পুনর্ভবা নদী
একটি সেতুর কারণে ৯ বছরের দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে বীরগঞ্জে একটি সেতুর কারণে ১০ গ্রামের মানুষ চরম বিপাকে পড়েছে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাহানপুর সড়কে পুনর্ভবা নদীর সেতু ভেঙে যাওয়ার ৯ বছর পেরিয়ে গেলেও পূননির্মিত না হওয়ায় চরম বিপাকে এই ১০ গ্রামের কয়েক হাজার মানুষ। নদীর দু'পাশ এলাকার অন্তত ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন।
বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া ও মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুরে পূণর্ভবা নদীর উপর গত ২০১৬ সালে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ১৬ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মিত হলেও পরের বছর (২০১৭ সাল) ভয়াবহ বন্যায় নদীর তীব্র স্রোতে সেতুর দুই পাশের মাটি ধসে পড়ে এবং এক পর্যায়ে পুরো কাঠামোটি ভেঙে যায়। এরপর থেকেই যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে। বর্তমানে সেতুর দুই পাশে পাকা রাস্তা থাকলেও মাঝখানে ভাঙা অংশের কারণে চলাচল করতে পারছেনা কোনো ধরনের যানবাহন।
স্থানীয়রা জানান, শুষ্ক মৌসুমে কিছু মোটরসাইকেল চালক ঝুঁকি নিয়ে পারাপার করলেও বর্ষা এলেই পুরো এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই সেতুটি চালু থাকলে উপজেলা শহরে যেতে যেখানে লাগত অল্প সময়, এখন সেখানে মানুষকে বিকল্প পথে ১৫ থেকে ১৬ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এতে সময়, অর্থ দুইয়েরই অপচয় হচ্ছে।
কৃষকদের জন্য এই ভাঙা সেতু সবচেয়ে বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকাটি সবজি উৎপাদনের জন্য পরিচিত হলেও সরাসরি যোগাযোগ ব্যবস্থা না থাকায় উৎপাদিত কাঁচা সবজি ও পণ্য বাজারজাত করতে অতিরিক্ত পরিবহন খরচ গুনতে হচ্ছে চাষিদের। এতে লাভের বদলে গুনতে হচ্ছে অনেক সময় লোকসান।
শিক্ষার্থীরাও এই সমস্যার বাইরে নয়। বিশেষ করে বর্ষা মৌসুমে বিদ্যালয়ে যাওয়া অনেকের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। অনেক শিক্ষার্থীকে কয়েক কিলোমিটার পথ ঘুরে যেতে হয়।আবার অনেকেই ঝুঁকি নিয়ে ভাঙা সেতুর পাশ দিয়ে পারাপারের চেষ্টা করে। ফলে নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে সেতুটি অবহেলিত অবস্থায় পড়ে থাকায় তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
মাহানপুর এলাকার বাসিন্দা মজিবর, খলিল,রমাকান্ত, অনিল কুমার,সোহাগসহ অনেকে জানান, সেতুটি চালু হলে অন্তত ১০ কিলোমিটার পথ কমে যেত এবং জীবনযাত্রা অনেক সহজ হতো।
কৃষক শামসুদ্দিন সমু মিয়া জানান, উৎপাদিত সবজি বাজারে নিতে এখন দ্বিগুণ খরচ হচ্ছে, এতে লাভ কমে যাচ্ছে।
এলাকাবাসীর মতে, এই অবস্থা চলতে থাকলে কৃষিকাজে আগ্রহও কমে যেতে পারে। শিক্ষার্থী সাদিয়া বেগম জানান, বর্ষাকালে স্কুলে যাওয়া সবচেয়ে কষ্টকর হয়ে পড়ে। অনেক সময় ভেজা কাপড়েই ক্লাস করতে হয় কিংবা অনেকে ঝুঁকি এড়াতে স্কুলেই যেতে পারে না।
স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেবশর্মা জানান, একটি ছোট সেতুর অভাবে পুরো এলাকার উন্নয়ন বাঁধাগ্রস্ত হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জনদূর্ভোগের বিষয়টি উল্লেখ করে বলেন, 'সড়কটি ইতোমধ্যে উন্নয়ন করা হয়েছে এবং ভাঙা সেতুটিও পরিদর্শন করা হয়েছে। বর্তমান বাস্তবতায় সেতুটি নতুনভাবে নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় অনুমোদন ও বরাদ্দ পাওয়া গেলে অতিদ্রুত কাজ শুরু করা সম্ভব হবে।'
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম জানান, বীরগঞ্জ উপজেলার সিংড়া-মাহানপুর সড়কের পুনর্ভবা নদীর ওপর ভেঙে যাওয়া সেতুটি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের দুর্ভোগের কারণ হয়ে আছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। এলাকার কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের কষ্ট লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করা হয়েছে।
তবে স্থানীয়দের অভিযোগ, ৯ বছর ধরে একটি গুরুত্বপূর্ণ সেতু পুননির্মাণ না করে হাজার হাজার মানুষকে চরম বিপাকে ফেলা হয়েছে। সবাই উন্নয়নের কথা বলে।কিন্তু যেখানে উন্নয়নের প্রয়োজন, সেখানে উন্নয়ন হয়না। সেতুটি এতোদিন এভাবে রাখার কতটা যৌক্তিক আছে ?
সচেতন মহল বলছেন, দ্রুত পদক্ষেপ না নিলে এই অবহেলা শুধু দুর্ভোগই বাড়াবে না, বরং এলাকার সামগ্রিক অর্থনীতি ও শিক্ষাব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে।
(এসএস/এসপি/এপ্রিল ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
- জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু
- শিক্ষার্থী সেজে শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন লৌহজংয়ের ইউএনও
- ‘প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’
- ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী : মোমিন মেহেদী
- অসুস্থতা ও একাকিত্বের জ্বালা সইতে না পেরে কাপ্তাইয়ে বৃদ্ধের আত্মহনন
- নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার মেট্রিক টন ডিজেল
- ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে প্রতারণার চেষ্টা, সাবেক সেরেস্তাদার আটক
- নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার
- মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি, জরিমানা ৫০ হাজার
- নড়াইলে রাস্তার ধারে দৃষ্টিনন্দন সজনের বাহার
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল
- বিএনপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
- মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা
- গোপালগঞ্জে ৭০ বোতল উইনসেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- একটি সেতুর কারণে ৯ বছরের দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
- হামের টিকাদান কর্মসূচি শুরু ৫ এপ্রিল
- ‘মাদক সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আত্মহত্যা করবো’
- কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধর্ষণের অভিযোগে কর্মচারী গ্রেফতার
- ‘পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার’
- মেলেনি লাইসেন্স, পেছাচ্ছে জ্বালানী লোডিং
- মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ ইয়াবাসেবী আটক
- সুন্দরবনের মধু আহরণ ও জলদস্যু নির্মূল কার্যক্রমের উদ্বোধন
- মহম্মদপুরে কলেজ অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে প্রতারণার চেষ্টা, সাবেক সেরেস্তাদার আটক
- নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার
- বিএনপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
০১ এপ্রিল ২০২৬
- জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু
- শিক্ষার্থী সেজে শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন লৌহজংয়ের ইউএনও
- অসুস্থতা ও একাকিত্বের জ্বালা সইতে না পেরে কাপ্তাইয়ে বৃদ্ধের আত্মহনন
- নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে প্রতারণার চেষ্টা, সাবেক সেরেস্তাদার আটক
- নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার
- মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি, জরিমানা ৫০ হাজার
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল
- বিএনপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
- মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা
- গোপালগঞ্জে ৭০ বোতল উইনসেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- একটি সেতুর কারণে ৯ বছরের দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
- ‘মাদক সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আত্মহত্যা করবো’
- কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধর্ষণের অভিযোগে কর্মচারী গ্রেফতার
- মেলেনি লাইসেন্স, পেছাচ্ছে জ্বালানী লোডিং
- মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ ইয়াবাসেবী আটক
- সুন্দরবনের মধু আহরণ ও জলদস্যু নির্মূল কার্যক্রমের উদ্বোধন
- মহম্মদপুরে কলেজ অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন
- গোপালগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
- সালথায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের মেশিন বিতরণ
- ফরিদপুরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও কারসাজি, ব্যবসায়ীকে জরিমানা
- পাংশায় জোরপূর্বক মাইক্রোবাসে নিয়ে ধর্ষণ, গ্রেফতার এক
- টুঙ্গিপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার
- টুঙ্গিপাড়ায় ৪ হাজার ৫০০ লিটার ডিজেল মজুদ, ৩০ হাজার টাকা জরিমানা
- গোপালগঞ্জে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টের মালিক-কর্মচারীর বিরুদ্ধে মামলা
-1.gif)