E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ

২০২৬ মার্চ ১৭ ১৯:১২:২৯
কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ঘোরশ্বাব নদীতে গোসল  করতে নেমে মাধব চন্দ্র বর্মণ  নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। আজ মঙ্গলবার সকালের দিকে গোসল করতে নেমে আর পানির কলে তলিয়ে যায় বলে প্রত্যক্ষ দর্শীরা জানান। সে কামাওগাও বাজারে একটি সেলুনের দোকানে কাজ করে।

রির্পোট লেখা পযর্ন্ত প্রত্যক্ষদর্শী প্রিয় বালা ও সুভাষি বালা জানান, মঙ্গলবার সকালে দিকে তিনি বাড়ির পাশের নদীতে গোসল করতে যায়। নদীতে নেমে ডুব দেয়ার পর একাধিকবার ভাসতে দেখে এক পয়্যাায়ে সে পাণিতেতলিয়ে যায়।

খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজের ৯ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। তবে নদীর কচুরিপানা ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম জানান, আমরা নিখোঁজ সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

(এসকেডি/এসপি/মার্চ ১৭, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test