অবৈধভাবে ইতালী যাত্রা
লিবিয়ার বন্দিশালায় কালকিনির যুবকের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি : অবৈধভাবে ইতালী যাত্রা পথে লিবিয়ায় বন্দিশালায় মাদারীপুরের কালকিনির ইয়িলাস হাওলাদার (৩০) নামের এক যুবক মারা গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে নিহতের পরিবার তার মারা যাবার খবর জানতে পারেন। এরপর থেকে পরিবারে চলছে শোকের মাতম। লাশ দেশে আনার দাবী জানিয়েছেন নিহতের পরিবার।
এর আগে একই দালালের মাধ্যমে ইতালী যাবার পথে ১৮ মার্চ লিবিয়ার বন্দিশালায় নির্যাতনে মারা যান ডাসার উপজেলার বিনতিলুক গ্রামের সেকেন হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার (৩২)।
খোজ নিয়ে জানা যায়, মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ জনারদন্দী গ্রামের কালাম হাওলাদারের ছেলে ইলিয়াস হাওলাদার। প্রায় তিন বছর আগে ইলিয়াস প্রথমে কাতার যান। একই জেলার ডাসার উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের আলমগীর খন্দকারের ছেলে দালাল হাবিব খন্দকারের (৪২) সহযোগিতায় ইলিয়াস ইতালী যাবার স্বপ্ন দেখেন। কাতার থেকে ইলিয়াস ইতালী যাবার জন্য ২০২৫ সালের আগস্ট মাসে লিবিয়ায় আসেন। সেখানে আসার পর তাকে বন্দিশালায় রেখে পরিবারের কাজ থেকে কয়েক দফায় ২০ লাখ টাকা নেন। টাকা নেয়ার পরও তাকে ইতালী না দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। নির্যাতনের এক পর্যায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন তাকে হাসপাতালেও নেয়া হয়নি। পরে ২৩ মার্চ মারা যান ইলিয়াস। এরপর বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে দালালের মাধ্যমে ইলিয়াসের মারা যাবার ঘটনা তার পরিবারের কাছে নিশ্চিত করা হয়। এরপর থেকেই পরিবারে চলছে শোকের মাতম। লাশ দেশে এনে শেষবারের মতো দেখতে চান নিহতের পরিবার। এদিকে দালাল হাবিব গোপণে বিষয়টি টাকা দিয়ে মীমাংসার চেষ্টা করে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত ইলিয়াস হাওলাদারের বাবা কালাম হাওলাদার বলেন, ছেলে ইতালী যাবে তাই হাবিব দালালের কাছে ২০ লাখ টাকা দিয়েছি। তবুও ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। নির্যাতন করেছে, লিবিয়ার গেমঘরে (বন্দিশালা) বিনা চিকিৎসায় মারা গেছেন। এখন দালাল হাবিব টাকা পয়সার মাধ্যমে বিষয়টি মীমাংসার জন্য প্রস্তাব দিয়েছে। আমি দালাল হাবিবের বিচার চাই। পাশাপাশি আমার ছেলের লাশ দেশে এনে শেষে দেখাটা দেখতে চাই।
এদিকে দালাল হাবিবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক যুবককে ইতালী নিয়ে যাবার কথা বলে লিবিয়ার বন্দিশালায় আটকে রেখেছেন।
একই গ্রামের আয়নাল, মিথুনসহ নাম প্রকাশে অনিচ্ছুক লিবিয়ার বন্দিশালায় আটকে থাকা যুবকদের পরিবার জানান, ইতালী পাঠানোর জন্য দালাল হাবিব আমাদের কাছে লাখ লাখ টাকা নিয়েছেন। কিন্তু আমাদের সন্তানরা ইতালী যেতে পারেনি। তারা বেশ কয়েক মাস ধরে লিবিয়ার বন্দিশালায় আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। দালালের বিরুদ্ধে কথা বললে আমাদের সন্তানদের আরো বেশি করে নির্যাতন করা হয়। এমনকি মেরেও ফেলতে পারে। তাই আমরা সন্তানের জীবনের কথা চিন্তা করে মামলা দেয়া তো দুরের কথা কোন কথা বা প্রতিবাদও করতে পারছি না।
এর আগে একই দালালের মাধ্যমে ইতালী যাবার পথে ১৮ মার্চ লিবিয়ার বন্দিশালায় নির্যাতনে মারা যান ডাসার উপজেলার বিনতিলুক গ্রামের সেকেন হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার। গত চার মাস আগে বাড়ি থেকে বের হয়ে সৌদি আরব হয়ে লিবিয়া যান তিনি। সেখানে তাকে বন্দিশালায় আটকে রেখে দালালচক্র ১২ লাখ টাকা নেন।
নিহত ফারুকের মা মালেকা বেগম বলেন, আমার ছেলে গেমঘরে (বন্দিশালা) বসে মারা গেছেন। দালাল বলেছে ছেলের লাশ এনে দিবে। কিন্তু এখনও লাশ এনে দেইনি। আমি আমার ছেলেটাকে শেষবারে মতো দেখতে চাই।
এসব ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় অভিযুক্ত দালাল হাবিব খন্দকার গা ঢাকা দিয়েছেন। তাই তার গ্রামের বাড়িতে তাকে পাওয়া যায়নি। এমনকি তার মোবাইল নাম্বারটিও বন্ধ পাওয়া গেছে। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, লিবিয়ার গেমঘরে নিহত ইলিয়াস হাওলাদারের বাড়িতে খবর নেয়া হচ্ছে। তবে দালালের বিরুদ্ধে মামলা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(এএসএ/এসপি/মার্চ ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু
- পদ্মা সেতুর কাছে বন্ধুদের সাথে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
- শ্যামনগরে পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বাড়ীতে দূর্ধর্ষ চুরি
- রাসেল বাহিনীর প্রধানসহ ৩ জনের ৫ বছরের কারাদণ্ড
- সংরক্ষিত নারী আসনে ব্যাপক আলোচনায় আসমা শহীদ
- উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ
- বাংলাদেশে শ্রমিক-কৃষক অভ্যুত্থান হবে: মোমিন মেহেদী
- লিবিয়ার বন্দিশালায় কালকিনির যুবকের মৃত্যু
- পহেলা বৈশাখ ঘিরে নানা সিদ্ধান্ত নিলো সরকার
- ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী
- প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার
- সোনাতলায় জেলা পরিষদের প্রশাসককে গণসংবর্ধনা
- তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, চালক আটক
- কাপ্তাইয়ে খামারে অগ্নিকাণ্ডে পুড়ল ২ হাজার মুরগির বাচ্চা, দিশেহারা খামারি
- রাণীশংকৈলের সমস্যা সমাধানে স্মারকলিপি দিলেন গণঅধিকার পরিষদের নেতা মামুন
- শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত: ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের অবিনাশী কণ্ঠস্বর
- ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
- মাদক কারবারিদের নিত্যনতুন কৌশলে অসহায় প্রশাসন
- গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম
- সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা
- বিএনপি নেতা কার্তিক ঠাকুরের সহধর্মিনীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
- সংসদ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়: ডেপুটি স্পিকার
- সড়কের পাশ থেকে ইট ও বালু ও গাছের লক সরিয়ে নেওয়ার নির্দেশ
- অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি বিক্রির দায়ে ১৬ হাজার টাকা জরিমানা
- ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
২৯ মার্চ ২০২৬
- কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু
- পদ্মা সেতুর কাছে বন্ধুদের সাথে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
- শ্যামনগরে পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বাড়ীতে দূর্ধর্ষ চুরি
- সংরক্ষিত নারী আসনে ব্যাপক আলোচনায় আসমা শহীদ
- উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ
- লিবিয়ার বন্দিশালায় কালকিনির যুবকের মৃত্যু
- সোনাতলায় জেলা পরিষদের প্রশাসককে গণসংবর্ধনা
- তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, চালক আটক
- কাপ্তাইয়ে খামারে অগ্নিকাণ্ডে পুড়ল ২ হাজার মুরগির বাচ্চা, দিশেহারা খামারি
- রাণীশংকৈলের সমস্যা সমাধানে স্মারকলিপি দিলেন গণঅধিকার পরিষদের নেতা মামুন
- ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
- মাদক কারবারিদের নিত্যনতুন কৌশলে অসহায় প্রশাসন
- সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা
- বিএনপি নেতা কার্তিক ঠাকুরের সহধর্মিনীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
- সড়কের পাশ থেকে ইট ও বালু ও গাছের লক সরিয়ে নেওয়ার নির্দেশ
- অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি বিক্রির দায়ে ১৬ হাজার টাকা জরিমানা
- চাঁদাবাজির অভিযোগ প্রমাণ দিতে পারলে আত্মহত্যা করবো : বিএনপি নেতা খোকন
- দিনাজপুরে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত
- তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা
- দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- কাপ্তাইয়ে প্রশাসনের কঠোর মনিটরিং জ্বালানি তেল বিক্রিতে ফিরেছে শৃঙ্খলা
- ফরিদপুর-খুলনা মহাসড়কে দু'টি পেট্রোল পাম্পে অভিযান, জরিমানা
-1.gif)








