড়তে হয়।মহাসড়কের বড় একটা অংশের কাজ শেষ হলো কিন্তু এই ১৩ কি.মি এর ভোগান্তি শেষ হলো না। ঠিকাদারের গাফলতির কারনে এই ভোগান্তি শেষ হচ্ছে না। বিগত দিনে দেখেছি, যানজট নিরসনে টাঙ্গাইল জেলা পুলিশর সদস্যরা সঠিকভাবে দায়িত্ব পালন করেন কিন্তু কোন লাভ হয় না। যানজট নিরসনে মহাসড়কের কাজ দ্রুত শেষ করতে হবে।’
কাজের অগ্রগতি প্রসঙ্গে আবদুল মোনেম লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার রবিউল আওয়াল বলেন, ‘প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এক বছর মেয়াদ বাড়ানোর জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। এরইমধ্যে ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। আসন্ন ঈদযাত্রায় মহাসড়কের দুই পাশেই চার লেনে যানবাহন চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হবে।’
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রায় যমুনা সেতু দিয়ে সার্বক্ষণিক টোল চালু রাখার চেষ্টা করা হবে। এবার সেতুর দুই প্রান্তে মোটরসাইকেলের জন্য ২ টি বুথসহ মোট ৯টি বুথ দিয়ে যানবাহন পারাপার হবে। এই ৯ টি বুথের গাড়ী যখন সেতুর দুই লেনে উঠতে যায় তখনই কিছুটা যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, যেসব জায়গায় সমস্যা হতে পারে, সেগুলো আমরা চিহ্নিত করেছি। মহাসড়কে তিনটি শিফটে ২৪ ঘণ্টাই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। ঈদের পাঁচদিন আগে এবং পরেও সাতদিন পুলিশ কাজ করবে। জেলা পুলিশের সঙ্গে হাইওয়ে পুলিশ সমন্বয় করে কাজ করবে।
(এসএম/এসপি/মার্চ ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








